• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার ডিপো থেকে ৪ লাখ লিটার ডিজেল উধাও, টুটুলের হুংকার !

টুটুলের বাড়িতে ৪ হাজার স্কয়ার ফুটের মসজিদ নির্মাণেও বাধা !

Wednesday, 1 October 2025, 8:30 pm
ফতুল্লার ডিপো থেকে ৪ লাখ লিটার ডিজেল উধাও, টুটুলের হুংকার !

Oplus_0

51
SHARES
166
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ফতুল্লার তেলচুরির ঘটনায় তোলপাড়ের সৃস্টি হয়েছে। প্রায় চার লাখ লিটার জ্বালানী তেল চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। ঘটনা ধামাচাপ দিতেি ইতিমধ্যেই জ্বালানী মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে তেলচুরির গডফাদার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামী সেই জয়নাল আবেদীন টুটুল ওরফে ব্রাজিল বাড়ির টুটুল।  প্রকাশ্যে অজ্ঞাত ক্ষমতাবলে ফতুল্লা যমুনা তেলের ডিপোতে পুলিশের নাকের ঢগায় দিয়ে নিজের ইচ্ছে মাফিক এসে হুংকার দিয়ে আবার চলেও যান।

যেমন গত পহেলা আগষ্ট শুক্রবার সরকারী ছুটির সময় সকাল আট টায় কালো রংয়ের গ্লাসযুক্ত দামী গাড়িতে ডিপোতে প্রবেশ করেন সেই তেলচুরির গডফাদার টুটুল। এর কিছুক্ষন পর সকাল ৮ টা ৫৫ মিনিটে ডিপোতে প্রবেশ করেন  বিপিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি টিম। এর কিছুক্ষন পর সকাল ৯ টা ৩৫ মিনিটে আবার সেই কালো গ্লাসযুক্ত গাড়িতে একাই কর্তাদের রেখে ডিপো থেকে বেড়িয়ে যায় সেই টুটুল। এর পর দীর্ঘদিন মামলা থাকার কারণে ডিপোতে চাকরী ফেলে পলাতক থাকলেও সকল কর্মকান্ড ছিলো টুটুলের নখদর্পণে।

ডিপোর গ্রেজার (তেল মাপার অপারেটর) সেকশনের সামান্য কর্মচারী হলেও পুরো ডিপোর গডফাদার এই টুটুল। বিগত সময়ে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম ব্যবহার করে শত কোটি টাকা তেল চুরি করে গ্রামের বাড়িতে বিশাল মসজিদ নির্মান করতে গিয়ে এবার এলাকাবাসীর রোষোনলে পরেন টুটুল। সম্প্রতি টুটুলের গাড়ি বহর নিয়ে গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণের সময় চুরির টাকায় মসজিদ নির্মানের কাজে বাধা দিয়ে বিক্ষুদ্ধরা তেলচোর টুটুলের গাড়ি ভাঙচুর করে।  এরপর রাজধানীর গুলশানে বসবাস করে চালিয়ে যাচ্ছে ফতুল্লার তেলচুরির মহোৎসব।

নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, টুটুল এবার পৌনে ৪ লাখ লিটার জ্বালানী তেল গায়েবের ঘটনা ধামাচাপা দিতে যেমন এখন দৌড়ঝাপ চালাচ্ছেন তেমন ই গ্রামের বাড়ি বেগমগঞ্জের আবদুল্লাহপুর এলাকার নিজ পৈতিক বাড়ির পাশে হাজার বিঘা জমি ক্রয় করে সেখানে ৪ হাজার স্কয়ায় ফুটের একটি মসজিদ নির্মানে শুরু করেছেন ৭ কোটি টাকা ব্যায় করে।

যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই তেল চুরির  সাথে টুটুল শতভাগ জড়িত রয়েছে বলেও নিশ্চিত করেন ডিপোর কয়েকজন কর্মকর্তা কর্মচারী।

টুটুলকে গ্রেফতার করে স্বচ্ছ তদন্ত করলেই পুরো চক্রের সকল তথ্য উদঘাটন করা সম্ভব বলেও জানান কেউ কেউ।

এতো ঘটনার পর আজ ১ অক্টোবর বুধবার (পুজার এই ছুটিতে) যমুনা ডিপো বন্ধ থাকাবস্থায় সেই কালোগ্লাস যুক্ত গাড়িতে প্রবেশ করেন তেলচুরির গডফাদার টুটুল। সকলকে হেমকি দিয়ে জানান দেন, “এর আগে (আওয়ামীলীগের সময়) আজমেরী ওসমান আমাদের শেল্টার দিতো, এখন জাকির খান শেল্টার দেন। জাকির খানকে ৮০ লাখ টাকায় গাড়ি উপহার দিয়ে তার সাথে কথা ফাইনাল করা হয়েছে। উপর থেকে নীচ পর্যন্ত সকলেই ম্যানেজ করা আছে । আর প্রেসক্লাবের নেতারা তো আছেন ই তাদের কে প্রতি মাসেই টাকা দিতে হয়। কোন নিউজও হবে না। অতএব কোন অবস্থাতেই যেন মুখ কেউ না খোলে, কেউ যদি মুখ খোলে তাইলে সে যেন তার জীবনটা হাতে নিয়ে মুখ খোলে। তদন্ত কমিটি গঠন হইছে, সাবধান ! কেউ যেন কোন কথা না বলেন।”

মাত্র ৩০ মিনিট ফতুল্লা যমুনা ডিপোতে অবস্থান করে এমন হুঙকার দেন বলেও জানান নির্ভরশীল একাধিক সূত্রও।

এমন ঘটনার পর দৈনিক প্রথম আলো আজ বিকেল ৫ টা ১৬ মিনিটে তাদের নিউজ পোর্টালে প্রকাশ করেন চাঞ্চল্যকর  সরকারি তেলের ডিপো থেকে পৌনে ৪ লাখ লিটার ডিজেল গায়েব শীর্ষক প্রতিবেদন। যা নিম্নে হুবহু তুলে ধরা হলোঃ

সরকারি মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ফতুল্লা ডিপো থেকে ৩ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল গায়েব হয়েছে। দুই দফায় তেল চুরির এ ঘটনা জ্বালানি খাতের দুর্বলতা প্রকাশ করেছে।

জ্বালানি তেলের চুরি ও অপচয় রোধে সরকারের নির্মাণ করা ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে তেল সরবরাহ চালু হয়েছে গত জুনে। চট্টগ্রামের পতেঙ্গায় মূল টার্মিনাল থেকে সরাসরি তেল আসছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। এর মধ্যেই যমুনার ডিপোয় এ তেলেসমাতি ঘটল।

যমুনা অয়েল কোম্পানি ও ফতুল্লা ডিপো সূত্র বলছে, জ্বালানি তেল চুরির অন্যতম উপায় হলো, তেল মজুত রাখা ট্যাংকের সক্ষমতা নিয়ে জালিয়াতি। ফতুল্লা ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকে পাইপলাইন থেকে তেল আসে। এর মধ্যে ২২ নম্বর ট্যাংকটি পুরোনো। নতুন করে তৈরি সক্ষমতা সনদে জালিয়াতি করে মজুত ক্ষমতা কমিয়ে দেখানো হয়েছে। আর ২৩ নম্বর ট্যাংকটি নতুন, শুরুতেই এটির সক্ষমতা কমিয়ে দেখানো হয়। এতে করে ডিপোতে বাড়তি তেল মজুত হলেও মেপে পাওয়া গেছে কম।

ডিপোসংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল পরিমাপ করা হয় সনাতনি প্রক্রিয়ায়। একটি রড (ডিপ স্টিক) দিয়ে মূলত ট্যাংকের গভীরতা মাপা হয়। এ গভীরতা ২ মিলিমিটার কম দেখাতে পারলেই ১ হাজার ১৮০ লিটার পর্যন্ত তেল চুরি করা যায়। ফতুল্লার দুই ডিপোতে সক্ষমতা আগে থেকেই বাড়তি দেখানোয় ট্যাংকের গভীরতার মাপে তেলের হিসাব কম আসছে। আসলে তেল ট্যাংকের ভেতরেই ছিল। এভাবেই বাড়তি তেল নিয়ে ধাপে ধাপে বাইরে বিক্রি করা হয় ডিপো থেকে।

জ্বালানি তেল চুরির অন্যতম উপায় হলো, তেল মজুত রাখা ট্যাংকের সক্ষমতা নিয়ে জালিয়াতি। ফতুল্লা ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকে পাইপলাইন থেকে তেল আসে। এর মধ্যে ২২ নম্বর ট্যাংকটি পুরোনো। নতুন করে তৈরি সক্ষমতা সনদে জালিয়াতি করে মজুত ক্ষমতা কমিয়ে দেখানো হয়েছে। আর ২৩ নম্বর ট্যাংকটি নতুন, শুরুতেই এটির সক্ষমতা কমিয়ে দেখানো হয়।

ট্যাংকে তেল মজুত শুরুর আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সক্ষমতা যাচাই করে (ক্যালিব্রেশন) সনদ নিতে হয়। এটি নির্দিষ্ট মেয়াদ পর আবার যাচাই করে নবায়ন করতে হয়। তেল কোম্পানির হয়ে কাজটি করে দেয় বেসরকারি কিছু ঠিকাদার প্রতিষ্ঠান। ফতুল্লা ডিপোর ট্যাংক দুটির সক্ষমতা যাচাইয়ের কাজ করেছে খুলনার ঠিকাদার মেসার্স এস এম নুরুল হক। দুটিই ডিজেল রাখার ট্যাংক। এর মধ্যে ২২ নম্বর ট্যাংকে ২০১৮ সালে ও পরে ২০২৫ সালে যাচাই করা হয়েছে।

দুটি ট্যাংকের তিনটি সক্ষমতা প্রতিবেদন গণমাধ্যমের হাতে এসেছে। এতে দেখা যায়, ২০১৮ সালের সক্ষমতা সনদ বলছে, ২২ নম্বর ট্যাংকে ২ হাজার মিটার গভীরতায় তেল ধারণক্ষমতা ১২ লাখ ৮৮ হাজার ৪৪ লিটার। আর ১২ হাজার ১৪০ মিটার গভীরতায় ধারণক্ষমতা ৭২ লাখ ৬৬ হাজার ৩৯৭ লিটার। এ বছর নতুন করে সক্ষমতা যাচাই করে একই ঠিকাদার। এতে বলা হয়, ট্যাংকে ২ হাজার মিটার গভীরতায় ধারণক্ষমতা ১২ লাখ ২৮ হাজার ৮৪০ লিটার। আর ১২ হাজার ১৪০ মিটার গভীরতায় ধারণক্ষমতা ৭২ লাখ ৮ হাজার ১২৯ লিটার। অর্থাৎ, মজুত ক্ষমতা কমে গেছে ৫৮ থেকে ৫৯ হাজার লিটার। তবে ২৩ নম্বর ট্যাংক নতুন বলে এটির সক্ষমতা তুলনা করা যায়নি।

এ বিষয়ে মেসার্স এস এম নুরুল হকের স্বত্বাধিকারী আন্দালিব বিন হক বলেন, সক্ষমতার ক্ষেত্রে ১ শতাংশ তারতম্য হতে পারে। এতে ৭০ লাখের ক্ষেত্রে ৭ হাজার কমতে বা বাড়তে পারে। ৬০ হাজার লিটার কমার বিষয়টি তিনি নিশ্চিত নন। এটি মুদ্রণজনিত ভুল হতে পারে।

সক্ষমতার ক্ষেত্রে ১ শতাংশ তারতম্য হতে পারে। এতে ৭০ লাখের ক্ষেত্রে ৭ হাজার কমতে বা বাড়তে পারে। ৬০ হাজার লিটার কমার বিষয়টি তিনি নিশ্চিত নন। এটি মুদ্রণজনিত ভুল হতে পারে।আন্দালিব বিন হক, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস এম নুরুল হকের স্বত্বাধিকারী

আন্দালিব বিন হক আরও বলেন, তাঁরা শুরুতে যে খসড়া প্রতিবেদন দিয়েছেন, সেটি ভালো করে যাচাই–বাছাই করেনি যমুনা। এতে ভুলটা হতে পারে। তবে এখন তাঁরা পুনরায় সক্ষমতা যাচাই করছেন। এ ছাড়া বিএসটিআইয়ের উপস্থিতিতে তাঁরা সক্ষমতা যাচাই করেছেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

তেল গায়েব হওয়ার বিষয়টি ইতিমধ্যে আমলে নিয়েছে যমুনা অয়েল কোম্পানি। ফতুল্লা ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকের সক্ষমতা পুনরায় যাচাই করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করতে একটি কমিটি করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর যমুনার ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো অপারেশন বিভাগের এক চিঠি বলছে, ঢাকা–চট্টগ্রাম পাইপলাইনের মাধ্যমে ২৪ জুন তেল সরবরাহ শুরু হয়। ফতুল্লা ডিপোতে তেল গ্রহণ সমাপ্ত হয় ৪ জুলাই। এতে ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটার ক্ষতি হয়েছে। দ্বিতীয় ধাপে ১৪ সেপ্টেম্বর তেল আসা শুরু হয়, যা শেষ হয় ২২ সেপ্টেম্বর। এবার ক্ষতি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬১৪ লিটার।

চিঠিতে আরও বলা হয়, ট্যাংকে গভীরতা অনুযায়ী তেলের পরিমাণগত পার্থক্য রয়েছে। তাই আবার সক্ষমতা যাচাই করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। এরপর গত ২৮ সেপ্টেম্বর আরেকটি চিঠিতে ৬ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এতে পাইপলাইন কোম্পানির একজনকেও রাখা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য যমুনা অয়েল কোম্পানির এজিএম (ইএন্ডডি) মো. আলমগীর আলম মঙ্গলবার বলেন, তাঁরা ইতিমধ্যে ফতুল্লা পরিদর্শনে এসেছেন। সবকিছু যাচাই–বাছাই করে দেখছেন। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

তবে যমুনার তিনজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সক্ষমতা যাচাইয়ে কোনোভাবেই ১ শতাংশের বেশি ত্রুটি হতে পারে না। তেল চুরি করার জন্যই মজুত সক্ষমতা কমিয়ে দেখানো হয়েছে। নতুন ট্যাংকেও একইভাবে কমানো হয়েছে। এভাবে প্রতি ধাপে প্রায় ৬০ হাজার করে দুই দফায় দুই ট্যাংকে প্রায় আড়াই লাখ লিটার তেল চুরি করা হয়েছে।

এই কর্মকর্তারা আরও বলেন, জ্বালানি তেল চুরির চক্র একইভাবে কিছু ট্যাংকলরির সক্ষমতা কমিয়ে দেখায় এবং ডিপো থেকে চুরির তেল বাইরে নিয়ে বিক্রি করে। প্রথম দফায় কিছু তেল পাইপলাইনে রয়ে গেছে। তাই দ্বিতীয় দফায় ঘাটতি কম হয়েছে।

যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরত-ই ইলাহীকে ফোন করা হলে তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলে তিনি তা দেখেছেন, তবে উত্তর দেননি।

যমুনার কর্মকর্তারা বলেন, যমুনায় তেল চুরির ঘটনা নিজেরাই তদন্ত করছে। এভাবে সত্য উদ্‌ঘাটন হবে না; বরং এভাবে প্রতিবার তেল চুরি পার পেয়ে যায়। বিপিসি বা জ্বালানি বিভাগের আলাদা তদন্ত কমিটি করে এসব অনিয়মের অনুসন্ধান করা উচিত।

Previous Post

মাইকে ঘোষণা দিয়ে ডাকা'ত আটক, গ'ণপিটুনিতে নি'হত ১

Next Post

সেই বন্ধ ক্রোনী গার্মেন্টসের মালামাল রহস্যজনক লুট ! থানায় অভিযোগ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
সেই বন্ধ ক্রোনী গার্মেন্টসের মালামাল রহস্যজনক লুট ! থানায় অভিযোগ

সেই বন্ধ ক্রোনী গার্মেন্টসের মালামাল রহস্যজনক লুট ! থানায় অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য