• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ওসমান অনুসারীদের অপকর্ম চলছেই : ত্বকী হত্যায় ক্ষুব্ধ রাব্বি

Monday, 8 December 2025, 11:50 pm
ওসমান অনুসারীদের অপকর্ম চলছেই : ত্বকী হত্যায় ক্ষুব্ধ রাব্বি

Oplus_131072

5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে গুম-খুন-সন্ত্রাসের সঙ্গে জড়িত ওসমান পরিবারের বহু সদস্য দেশ ছাড়লেও তাদের অনুসারীরা এখনো বিভিন্ন রাজনৈতিক দলে মিশে গিয়ে পুরোনো অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৩ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রাব্বি বলেন, “দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও সেই ব্যবস্থার অনেক উপাদান এখনো টিকে আছে। ওসমান পরিবারের অনুগতরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় পুনরায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।”

ত্বকী হত্যার বিচার এখনো অধরা: ৯৯ তারিখেও অভিযোগপত্র নেই

আয়োজিত অনুষ্ঠানে রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার ত্বকী হত্যাকাণ্ডসহ কয়েকটি আলোচিত মামলার দ্রুত বিচার করার প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি জানান, ত্বকী হত্যা মামলার ৯৯ বার তারিখ নেওয়া হলেও তদন্ত সংস্থা র‌্যাব এখনো অভিযোগপত্র দাখিল করেনি। রাব্বির দাবি—অভিযোগপত্রে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ও শাহ নিজামসহ মূল পরিকল্পনাকারী ও জড়িত সকলকে অন্তর্ভুক্ত করতে হবে।

রাব্বি আরও বলেন,
“নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠু—ওসমান পরিবারের হাতে নিহত সকলের বিচার আমরা চাই। কিন্তু দীর্ঘ ১২ বছরের বেশি সময়েও এসব হত্যাকাণ্ডের কুলকিনারা হয়নি। সাগর-রুনি, তনু, মিতুর মতো দেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোও এখনো বিচারহীনতায় ভুগছে।”

‘আইয়ামে জাহেলিয়াতের’ পরিস্থিতির অভিযোগ

শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জে ‘আইয়ামে জাহেলিয়াতের’ মতো অবস্থা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন রাব্বি। তাঁর দাবি,
“ওসমান পরিবারের সন্ত্রাসী রাজত্ব ছিল প্রকাশ্য। প্রশাসন তাদের পক্ষে অবস্থান নিয়েছিল, হত্যার বিচার তো দূরের কথা—অভিযুক্তরা শহরের রাস্তায় দাপটের সঙ্গে চলাফেরা করেছে।”

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে কিছু অগ্রগতি দেখালেও হাসিনার চূর্ণ-বিচূর্ণ বিচারব্যবস্থাকে এখনো স্বাভাবিক করা যায়নি, যার কারণে দেশে মব জাস্টিস ও আইনহীনতার সংস্কৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

বিভিন্ন রাজনৈতিক দলে সন্ত্রাসীদের সক্রিয়তা

রাব্বি আরও অভিযোগ করেন যে,
“আওয়ামী লীগের আমল থেকে যে চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি শুরু হয়েছিল, আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল এখন আবার সেই একই পথে হাঁটছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে, না দিলে মামলা দেওয়া হচ্ছে—যা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা জেনেও উপেক্ষা করছে।”

সাবেক মেয়র আইভীর মুক্তির দাবি

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান মাসুম সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তি দাবি করেন।
তিনি বলেন,
“আইভী ওসমান পরিবারের সন্ত্রাসের বিরুদ্ধে যিনি একমাত্র প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন, সেই নারী আজ মিথ্যা মামলায় কারাবন্দী। পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দিলেও আরও পাঁচটি সাজানো মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। এটি সুস্পষ্ট প্রতিহিংসার রাজনীতি।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় আয়োজিত এ আলোক-প্রজ্বালন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন—

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ

শিশু সংগঠক রথীন চক্রবর্তী

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন

ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন

সমমনা’র সাবেক সভাপতি দুলাল সাহা

সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল

জাহিদুল হক দিপু ও ধীমান সাহা জুয়েল ।

Previous Post

আইভীর মুক্তি ও ত্বকী হত্যার বিচারে আলোক প্রজ্বালনে উত্তাল নারায়ণগঞ্জ

Next Post

ফের গুলিবর্ষণ : চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের দৌরাত্ম্যে আতঙ্ক

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষ: গুলিবিদ্ধ ১, আহত ৪

ফের গুলিবর্ষণ : চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের দৌরাত্ম্যে আতঙ্ক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য