• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তেল চুরির সিন্ডিকেটের ‘টুটুল’ গুঞ্জন : গ্রেপ্তার না নাটক ?

তেল চুরির অন্ধকার সাম্রাজ্য: কোটিপতি সিবিএ নেতা ইয়াকুবের পর জয়নাল আবেদীন টুটুল গ্রেপ্তারের গুঞ্জনে তোলপাড় নারায়ণগঞ্জ

Sunday, 14 December 2025, 10:52 pm
তেল চুরির সিন্ডিকেটের ‘টুটুল’ গুঞ্জন : গ্রেপ্তার না নাটক ?

Oplus_131072

13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জে তেল চুরির বহুল আলোচিত সিন্ডিকেট ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। চট্টগ্রামে কোটিপতি সিবিএ নেতা ইয়াকুব গ্রেপ্তারের পর এবার একই চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত জয়নাল আবেদীন টুটুল গ্রেপ্তার হয়েছেন—এমন গুঞ্জনে উত্তাল পুরো জেলা। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, জয়নাল আবেদীন টুটুল ওরফে ব্রাজিল বাড়ির টুটুল গ্রেফতারের কোন খবর তাদের জানা নাই।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ওসমান পরিবারের ছাত্র ছায়ায় থেকে টুটুল তেল চুরির বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। থানা পুলিশ থেকে শুরু করে পুলিশের শীর্ষ পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে বছরের পর বছর নির্বিঘ্নে চলে তেল চুরির মহোৎসব। শ্রমিক (লেবার) পরিচয় থেকে উঠে এসে অল্প সময়েই শত শত কোটি টাকার মালিক বনে যান টুটুল—এমন অভিযোগ দীর্ঘদিনের।

অনুসন্ধানে উঠে এসেছে, ডিপো, পরিবহন ও সরবরাহ লাইনের একাধিক স্তরে ছিল এই সিন্ডিকেটের শক্ত অবস্থান। রাতের আঁধারে তেল সাইফন, কাগজপত্রে জালিয়াতি, অতিরিক্ত ডেলিভারি দেখিয়ে তেল সরানো—এসব পদ্ধতিতে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ীর ভাষ্য, প্রতিবাদ করতে গেলে হুমকি ও প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়েছে।

টুটুল গ্রেপ্তারের গুঞ্জন ছড়ানোর পরপরই নারায়ণগঞ্জের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—তবে কি অবশেষে এই তেল চুরির সিন্ডিকেট ভাঙতে শুরু করেছে ? নাকি আগের মতোই প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সব ধামাচাপা পড়বে ?

এ বিষয়ে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে একটি সূত্র জানায়, তেল চুরির পুরনো অভিযোগগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের আওতায় রয়েছে।

সচেতন মহলের দাবি, গুঞ্জন নয়—স্বচ্ছ তদন্ত, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিই পারে নারায়ণগঞ্জকে তেল চুরির অভিশাপ থেকে মুক্ত করতে। এখন দেখার বিষয়, অভিযোগের পাহাড়ে চাপা পড়ে থাকা সত্য কত দ্রুত আইনের আলোয় আসে।

এমন গুঞ্জনের পর ব্রাজিল বাড়ির জয়নাল আবেদীন টুটুলের ঘনিষ্ঠ আত্মীয় জানান, ‘টুটুলের জন্য উচ্চ পর্যায়ের অসংখ্য তদবির করার প্রভাবশালী লোকজন আছেন। একই সাথে মুহূর্তের মধ্যে টুটুল ছাড়া পেতে কোটি টাকা ব্যয় করতেও দ্বিধা করবে না। অতএব ইয়াকুব কারাগারে গেলেও টুটুল কে কারাগারে পাঠাতে হলে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কঠোর নির্দেশনা জরুরি প্রয়োজন, নইলে টুটুলকে আটকে রাখা কঠিন।’

Previous Post

সাবেক ওসি মঞ্জুর কাদেরকে ঘিরে উত্তেজনা : আইনের শাসন প্রশ্নবিদ্ধ

Next Post

ওসমান হাদিকে গুলি : নারায়ণগঞ্জে ফয়সল করিমের স্ত্রী-শ্যালক আটক

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ওসমান হাদিকে গুলি : নারায়ণগঞ্জে ফয়সল করিমের স্ত্রী-শ্যালক আটক

ওসমান হাদিকে গুলি : নারায়ণগঞ্জে ফয়সল করিমের স্ত্রী-শ্যালক আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য