• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সবুজ হত্যা : সিআইডি মাসুমসহ গ্রেফতার ২, থানায় হামলায় ফের মামলা

Monday, 24 November 2025, 1:08 pm
সবুজ হত্যা : সিআইডি মাসুমসহ গ্রেফতার ২, থানায় হামলায় ফের মামলা

Oplus_131072

12
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জ শহরের এক নং রেলগেইট এলাকায় সবুজ (৩৭) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সিআইডি মাসুমসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে গ্রেফতারের পর থানায় অভূতপূর্ব বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এজাহারভুক্ত আসামিদের নেতৃত্বে অর্ধশতাধিক লোক থানায় প্রবেশ করে পুলিশের ওপর চাপ সৃষ্টি এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। হুমকি-ধামকিসহ পুলিশের কাজে বাধা দেওয়ায় ওই ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিবরণ

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টায় ১ নং রেলগেইট এলাকার সরকারি জায়গায় স্থাপিত টিনসেড ঘরে সবুজ, রাজু ও সাঈদী আড্ডা দিচ্ছিল। এ সময় সিআইডি মাসুমের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র হামলাকারী ঘরে ঢুকে সবুজের ওপর এলোপাতাড়ি চাপাতি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সবুজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২১ নভেম্বর সে মারা যায়।

নিহত সবুজের বাবা আবুল হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার ও থানায় বিশৃঙ্খলা

শনিবার বিকেলে সবুজ হত্যায় জড়িত থাকার অভিযোগে সিআইডি মাসুম (৪১) এবং রাজু (৩৫)–কে আটক করে থানায় আনা হয়।

এমন খবর পেয়ে আসামিপক্ষের অর্ধশতাধিক লোকজন থানায় ঢুকে পড়ে। তারা পুলিশের সঙ্গে অসদাচরণ, গালিগালাজ এবং হত্যার হুমকি পর্যন্ত দেয়। এমনকি আটক আসামিকে ছিনিয়ে নিতে চেষ্টা করে বলেও অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কড়া অবস্থান নেয় এবং রোববার দুপুরে উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন বাদী হয়ে ৫৭ জনকে আসামি করে থানায় হামলা, হুমকি ও বাধাদান আইনে মামলা করেন। এদের মধ্যে রনি ওরফে এডভান্স রনি, আলআমিন, শাহিন, মশিউর রহমান মশু, টাক্কু রাজু, এজাজ উদ্দিন আহম্মেদ ও সাব্বির আহম্মেদের নাম রয়েছে। অজ্ঞাত আরও ৫০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

পুলিশের অবস্থান

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির আহম্মেদ বলেন, “কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এছাড়া থানায় হামলা ও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় আলাদা মামলা করা হয়েছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

হত্যাকাণ্ড ও পরবর্তী মামলাগুলোকে কেন্দ্র করে এক নং রেলগেইট এলাকা ও আশপাশে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশের কঠোর নজরদারির মধ্যে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Previous Post

ডাকাতিসহ অসংখ্য বিতর্কের পর এবার মনোনয়ন বিতর্কে মোহাম্মদ আলী !

Next Post

আওয়ামী লীগ নেতার ভাইয়ের কান্ড : নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
আওয়ামী লীগ নেতার ভাইয়ের কান্ড : নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতার ভাইয়ের কান্ড : নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য