• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চালান নেই, জবাব নেই—সিদ্ধিরগঞ্জে ফের সরকারি তেল লুট

Tuesday, 23 December 2025, 11:05 pm
চালান নেই, জবাব নেই—সিদ্ধিরগঞ্জে ফের সরকারি তেল লুট

Oplus_131072

7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

সরকারি তেল ডিপো যেন কিছু অসাধু কর্মকর্তা, শ্রমিক নেতা ও প্রভাবশালী চোরচক্রের নিরাপদ লুটের আখড়া—এ অভিযোগ নতুন নয়। কিন্তু একের পর এক ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তেল চুরির সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠছে। এরই সর্বশেষ প্রমাণ মিলেছে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোতে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে চালান ছাড়াই সরকারি ডিপো থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ডিজেল বহনের সময় ১৫ ড্রাম তেলভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেন স্থানীয় ট্যাংকলরি শ্রমিকরা। শ্রমিকদের দাবি, ‘রাব্বী ট্রেডার্স’-এর নামে কোনো বৈধ চালান ছাড়াই তেল বের করার চেষ্টা চলছিল, যা ডিপোতে দীর্ঘদিন ধরে চলমান তেল চুরি ও অনিয়মেরই অংশ।

শ্রমিকদের অভিযোগ অনুযায়ী, ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও সহকারী ম্যানেজার (অপারেশন) মাসুদ হাসান দায়িত্ব নেওয়ার পর থেকেই অনিয়ম আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের অপসারণের দাবিতে শ্রমিকরা বিক্ষোভে নামলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোদনাইল মেঘনা ডিপোতে এর আগেও একাধিকবার অনিয়ম ও তেল চুরির অভিযোগ উঠেছে। চলতি বছর তদন্তের পর ডিপো ম্যানেজার মোশারফকে বদলি করা হলেও মূল সিন্ডিকেট অক্ষতই থেকে গেছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পষ্ট নির্দেশনা দিয়েছিল—চালান ছাড়া কোনো গাড়ি লোডিং পয়েন্টে ঢুকতে পারবে না। অথচ বাস্তবে সেই নির্দেশনা কাগজেই সীমাবদ্ধ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, প্রথমে চালান ছাড়াই গাড়িটি বের হয়ে যায়। পরে স্থানীয়রা আটক করলে ভেতর থেকে চালান আনা হয়—যা পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

এদিকে, এই ঘটনার পেছনে রয়েছে আরও ভয়ংকর পটভূমি। মাত্র কিছুদিন আগেই ফতুল্লায় লক্ষ লিটার তেল চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি রহস্যজনকভাবে ধামাচাপা পড়ে যায়। সেই ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন এক শ্রমিক নেতা। তার স্বীকারোক্তি অনুযায়ী নারায়ণগঞ্জের কুখ্যাত তেল চোরচক্রের গডফাদার হিসেবে উঠে আসে ‘ব্রাজিল বাড়ির টুটুল’ নামটি।

অভিযোগ রয়েছে, তাকে গ্রেপ্তারের বিষয়টি আড়াল করে চট্টগ্রামে পাঠানো হয় এবং পরে প্রশাসনের অসাধু অংশের সঙ্গে আঁতাত করে প্রায় সাড়ে ছয় কোটি টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে আনা হয়।

এই পুরো ঘটনাপ্রবাহ এখনো জনসমক্ষে স্পষ্ট হয়নি, তদন্তের অগ্রগতিও প্রশ্নবিদ্ধ। এর এক মাস না যেতেই সিদ্ধিরগঞ্জে ফের তেল চুরির ঘটনা প্রমাণ করে—চক্রটি শুধু টিকে নেই, বরং আরও সাহসী হয়ে উঠেছে।

সরকারি ডিপোতে এ ধরনের অনিয়ম কেবল রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই নয়, এটি প্রশাসনিক ব্যর্থতা ও প্রভাবশালী অপরাধচক্রের দাপটের নগ্ন উদাহরণ। নাম বদলায়, কর্মকর্তা বদলি হয়—কিন্তু চোরচক্র রয়ে যায় অদৃশ্য আশ্রয়ে।

এখন প্রশ্ন একটাই—এই চক্রের গডফাদারদের বিরুদ্ধে কি আদৌ হাত বাড়ানো হবে, নাকি প্রতিবারের মতো তদন্ত, বদলি আর আশ্বাসেই শেষ হবে সরকারি তেল লুটের অধ্যায় ?

Previous Post

সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি অসুস্থ

Next Post

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন সংগ্রহ করলো ৩০ প্রার্থী

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

Next Post
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন সংগ্রহ করলো ৩০ প্রার্থী

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন সংগ্রহ করলো ৩০ প্রার্থী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য