• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাঁদাবাজি-গ্যাং সংস্কৃতি : চাঁদা না দিলে হামলা, নিহত দুই

Thursday, 16 October 2025, 11:52 pm
চাঁদাবাজি-গ্যাং সংস্কৃতি : চাঁদা না দিলে হামলা, নিহত দুই

Oplus_0

5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

আড়াইহাজারে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও মাদক কারবারের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ।

চাঁদা না দিলে হামলা, মারধর ও হত্যার মতো ঘটনাও ঘটছে।

গত কয়েক মাসে এসব ঘটনায় দুইজন নিহত ও একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে।

চাঁদা না দিলে হামলা

গত মঙ্গলবার রাতে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় বস্ত্র ব্যবসায়ী সানাউল্লাহ সানার ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ১০–১২ জন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।
গুরুতর আহত সানা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমানের ছোট ভাই ও আমানতশাহ গ্রুপের গ্রে-কাপড় ব্যবসায়ী।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত ২ অক্টোবর শিবপুর এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী সোহেল মিয়াকে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় কুপিয়ে আহত করা হয়। তাঁর মুখের দুটি দাঁত ভেঙে যায় এবং এক হাত স্থায়ীভাবে অবশ হয়ে গেছে। এ ঘটনায় ছাত্রদল নেতা খোরশেদ আলমকে প্রধান আসামি করে মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

এছাড়া ১৪ সেপ্টেম্বর নারান্দী গ্রামের ইব্রাহিম মিয়া ও তাঁর দুই ছেলেকে চাঁদা না দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে ডেকে কুপিয়ে আহত করা হয়।

চাঁদা না দেওয়ায় মৃত্যুর ঘটনা

গত ২৪ জুলাই খালিয়াচর এলাকার রিপন মিয়াকে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় একদল দুর্বৃত্ত। এক মাস ২২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি।
নিহতের স্ত্রী জানান, “স্থানীয় আউয়াল মিয়া, শফিকুল, আরমান, সোহাগ, কবির, রিজভীসহ কয়েকজন চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় আমার স্বামীকে হত্যা করা হয়।”

এছাড়া ৫ অক্টোবর অটোরিকশা চোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় মারুয়াদী এলাকার কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমন মিয়া (২৪) কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হন।

নতুন চক্রের দৌরাত্ম্য

গত বছরের আগস্টে স্থানীয় রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকায় শাহীন মিয়ার নেতৃত্বে একটি চক্র নতুন করে সক্রিয় হয়। অফিস স্থাপন করে তারা সালিশ, মাদক কারবার ও বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় শুরু করে।
এলাকাবাসীর প্রতিবাদে পুলিশ গত মার্চে শাহীনকে ইয়াবাসহ গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে তিনি আবার চাঁদাবাজি শুরু করেন।

একইভাবে বিএনপির স্থানীয় নেতা মাসুদ রানা ও পুলিশ কনস্টেবল ইমরান হোসেনকেও এলাকাবাসী গত জানুয়ারিতে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগ রাজনৈতিক আশ্রয় ও বিচারহীনতার

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় এই অপরাধীরা বারবার অপরাধ করেও আইনের ফাঁক গলে বেরিয়ে যায়।
ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “প্রতিনিয়ত মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে তারা মুক্তি পেয়ে আবার অপরাধে ফিরে যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণে আনতে।”

অপরাধের পরিসংখ্যান

পুলিশের তথ্যমতে, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১৭ জন, আগস্টে ৬ জন ও সেপ্টেম্বরে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীদের অনীহা

বেশির ভাগ ভুক্তভোগী চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে ভয় পান। স্থানীয়রা বলছেন, “মামলা করলে উল্টো হয়রানির শিকার হতে হয়।”

আড়াইহাজারের সাধারণ মানুষ এখন শান্তি ও নিরাপত্তা ফিরে পাওয়ার প্রত্যাশায় দিন কাটাচ্ছেন।

Previous Post

পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

Next Post

ফতুল্লায় পরিত্যক্ত দোকানঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

Next Post
ফতুল্লায় পরিত্যক্ত দোকানঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফতুল্লায় পরিত্যক্ত দোকানঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য