• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাদি গুলিবিদ্ধ :”এটাই ছিল আশঙ্কা”- জামায়াত নেতার মন্তব্য

Friday, 12 December 2025, 10:34 pm
হাদি গুলিবিদ্ধ :”এটাই ছিল আশঙ্কা”- জামায়াত নেতার মন্তব্য

Oplus_131072

4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম বলেছেন, “এটাই আশঙ্কা করেছিলাম। তফসিল ঘোষণার পরদিনই রাজপথের একজন লড়াকু সৈনিক রক্তাক্ত হলো। এতে কি আমাদের আন্দোলনের যৌক্তিকতার প্রমাণ মিলল না ?”

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন—গণতান্ত্রিক দাবি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমন করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

“জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়”

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক মর্যাদা’ অবিলম্বে নিশ্চিত করার দাবি জানান জামায়াত নেতা মাসুম। তিনি বলেন,
“কমিশন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছে এবং একই দিন গণভোটের কথাও বলেছে। কিন্তু জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকা সত্ত্বেও আজও এর আইনি ভিত্তি নিশ্চিত হয়নি—এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “কেউ কেউ বলেছিল আলোচনার টেবিলে সব আছে, তাহলে রাজপথে কেন? আজকের ঘটনাই প্রমাণ করে—রাজপথ ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না।”

জুলাই আন্দোলনের হতাহতের বিচার ছাড়া ‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের বিচার না হলে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তার অভিযোগ—“যারা আন্দোলনকারীদের ওপর গণহত্যা চালিয়েছে, তাদের দোসরদেরও নিষিদ্ধ করতে হবে। তারা যদি সেদিন ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে ক্ষমতাসীনদের সহায়তা না করত, তাহলে আওয়ামী ফ্যাসিবাদ এতদিন টিকত না।”

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

মাসুম বলেন,
“কাদা ছোড়াছুড়ি, সন্ত্রাস, মিথ্যাচার—এসব বন্ধ করতে হবে। সব দলকে সমান সুযোগ না দিলে নির্বাচনের পরিবেশ কখনোই উৎসবমুখর হবে না। সমস্যা সমাধান না করেই কমিশন শিডিউল ঘোষণা করেছে—তবু আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরা এখনো এই সরকারের ওপর বিশ্বাস রাখতে চাই।”

ইসির উদ্দেশে কঠোর হুঁশিয়ারি

নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি মাসুম বলেন,
“তফসিল ঘোষণা দিয়ে আপনারা বড় চ্যালেঞ্জ নিয়েছেন। এখন এ চ্যালেঞ্জে আপনাদের জয়ী হতেই হবে। তা না হলে আপনাদের নাম ভিন্ন ইতিহাসে লেখা থাকবে।”

“কোরআনের ফর্মুলায় না চললে ফেরেশতাও শান্তি আনতে পারবে না”

তিনি আরও বলেন, “আমরা মানবিক বাংলাদেশ চাই। এ দেশ কোনো মানবসৃষ্ট আইন বা মতবাদে শান্তি পাবে না। আল-কোরআনের নির্দেশনা ছাড়া শান্তি নিশ্চিত করা অসম্ভব—ফেরেশতাও নেমে এ দেশে শান্তি আনতে পারবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ–৩ আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ–৪ আসনের প্রার্থী ও মহানগর আমীর মুহাম্মদ আবদুল জব্বার, জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আমীর মুহাম্মদ মোস্তফা কামাল এবং পরিচালনা করেন সাইফুল ইসলাম রনি।

Previous Post

রূপগঞ্জে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং : জমি দখল সিন্ডিকেট ফাঁস

Next Post

ব্যারিস্টার আমীরুল ইসলামের স্ত্রী জাহানারা আমীর আর নেই

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ব্যারিস্টার আমীরুল ইসলামের স্ত্রী জাহানারা আমীর আর নেই

ব্যারিস্টার আমীরুল ইসলামের স্ত্রী জাহানারা আমীর আর নেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য