• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দু’টি হত্যা মামলায় চার্জশিট আদালতে উত্থাপন হচ্ছে আজ, আসামী ৪৮

Wednesday, 27 August 2025, 9:46 am
দু’টি হত্যা মামলায় চার্জশিট আদালতে উত্থাপন হচ্ছে আজ, আসামী ৪৮

Oplus_131072

9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়  বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায়  দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার ২৭ (আগষ্ট) পিবিআই এর দাখিল করা চার্জশিট নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মো: কাইউম খান।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) চার্জশিটের প্রতিবেদনে আদালতের নেজারত শাখায় হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

দাখিল করা দুইটি অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটু, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ ৪৮ জনকে অভিযুক্ত করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ২১ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল লতিফ নামে ৪০ বছর বয়সী রিকশাচালক। নিহত আব্দুল লতিফের বাবা মো. নেজাবুদ্দিন ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই।

অভিযোগপত্রে এজাহারনামীয় ১২ জন আসামী ছাড়াও আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু’জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

সাবেক প্রধানমন্ত্রী, অপর দুই মন্ত্রী ও সংসদ সদস্যসহ বাকিরা পলাতক।

আব্দুল লতিফ হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ ২৪ সেপ্টেম্বর ধার্য্য করা হয়েছে।

অভিযোগপত্র আজ বুধবার আদালতে উপস্থাপন করা হবে জানিয়ে পুলিশ পরিদর্শক কাইউম খান জানান, ‘বিচারকের সামনে চার্জশিট উপস্থাপনের পর আদালত শুনানির দিন ধার্য করবেন।’

অভিযোগপত্রে অভিযুক্ত অন্যরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জের আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক ওরফে আবুল। চার্জশিটভুক্ত সকলেই সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত। এ মামলায় অন্যান্যদের পাশাপাশি ওমর ফারুক ও শাহজালাল বাদল এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে ঘটনায় সম্পৃক্ততা পাওয়াতে তাদের নামযুক্ত করা হয়েছে বলে জানান কাইউম খান।

সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও ইয়াসিন আরাফাত রাসেল কারাগারে বন্দি আছেন বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় পঞ্চাশের অধিক মামলা হলেও এই প্রথম কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।

উল্লেখিত মামলা ছাড়াও নারায়ণগঞ্জ সদর থানায় গত বছরের ২৭ আগস্ট দায়ের করা হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যা মামলার এজাহারনামীয় আসামী শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটু, খোকন সাহা, শাহ নিজাম, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ মোট ৩৪ জনকে আসামী করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এ মামলাটিতে অজ্ঞাত আসামি ১০০ থেকে ১৫০ জন। এই মামলার এজাহারনামীয় ১৫ আসামি পাশাপাশি আরও ১৯ জনকে অভিযুক্ত করে পিবিআই চার্জশিট দাখিল করেছে।

Previous Post

সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী মামলায় প্রথম চার্জশিট দাখিল

Next Post

আজ সেই পাইকপাড়া ট্রাজেডি 'হিট ষ্ট্রং ২৭' দিবস

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আজ সেই পাইকপাড়া ট্রাজেডি ‘হিট ষ্ট্রং ২৭’ দিবস

আজ সেই পাইকপাড়া ট্রাজেডি 'হিট ষ্ট্রং ২৭' দিবস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য