• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতারণা মামলায় হামেশা ফুড লিমিটেডের এমডি গ্রেপ্তার

Friday, 24 October 2025, 10:29 pm
প্রতারণা মামলায় হামেশা ফুড লিমিটেডের এমডি গ্রেপ্তার

Oplus_0

9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁও  প্রতিনিধি ॥

অর্থ আত্মসাৎ ও প্রতারণার একাধিক মামলায় হামেশা ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। সোনারগাঁ থানা পুলিশ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় হামেশা ফুড লিমিটেড নামের একটি আটা-ময়দা প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিচালনা করতেন আসাদুল ইসলাম। ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ সদর ও ঢাকার অর্থঋণ আদালতে তিনটি পৃথক মামলা দায়ের করেন। মামলাগুলোতে তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়। ওয়ারেন্টের ভিত্তিতে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে ডা. মাহমুদের ছেলে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ইমাম পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। ওই প্রভাব খাটিয়ে তিনি ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাওনা টাকা চাওয়ায় একাধিক ভুক্তভোগীকে মারধর ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে পুলিশের দাবি, আসাদুল ইসলামের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা এবং একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়া এলাকার তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলসের কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, হামেশা ফুডের সঙ্গে তানভীর ফ্লাওয়ার মিলের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সুযোগে আসাদুল ইসলাম প্রতারণার মাধ্যমে ১ কোটি ৬৫ লাখ টাকার কাঁচামাল আত্মসাৎ করেন। পরে পাওনা টাকা চাইতে গেলে তিনি ভুক্তভোগী মাহমুদ হোসাইনকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন এবং এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আসাদুল ইসলামের গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকার বহুদিনের একটি প্রতারণা চক্রের অবসান ঘটেছে বলে তারা মনে করছেন।

Previous Post

নির্মাণাধীন আইনজীবী ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

Next Post

‘ভাইয়ের নিয়োগে প্রভাব খাটাইনি, কাউকে ফোন করিনি’- প্রেস সচিব

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘ভাইয়ের নিয়োগে প্রভাব খাটাইনি, কাউকে ফোন করিনি’- প্রেস সচিব

‘ভাইয়ের নিয়োগে প্রভাব খাটাইনি, কাউকে ফোন করিনি’- প্রেস সচিব

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য