• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ওসির গাড়ি ভাংচুর, গ্রেফতার ৭

Thursday, 30 October 2025, 7:34 pm
ওসির গাড়ি ভাংচুর, গ্রেফতার ৭

Oplus_0

11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার প্রতিবেদক,
নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত পর্যন্ত মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী, আগুয়ান্দী, গহরদী, উচিৎপুরা ও রায়পুরা গ্রামের মধ্যে এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং আড়াইহাজার থানার ওসির একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মরদাসাদী গ্রামের সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামের বিরোধ দীর্ঘদিনের। প্রায়ই এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার মাগরিবের নামাজের পর মরদাসাদী গ্রামের কয়েকজন যুবক পূর্বশত্রুতার জেরে উচিৎপুরা বাজারে গিয়ে নুরু মিয়া নামের এক ব্যক্তির ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে নুরু মিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার খবর আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে মাইকিং করে গহরদী, আগুয়ান্দী, উচিৎপুরা ও রায়পুরা এলাকার শতাধিক গ্রামবাসী মরদাসাদী গ্রামের দিকে রওনা হয়। পাল্টা আক্রমণ ঠেকাতে মরদাসাদী গ্রামের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে আড়াইহাজার থানা ও গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় থানার ওসির ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ ও আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাদিরদিয়া এলাকার সিয়াম মিয়া (২০), উচিৎপুরার তানভির হোসেন (১৯), ইমরান হোসেন (২০), সাইদুল ইসলাম (৩০), রূপ মিয়া (৩৭), মরদাসাদীর মাসুদ মিয়া (২১) ও ছোট বালাপুরের বিজয় মিয়া (২০)।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাঈফ উদ্দিন বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে মরদাসাদী গ্রামের সঙ্গে আশপাশের গ্রামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বুধবারের ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Previous Post

সাখাওয়াতসহ ৬ জনের জামিন, আদালতে বাদীকে বাধার অভিযোগ

Next Post

কাঁচপুরে দূর্ঘটনা : অটোরিকশা যাত্রী নিহত, আহত দুই

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কাঁচপুরে দূর্ঘটনা : অটোরিকশা যাত্রী নিহত, আহত দুই

কাঁচপুরে দূর্ঘটনা : অটোরিকশা যাত্রী নিহত, আহত দুই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য