• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নয়ন হত্যার পর ড্রামে ভর্তি : স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ গ্রেপ্তার ৬

Wednesday, 8 October 2025, 2:12 am
নয়ন হত্যার পর ড্রামে ভর্তি : স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ গ্রেপ্তার ৬

Oplus_0

5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকায় প্লাস্টিকের ড্রামে ভরা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লার নন্দলালপুর এলাকার মো. সালামের ছেলে এবং পেশায় ছিলেন একসময় কুখ্যাত মাদক কারবারি।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের ছয় ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০) ও সানজিদা (১৮), এবং পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫) ও চয়ন (৪০) নামের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী সাবিনা ও প্রেমিক রাসেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পরবর্তীতে সাবিনার দেখানো স্থানে গিয়ে নয়নের বিচ্ছিন্ন দুটি পা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কারমাঠ-নন্দলালপুর সড়কের দক্ষিণ পাশে মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে পুলিশ। ড্রামের ভেতরে পলিথিনে মোড়ানো লাশটি ছিল এবং হাঁটু থেকে দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের টিম উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও গাড়ি ছিনতাইসহ অন্তত ৮ থেকে ১০টি মামলা রয়েছে। তিন থেকে চার বছর আগে হেরোইনসহ গ্রেপ্তার হয়ে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আড়াই বছর কারাভোগের পর প্রায় ৮-১০ দিন আগে তিনি জামিনে মুক্তি পান।

মুক্তির পর তিনি দ্বিতীয় স্ত্রী সাবিনার বাসায় উঠলে সাবিনার সঙ্গে পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। পরে সাবিনা, তার দুই মেয়ে, রাসেল এবং সহযোগী চয়ন মিলে নয়নকে হত্যার পরিকল্পনা করে।

হত্যার পর লাশ গুমের জন্য নয়নের শরীর কেটে ড্রামে ভরা হয়। ড্রামটি পরে রাতের অন্ধকারে মাওয়া মার্কেটের পেছনের ঝোপে ফেলে দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন,

“ঝোপের মধ্যে ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আমরা গিয়ে পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করি। পরে স্ত্রী সাবিনার স্বীকারোক্তিতে লাশের বিচ্ছিন্ন দুটি পা উদ্ধার করা হয়েছে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন,

“উদ্ধার হওয়া লাশটি মাদক ব্যবসায়ী নয়নের। তিনি জামিনে মুক্ত হয়ে আসার কয়েকদিনের মধ্যেই নিজের পরিবারের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার দায় স্বীকার করেছে।”

ঘটনাটি নারায়ণগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।

Previous Post

মৌমিতার দৌরাত্ম্য : ক্ষমতার পালাবদলেও নিয়ন্ত্রণহীন ‘ঘাতক বাস’

Next Post

স্বর্ণের মূল্য রেকর্ডের পর রেকর্ড : আজ ২ লাখ ২ হাজার

Related Posts

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
স্বর্ণের মূল্য রেকর্ডের পর রেকর্ড : আজ ২ লাখ ২ হাজার

স্বর্ণের মূল্য রেকর্ডের পর রেকর্ড : আজ ২ লাখ ২ হাজার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য