• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টক অব দ্যা টাউন : ‘নতুন টর্চার সেল নাসিকের খানপুর জোড়া ট্যাংকি’

খানপুরে কথিত টর্চার সেলে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা : এলাকায় চাঞ্চল্য

Wednesday, 22 October 2025, 12:43 am
টক অব দ্যা টাউন : ‘নতুন টর্চার সেল নাসিকের খানপুর জোড়া ট্যাংকি’

Oplus_0

15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিবেদক :

নারায়ণগঞ্জে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় যখন শহরজুড়ে উদ্বেগ বিরাজ করছে, তার মধ্যেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি ও সর্বত্র সমালোচনা জন্ম দিয়েছে খানপুরে এক দারোয়ানকে পিটিয়ে হত্যার ঘটনা। যা এখন টক অব দ্যা টাউন।

একই সাথে এমন লোমহর্ষক ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে নগরীর একাধিক প্রভাবশালী মহল।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অধীনস্থ ওয়াসার জোড়া পানির টাংকির বাউন্ডারির ভেতরে কথিত টর্চার সেলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের নাম হানিফ (৩৫)। তিনি খানপুরের জিতু ভিলায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। স্থানীয়ভাবে পরিচিত এই ওয়াসা এলাকার ভেতরে বিএনপির নামধারী কিছু ব্যক্তির টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদক সেবন, চাঁদাবাজি, এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড।

ঘটনার বিবরণ

নিহতের বোন জয়নাব ওরফে রাবেয়া জানান, সোমবার দুপুরে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় খানপুরের অভিসহ কয়েকজন লোক ঘরে ঢুকে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। এরপর তার মাথা দেয়ালে ঠুকে দেয় এবং টেনে-হিঁচড়ে ওয়াসার জোড়া পানির টাংকির ভেতরে নিয়ে যায়। তারা দাবি করে, হানিফ ১২–১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে। তবে রাবেয়ার দাবি, যাকে নিয়ে অভিযোগ করা হয়েছে, সেই মেয়েটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে—অর্থাৎ অভিযোগটি ভিত্তিহীন।

রাবেয়া বলেন, “ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। পরে আমাদেরও ডেকে নেয় টাংকির নিচে। আমার স্বামী ইবরাহিমকে ওরা চরথাপ্পড় মারে, লুঙ্গি টান দিয়ে খুলে ফেলার চেষ্টা করে। আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।”

পরে সন্ধ্যায় খবর আসে, হানিফকে মারধর শেষে হাসপাতালে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ

নিহতের ভগ্নিপতি ইবরাহিম বলেন, “ওরা আমাদের কাছ থেকে টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় হানিফকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে। আমার শালিকা ও আমাকে পর্যন্ত হুমকি দিয়েছে।”

রাবেয়া আরও জানান, হানিফের তিন সন্তান রয়েছে—বড়টির বয়স ৬ বছর, মেঝটির আড়াই বছর এবং ছোটটির বয়স মাত্র ৬ মাস। তিনি বলেন, “আমার ভাই যদি অপরাধীও হতো, তবু দেশে তো আইন আদালত আছে। তাকে এভাবে পিটিয়ে হত্যা করা হলো কেন?”

পুলিশের বক্তব্য

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, “ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পটভূমি ও জনমত

স্থানীয় সূত্রে জানা যায়, খানপুরের জোড়া টাংকির ঘেরা এলাকা দীর্ঘদিন ধরেই কথিত টর্চার সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক লেনদেন, চাঁদাবাজি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ড শহরজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

উপসংহার

ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

Previous Post

সাত খুনের আসামীপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে ৪ সপ্তাহ সময়

Next Post

ওয়াসার টর্চার সেলে হত্যা : যুবদলের শাহেদকে ঘিরে গুঞ্জন, বিবৃতি

Related Posts

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ওয়াসার টর্চার সেলে হত্যা : যুবদলের শাহেদকে ঘিরে গুঞ্জন, বিবৃতি

ওয়াসার টর্চার সেলে হত্যা : যুবদলের শাহেদকে ঘিরে গুঞ্জন, বিবৃতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য