• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শততম তারিখেও অভিযোগপত্র নেই, ত্বকী হত্যায় প্রশ্নবিদ্ধ রাষ্ট্র

Thursday, 8 January 2026, 11:00 pm
শততম তারিখেও অভিযোগপত্র নেই, ত্বকী হত্যায় প্রশ্নবিদ্ধ রাষ্ট্র

Oplus_131072

4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার দীর্ঘসূত্রতা ও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পিতা এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

হত্যাকাণ্ডের প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও অভিযোগপত্র না দেওয়ায় তিনি বিচারব্যবস্থার কার্যকারিতা ও রাষ্ট্রের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৪ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি বলেন, একটি সাম্প্রতিক হত্যাকাণ্ডের অভিযোগপত্র অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হলেও ত্বকী হত্যার ক্ষেত্রে শততম ধার্য তারিখ পার হয়ে গেলেও তদন্ত সংস্থা অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়েছে।

এতে তিনি বিচার প্রক্রিয়ার বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন।

তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে বিচার বিভাগ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সরকার পরিবর্তনের পরও সেই অবস্থার দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।

তার ভাষায়, “আগে যেভাবে বেছে বেছে বিচার হতো, এখনও একই চিত্র দেখা যাচ্ছে।”

রফিউর রাব্বি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘ সময় ধরে ত্বকী হত্যার বিচার কার্যত বন্ধ ছিল এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও ১৭ মাসে অভিযোগপত্র নিশ্চিত করতে না পারা অত্যন্ত হতাশাজনক। তিনি প্রশ্ন তোলেন—এই দীর্ঘ বিলম্বে আসলে কার লাভ হচ্ছে ?

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ধর্মীয় ও মতপ্রকাশের ক্ষেত্রে বৈষম্য বেড়েছে, বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটলেও তা দমনে সরকারের কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তিনি ত্বকী হত্যা ছাড়াও সাংবাদিক সাগর-রুনি, কলেজছাত্রী তনু এবং নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, ভুলুসহ অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, সুজনের জেলা আহ্বায়ক ধীমান সাহা জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সবাই ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দাবি তোলেন।

Previous Post

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে পাচার : ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

Next Post

ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩

ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য