• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পরকীয়ার জেরে স্বামী হত্যা : স্ত্রী-প্রেমিকসহ রিমান্ডে ৭ জন

Wednesday, 8 October 2025, 9:42 pm
পরকীয়ার জেরে স্বামী হত্যা : স্ত্রী-প্রেমিকসহ রিমান্ডে ৭ জন

Oplus_0

5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

আদালত প্রতিবেদক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে স্বামী মো. নয়ন (৪৮) হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ওরফে সাবরিনা (৩৮) এবং তার পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪২) সহ সাত (৭) জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত নয়ন পেশায় অটোচালক। তিনি দুটি সংসার চালাতেন এবং দ্বিতীয় স্ত্রী সাবিনার সঙ্গে ফতুল্লার পিলকুনি এলাকায় বসবাস করতেন। তিন বছর আগে মাদক মামলায় কারাগারে যাওয়ার সময় থেকেই সাবিনা ও রাসেলের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর নয়ন বিষয়টি জানতে পেরে স্ত্রীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।

তদন্তে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৫ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে সাবিনার ভাড়া বাসায় রাসেল আসে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা লোহার রড ও ধারালো ছোরা দিয়ে নয়নকে হত্যা করে। পরদিন রাতে লাশ গুমের উদ্দেশ্যে তারা সহযোগীদের সহায়তায় নয়নের দেহ খণ্ড-বিখণ্ড করে। নয়নের দুটি পা কেটে আলাদা করে, দেহের উপরের অংশ একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে ভরে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া সুপার মার্কেটের পাশে ফেলে দেয়। পা দুটি ফেলে রাখা হয় পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গলির পাশে পলিথিনে মোড়ানো অবস্থায়।

ঘটনার পর গত ৭ অক্টোবর বিকেলে পুলিশ ড্রামভর্তি লাশ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর নির্দেশে ফতুল্লা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে নয়নের স্ত্রী সাবিনা, প্রেমিক রাসেল, সহযোগী চয়ন, জুয়েল, নোমান ওরফে মানিক, এবং সাবিনার পূর্বের সংসারের দুই মেয়ে সুমাইয়া (২০) ও সানজিদা ওরফে সাজু (১৮)-সহ সাতজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্ন অঙ্গ ও আলামত উদ্ধার করা হয়। নয়নের বাবা মো. আব্দুল সালামের অভিযোগে ফতুল্লা মডেল থানায় হত্যা (৩০২) ও আলামত গুম (২০১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিন সাত আসামির মধ্যে পাঁচজনকে চার দিন করে এবং দুই নারী আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আদালত নয়নের স্ত্রী সাবিনা, পরকীয়া প্রেমিক রাসেল, সহযোগী চয়ন, জুয়েল ও নোমান ওরফে মানিকের চারদিন এবং সাবিনার দুই মেয়ে সুমাইয়া ও সানজিদার দুইদিন রিমান্ড মঞ্জুর করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Previous Post

নয়নের খন্ডিত লা'শ উদ্ধার, অল্প সময়ে গ্রেপ্তার ৭ : প্রশংসায় পুলিশ

Next Post

ত্বকী হত্যার বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

Next Post
ত্বকী হত্যার বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন

ত্বকী হত্যার বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য