• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সারাদেশের চাঁদাবাজিতে বিএনপির পোলাপান !

Wednesday, 12 November 2025, 8:16 pm
সারাদেশের চাঁদাবাজিতে বিএনপির পোলাপান !

Oplus_0

11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জ | ১২ নভেম্বর ২০২৫

বিতর্ক যেন পিছু ছাড়ছে না নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে। দলের অভ্যন্তরীণ কোন্দল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ড ঘিরে বর্তমানে তিনি কঠিন সমালোচনার মুখে রয়েছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে শোনা যায়, বিএনপির এই প্রার্থী এক সাংবাদিকের সঙ্গে ফোনালাপে নিজেকে ঘিরে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগের জবাবে ক্ষোভ প্রকাশ করছেন। অডিও অনুযায়ী, সাংবাদিক অভিযোগ করেন—মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত, সরকারি জায়গার সিএনজি ও বাসস্ট্যান্ড এবং মেঘনা টোল প্লাজা দখলের ঘটনায় মান্নানের ছেলে জড়িত।

জবাবে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আগে গিয়া নিজেরা তদন্ত কইরা হিয়ার (এর) পরে পত্রিকায় লেখেন। তাইলে আমি, আমার পোলায় গিয়া মোগরাপাড়া বাসস্ট্যান্ড খাই, ফুটপাত খাই… সারা বাংলাদেশেই বিএনপির পোলাপান করে। ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপান হগল (সবাই) করে, দেখতে চান আপনে ?”

তিনি আরও বলেন, “হেই দেড় বছর আগে টোল প্লাজায় কী অইছে, আমরা বাপ পুতে ঢাকায় ছিলাম… আপনের লগে তর্ক করতে রাজি না। আপনের পত্রিকা দেইক্খা কথা কমু।” এরপর তিনি ফোন কেটে দেন বলে অডিওতে শোনা যায়।

এই অডিও প্রকাশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন বলেন, “তিনি কিসের ভিত্তিতে এমন মন্তব্য করলেন, আমার বোধগম্য নয়। নেতাকর্মীদের বিরুদ্ধে এমন বক্তব্য বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করেছে। এতে আমাদের সম্মানহানি ঘটেছে।”

এর আগে গত ৪ নভেম্বর আজহারুল ইসলাম মান্নানের জামাতা মাসুম বিল্লাহর দেওয়া এক হুঁশিয়ারিমূলক বক্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেদিন অলিপুরা বাজারে এক সমাবেশে তিনি বলেন, “সাবধান, হুঁশিয়ার, লাস্ট ওয়ার্নিং। এরপর কোনো ওয়ার্নিং হবে না। আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ করবেন। ব্যত্যয় হলে অবস্থা খারাপ হয়ে যাবে।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএনপির স্থানীয় নেতারা প্রকাশ্যে এ বক্তব্যের নিন্দা জানান।

এ বিষয়ে জানতে চাইলে আজহারুল ইসলাম মান্নান বলেন, “এ বিষয়ে ফোনে কথা বলতে চাই না। সামনাসামনি আসেন, কথা বলি।” তিনি দাবি করেন, “যে সাংবাদিকের সঙ্গে আমার কথোপকথন ভাইরাল হয়েছে, তিনি আমার প্রতিপক্ষের বানানো সাংবাদিক।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মনোনয়ন ঘোষণার পর থেকেই মান্নান ও তাঁর ঘনিষ্ঠজনদের বক্তব্য ও আচরণ দলের ভেতরে অস্বস্তি সৃষ্টি করেছে। নির্বাচন সামনে রেখে এই বিতর্ক বিএনপির প্রার্থীকে আরও চাপে ফেলতে পারে বলেও তারা মনে করেন।

Previous Post

প্রেসক্লাবের গলিতে ‘জয় বাংলা, শেখ হাসিনা’ স্লোগানে উত্তেজনা

Next Post

"জুতা মেরে গরু দান !"

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
“জুতা মেরে গরু দান !”

"জুতা মেরে গরু দান !"

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য