• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ওসমানীয় ঘনিষ্ঠ’ দীপুকে প্রার্থী করায় বিএনপিতে ঝড়

Saturday, 22 November 2025, 10:50 pm
‘ওসমানীয় ঘনিষ্ঠ’ দীপুকে প্রার্থী করায় বিএনপিতে ঝড়

Oplus_131072

11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনের মনোনয়ন চূড়ান্ত  করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই মনোনয়ন কেন্দ্র করে নারায়ণগঞ্জে চলছে বিতর্ক, সভা সমাবেশ, মিছিল, মশাল মিছিলসহ ব্যাপক সমালোচনা।

সমালোচনার পর এবার আজ ২২ শে নভেম্বর শনিবার প্রবাসী সাংবাদিক ড কনক সারোয়ার তার ফেসবুক পেজে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি’র প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়াকে নিয়ে বিএনপি’র কর্ণধার তারেক রহমানের বরাবর একটি খোলা চিঠি তুলে ধরেছেন।

এই দিপু ভূঁইয়াকে নিয়ে দীর্ঘদিন যাবত ছিল ব্যাপক আলোচনা সমালোচনা। নারায়ণগঞ্জের গডফাদারখ্যাত শামীম ওসমান তার শ্যালক তানভীর আহমেদ টিটুর সাথে দিপু ভূইয়ার ব্যবসায়িক পার্টনারের বিষয়টি ছিলো একেবারে ওপেন সিক্রেট।

বর্তমানে শামীম ওসমানের ব্যবসা, সম্পত্তি, বাড়ি গাড়ি, সকল কিছুই রক্ষণাবেক্ষণ করছেন দিপু ভূঁইয়া।

খোদ চাষারায় বিশাল বহুতল ভবন নির্মাণ করছেন শামীম ওসমান,  তানভীর আহমেদ টিটু ও দিপু ভুঁইয়ার  যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যা নিয়ে চলছে বিতর্ক। একই সাথে বিদেশে বসে শামীম ওসমানের ইশারায় নারায়ণগঞ্জের চেম্বার অফ কমার্স দখল করে দিপু ভূঁইয়া বাহিনী নামক একটি বাহিনী তৈরি করে নারায়ণগঞ্জে চালিয়ে যাচ্ছে রামরাজত্ব। এমন গুঞ্জন ব্যাপক আকার ধারণ করেছে নারায়ণগঞ্জে !

 

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নাম ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করছেন, গত ১৭ বছর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ছিলেন এবং ব্যবসায়িকভাবে সুবিধা নিয়েছেন। তাঁদের দাবি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

ব্যবসায়িক সম্পর্ক নিয়ে প্রশ্ন

২০২৫ সালের ৬ এপ্রিল নারায়ণগঞ্জ নিউজ আপডেট, দৈনিক বণিক বার্তাসহ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য ওসমান পরিবারের সম্পত্তি ও ব্যবসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। যদিও সেখানে নাম উল্লেখ করা হয়নি, স্থানীয়রা দাবি করেন, প্রতিবেদনে ইঙ্গিত করা ব্যক্তি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুই।
প্রতিবেদনে ওসমান পরিবারের গার্মেন্টস, পরিবহন, আবাসন ও শিপিংসহ প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদের ব্যবস্থাপনায় ওই নির্বাহী সদস্যের ভূমিকা রয়েছে বলে উল্লেখ ছিল।

দলীয় ক্ষোভ : ‘যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে’

অনেক নেতাকর্মী মনে করছেন, দীর্ঘদিন ধরে দলের রাজপথের আন্দোলন–সংগ্রামে সক্রিয় ও বঞ্চিত সাবেক জেলা সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে প্রাথমিক তালিকায় না রাখায় তৃণমূল হতাশ হয়েছে।
কাজী মনিরুজ্জামান বিএনপির যুবদলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, দলের নির্বাহী সদস্য এবং বিজিএমইএর সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হলেও আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর কাছে পরাজিত হন। পরে তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে পূর্বের অভিযোগ

নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে অতীতে একাধিকবার অভিযোগ ওঠে যে, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে দলকে কুক্ষিগত করছেন। তবুও কেন্দ্রীয় পর্যায়ে এ বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূল নেতাদের।

পাঁচটি আসনের মধ্যে তিনটিতে ক্ষোভ

৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর বিএনপির অভ্যন্তরীণ বিভাজন চরমে পৌঁছায়। নারায়ণগঞ্জে দলীয় সংঘর্ষে কয়েকজন নিহত এবং দুই শতাধিক আহত হওয়ার ঘটনাও দলীয় সংকটকে আরও প্রকট করেছে।
বর্তমানে জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত প্রার্থীরা ও তাঁদের সমর্থকেরা।

‘সঠিক প্রার্থী না দিলে আসন হাতছাড়া হওয়ার শঙ্কা’

স্থানীয়দের মতে, রূপগঞ্জ আসনে সঠিক প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হলে আসনটি হারানোর ঝুঁকি আছে। তৃণমূল নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

Previous Post

ধারাবাহিক ভূকম্পনে উদ্বেগ : ঢাকায় ৩.৭, এক সেকেন্ডে নরসিংদীতে ৪.৩ মাত্রা

Next Post

আড়াইহাজারের আরিফ অপহরণ : মুন্সীগঞ্জে মর/দেহ উদ্ধার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আড়াইহাজারের আরিফ অপহরণ : মুন্সীগঞ্জে মর/দেহ উদ্ধার

আড়াইহাজারের আরিফ অপহরণ : মুন্সীগঞ্জে মর/দেহ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য