• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে ব্যাংক লুটেরার প্রত্যাবর্তন : বিতর্কের ঝড়ে মাসুদ – আলী জুটি !

Monday, 13 October 2025, 8:13 pm
নারায়ণগঞ্জে ব্যাংক লুটেরার প্রত্যাবর্তন : বিতর্কের ঝড়ে মাসুদ – আলী জুটি !

Oplus_0

11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥

নারায়ণগঞ্জের রাজনীতিতে ফের উঠেছে পুরনো এক বিতর্কের ঝড়। ৭৫ সালের আগে আদমজী জুটমিলের সাড়ে নয় লাখ টাকা ব্যাংক ডাকাতির ঘটনায় অন্যতম হোতা হিসেবে পরিচিত মোহাম্মদ আলী দীর্ঘদিন পর নতুনভাবে আলোচনায় এসেছেন। এবার তিনি আলোচনায় এসেছেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পাশে বসে প্রকাশ্যে সমর্থন জানানোয়।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মোহাম্মদ আলী নতুন করে আলোচনায় আসেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ, যিনি “মডেল মাসুদ” নামে পরিচিত।

পুরনো বিতর্কিত পরিচয়

মোহাম্মদ আলী ১৯৭৫ সালের পূর্বে আদমজী জুটমিলের শ্রমিকদের নয় লাখ টাকা ব্যাংক থেকে লুটের ঘটনায় অন্যতম হোতা হিসেবে পরিচিত ছিলেন।

দীর্ঘদিন পরে তিনি নিজেকে “কিং মেকার” পরিচয়ে রাজনীতিতে জড়ান। আওয়ামী লীগ সরকারের সময়ও বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন এই ব্যক্তি। আওয়ামী লীগের গত ১৫ বছর গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান অর্থাৎ ওসমানীয় দালালী করে নানাভাবে বিতর্কিত হয়ে উঠেন।

আওয়ামী লীগের শাসনামলের পর ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের চরম পতনের পর গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে চরম বিপাকে পারেন সেই নয় লাইখ্যা মোহাম্মদ আলী।

‘এরপর নানাভাবে ক্ষমা চেয়ে কিছুদিন নিশ্চুপ থাকলেও আবার একজন উপদেষ্টার স্বামীকে ম্যানেজ করে লুটপাট করতে মাঠ দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন নয় লাইখ্যা মোহাম্মদ আলী।  এবার তিনি আরেক ব্যাংক লুটেরা হিসেবে পরিচিত মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদকে বগলতলায় রেখে ওসমানীয় রাজনৈতিক স্বার্থসহ নিজ স্বার্থ হাসিল করতে চালাচ্ছেন নানা কৌশল। এতো দেখতেছি চোরে চোরে মাসতুতো ভাই !’

আজ সোমবার ১৩ অক্টোবর এমন মন্তব্য করেছেন দুই জন মুক্তিযোদ্ধা।

আনিসুল হকের সহযোগী মাসুদ

অন্যদিকে, মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধেও রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং সিটিজেন ব্যাংকের পরিচালক পদে থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

“আমার বাজান মাসুদ”

সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আলী বলেন, “মাসুদুজ্জামান আমার বাজান। আমি তাকে বাজান বলেই ডাকি সবসময়। আপনারা যারা মুক্তিযোদ্ধা ভাই আছেন, সবাই চান এলাকার লোক প্রার্থী হোক। এলাকার লোক তো মাসুদ ছাড়া আর কেউ নাই।”

তিনি আরও দাবি করেন, মাসুদুজ্জামান “মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক” এবং “মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান”।

উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা

উক্ত সভায় উপস্থিত ছিলেন : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা ইউনিট কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ আরও অনেকে।

নতুন রাজনৈতিক সমীকরণ

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদ-মোহাম্মদ আলী জুটি নতুন এক প্রভাবশালী মহলের উত্থানের ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় বিশ্লেষকদের মতে, পুরনো বিতর্কিত চরিত্রদের রাজনৈতিক মঞ্চে প্রত্যাবর্তন শুধু নির্বাচনী প্রতিযোগিতা নয়, বরং জেলার রাজনীতিতে নতুন বিভাজন তৈরি করতে পারে।

সংক্ষিপ্ত বিশ্লেষণ:

আদমজী ব্যাংক ডাকাতির হোতা থেকে রাজনৈতিক আলোচনায় ফিরে আসা মোহাম্মদ আলীর এই উপস্থিতি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে— “অতীতের অপরাধের দায় কি রাজনীতির মঞ্চে ভুলে যাওয়া যায় ?”

Previous Post

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ

Next Post

মাসুদুজ্জামানকে কড়া জবাব সাখাওয়াত হোসেন খানের

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
মাসুদুজ্জামানকে কড়া জবাব সাখাওয়াত হোসেন খানের

মাসুদুজ্জামানকে কড়া জবাব সাখাওয়াত হোসেন খানের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য