• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ত্বকী হত্যার বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন

Thursday, 9 October 2025, 12:05 am
ত্বকী হত্যার বিচারহীনতার ১৫১ মাসে আলোক প্রজ্বালন
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আলী আহমদ চুনকা মিলনায়তন প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্বকীসহ দেশের অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা জানানো হয় নিহতদের প্রতি।

এ সময় ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার দেশে বিচার-ব্যবস্থাকে যে ভাবে ধ্বংস করে রেখেছে তার উল্লেখযোগ্য কোন পরিবর্তন এখনো হয় নাই। বৈষম্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংঘটিত হলেও ভিন্ন মতের বিরুদ্ধে এক শ্রেণির উগ্রবাদীদের উত্থান ঘটেছে। তারা সংস্কৃতির উপর যেমনি আঘাত করছে, তারা ধর্মের ভিন্ন মতের উপর নৃশংস হয়ে উঠছে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, তারা দুই শতাধিক মাজার ও খানকায় হামলা করেছে, বাউলদের মেলা আখড়ায় হামলা করেছে, নারীরা তাদের আক্রমণের শিকার হচ্ছে। সরকারের নিরবতা এদেরকে ক্রমাগত হিংস্র করে তুলছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের জেলায় জেলায় মাফিয়া, গডফাদারদের রাজত্ব কায়েম করেছিল। তার নির্দেশে সাড়ে এগার বছর ত্বকী হত্যার বিচারটি বন্ধ করে রাখা হয়েছিল। ঘাতক ওসমান পরিবারকে শেখ হাসিনা বার বার পুরস্কৃত করেছে। তারা দোর্দন্ড প্রতাপে নারায়ণগঞ্জে একের পর এক লাশ ফেলেছে। নারায়ণগঞ্জবাসীর জীবন দুর্বিসহ করে তুলেছে। ওসমান পরিবার পালিয়ে গেলেও তাদের দোসর লুটেরারা নব্য গজিয়ে ওঠা গডফাদারদের সাথে মিশে নতুন করে লুটপাটে লিপ্ত হয়েছে। আজকে পরিবর্তীত বাংলাদেশে পতিত স্বৈরাচারদের পুরুত্থান যেমনি জনগণ চায় না, তেমনি নতুন কোন স্বৈরাচারের উত্থানও চায় না।

রফিউর রাব্বি বলেন, আজকে আমরা ত্বকী হত্যার এক যুগ পরে ত্বকী সহ সাগর-রুনি, তনু, মিতু এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার চাই, আবরার ফাহাদ হত্যার রায় দ্রæত কার্যকর দেখতে চাই।

এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ১৯৭৩ সালে ওসমান পরিবার জাকসুর সাধারণ সম্পাদক রোকনকে হত্যা করেছিল, সাড়ে বারো বছর আগে তারা ত্বকীকে হত্যা করেছে। শামীম ওসমান বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়তে আছে। তাদের অনুচরেরা আজকে নারায়ণগঞ্জে নতুন করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। প্রশাসনের যথাযথ ভূমিকার অভাবে তারা বিভিন্ন ভাবে ওসমান পরিবারকে সহায়তা করে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

কর্মসূচিতে বক্তারা বলেন, ত্বকী, সাগর-রুনী, তনু, মিতু এবং নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠু হত্যাকাণ্ডের বিচারহীনতা আমাদের রাষ্ট্র ও বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে। তারা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, “বিচারহীনতার এই সংস্কৃতি শেষ না হলে দেশে কোনো হত্যারই সুষ্ঠু বিচার সম্ভব হবে না।’

Previous Post

পরকীয়ার জেরে স্বামী হত্যা : স্ত্রী-প্রেমিকসহ রিমান্ডে ৭ জন

Next Post

মাদ্রাসায় শিশু বলাৎকার, গণপিটুনিতে শিক্ষক

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
মাদ্রাসায় শিশু বলাৎকার, গণপিটুনিতে শিক্ষক

মাদ্রাসায় শিশু বলাৎকার, গণপিটুনিতে শিক্ষক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য