• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ব্যাংক লুট থেকে ব্যালট : নজরুল আজাদের বিপজ্জনক উত্থান

ঋণ লুট, গাড়ি কেলেঙ্কারি ও ‘মামা সিন্ডিকেট’: নজরুল ইসলাম আজাদকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ

Sunday, 21 December 2025, 11:09 pm
ব্যাংক লুট থেকে ব্যালট : নজরুল আজাদের বিপজ্জনক উত্থান

Oplus_131072

10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে ঋণ জালিয়াতি, গাড়ি কেলেঙ্কারি, জমি জাল ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ। নির্বাচনী মাঠে নামার পর এসব অভিযোগ প্রকাশ্যে আসায় দলীয় ভাবমূর্তি ও প্রার্থীর যোগ্যতা—দুটিই এখন বড় প্রশ্নের মুখে।

৪০ কোটি ঋণ, সুদে-আসলে ১২২ কোটি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে লুটপাটের অভিযোগ

ব্যাংকের মামলা সংক্রান্ত নথি অনুযায়ী, নজরুল ইসলাম আজাদ মেসার্স এস অ্যান্ড জে স্টিল নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের জন্য ২০১৩ সালের মার্চে বেসিক ব্যাংক গুলশান শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নেন। দীর্ঘদিন ঋণ পরিশোধ না করায় সুদসহ ওই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১২২ কোটি টাকা। ঋণ আদায়ে বেসিক ব্যাংক ইতোমধ্যে মামলা দায়ের করেছে এবং বন্ধকী সম্পত্তি নিলামের বিজ্ঞপ্তিও দিয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা, ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চু—যিনি বর্তমানে পলাতক—তার যোগসাজশেই এই ঋণ অনুমোদন পেয়েছে বলে অভিযোগ রয়েছে।

২৭ দিনেই ঋণ অনুমোদন: ভুয়া দলিল ও অতি মূল্যায়নের অভিযোগ

ব্যাংকের নথি বলছে, ঋণের জন্য আবেদন করার মাত্র ২৭ দিনের মাথায় অস্তিত্বহীন ও নবগঠিত একটি প্রতিষ্ঠানের নামে এক বছর মেয়াদি এই বিপুল অঙ্কের ঋণ অনুমোদন দেয় বেসিক ব্যাংকের বোর্ড। ঋণ প্রদানের ক্ষেত্রে ভুয়া দলিল, ভুয়া রেকর্ড, ভুয়া নামজারি এবং সম্পত্তির অতি মূল্যায়ন করা হয়েছে—এমন অভিযোগ মামলার কাগজপত্রেই উল্লেখ রয়েছে।

ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার ছিলেন নজরুল ইসলাম আজাদ নিজেই—যিনি বর্তমানে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত খসড়া প্রার্থী।

প্রকৃত মালিক নন, তবু জমি বন্ধক

ঋণের বিপরীতে যে জমি বন্ধক রাখা হয়, তার প্রকৃত মালিক নজরুল ইসলাম আজাদ নন। বন্ধকদাতা হিসেবে দেখানো হয় মিসেস লতিফা সুলতানাকে। অথচ জমিটির প্রকৃত মালিক মিসেস সাহানা ইয়াসমিন। এ বিষয়ে ২০০৯ সালেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা হয় এবং ২০১২ সালে সাহানা ইয়াসমিন জমিটির পক্ষে রায় পান।

ভূমি অফিস সূত্র জানায়, ওই রায়ের ফলে লতিফা সুলতানাসহ সংশ্লিষ্টদের নামে করা সব ভুয়া রেকর্ড ও নামজারি বাতিল হয়ে যায়। তবে অভিযোগ রয়েছে—এই মামলার চলমান সময়ের ফাঁকেই (২০০৯–২০১৩) আজাদ পুরো ঋণ কার্যক্রম সম্পন্ন করেন।

জলাভূমির জমি বন্ধক, জমির পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগ

ঋণের জন্য আরেকটি জমি বন্ধক রাখা হয়, যার মালিক সুরুজ আলী। জমিটি জলাভূমি (বিল) শ্রেণিভুক্ত। দলিলে যেখানে জমির পরিমাণ ৪৫ শতাংশ, সেখানে বন্ধক দেখানো হয় ৫২ শতাংশ। অতি মূল্যায়নের মাধ্যমে এই জমিও ঋণ অনুমোদনের কাজে ব্যবহার করা হয়। বর্তমানে ঋণটি শ্রেণীকৃত (খেলাপি) হিসেবে চিহ্নিত।

গাড়ি কেলেঙ্কারি ও ‘মামা সিন্ডিকেট’-এর অভিযোগ

ঋণ জালিয়াতির পাশাপাশি নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে রয়েছে বিলাসবহুল গাড়ি ব্যবহারের কেলেঙ্কারি। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রভাবশালী মহল ও স্বজন—বিশেষ করে ‘মামা সিন্ডিকেট’-এর ছত্রছায়ায় থেকে তিনি সরকারি-বেসরকারি সুবিধা ভোগ করেছেন। এসব অভিযোগ এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে আলোচিত হয়েছে।

মনোনয়ন ঘিরে তীব্র ক্ষোভ, কাফনের কাপড়ে মিছিল

আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা সম্প্রতি কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক তিনবারের এমপি আতাউর রহমান খান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন ও পারভীন আক্তার।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিরাজুল হাসান নয়ন মোল্লা বলেন, “আজাদের বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটের মাঠে তার কোনো গ্রহণযোগ্যতা নেই; বরং মানুষ তাকে ভয় পায়। তার মনোনয়ন বহাল থাকলে এই আসন বিএনপির হাতছাড়া হবে।”

নির্বাচন কমিশনের জালে আটকে যাওয়ার শঙ্কা

আইন বিশেষজ্ঞদের মতে, ঋণখেলাপি ও ব্যাংক মামলার বিষয়টি নিষ্পত্তি না হলে শেষ মুহূর্তে আজাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনের যাচাইয়ে আটকে যেতে পারে। ফলে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঋণ ও অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায় নাই।

Previous Post

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন ছিলো ওসমান হাদির : ড. আসিফ নজরুল

Next Post

ওসমান হাদির কফিনে নাম ‘ওসমান গণি’, কিন্তু কেন- জানা গেল মূল কারণ

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ওসমান হাদির কফিনে নাম ‘ওসমান গণি’, কিন্তু কেন- জানা গেল মূল কারণ

ওসমান হাদির কফিনে নাম ‘ওসমান গণি’, কিন্তু কেন- জানা গেল মূল কারণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য