• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মান্নানের মনোনয়ন বাতিলে গিয়াস উদ্দিনের আবেদন

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে আপিল

Sunday, 11 January 2026, 9:36 pm
মান্নানের মনোনয়ন বাতিলে গিয়াস উদ্দিনের আবেদন

Oplus_131072

9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে হলফনামায় সম্পদ, আয়, ব্যাংক হিসাব ও পারিবারিক তথ্য গোপনের অভিযোগ তোলা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকায় নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন।

এ বিষয়ে আগামী ১৯ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে কমিশন।

আপিল আবেদনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা যথাযথভাবে যাচাই না করেই আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অথচ সঠিকভাবে যাচাই হলে তাঁর মনোনয়ন বাতিলযোগ্য হতো।

গিয়াস উদ্দিনের অভিযোগ, আজহারুল ইসলাম মান্নান স্থাবর সম্পত্তি ও বার্ষিক আয়ের তথ্য গোপন করেছেন।

হলফনামা অনুযায়ী তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ৪৪ কোটি ৯৪ লাখ ১১ হাজার টাকা। গত সাত বছরে তিনি ৯৫৬ শতাংশ জমি কিনেছেন এবং বর্তমানে তাঁর মোট জমির পরিমাণ এক হাজার ২৫৯ দশমিক ৬২ শতাংশ। তবে আয়ের উৎস ও পরিমাণে অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়।

ব্যাংক হিসাব সংক্রান্ত অভিযোগে বলা হয়, তিনি হলফনামায় মাত্র দুটি অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন। অথচ প্রাইম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে থাকা আরও একাধিক অ্যাকাউন্টের তথ্য গোপন করা হয়েছে। তদন্ত হলে বিভিন্ন ব্যাংকে তাঁর অন্তত ১০টি অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে বলে দাবি করা হয়।

এ ছাড়া পাঁচ সন্তানের জনক হলেও তাঁদের সকলের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়।

তাঁর স্ত্রী ও সন্তানদের ই-টিআইএন নম্বর ও সম্পদের বিবরণও গোপন রাখা হয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স একতা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস’-এর তথ্য ও ব্যাংক হিসাব হলফনামায় উল্লেখ না করার অভিযোগ আনা হয়।

এমন অভিযোগের বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, তিনি কোনো তথ্য গোপন করেননি। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্যই হলফনামায় দিয়েছেন।

তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচন কমিশন তদন্ত করলে সত্যতা পেলে ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, যাচাই-বাছাইয়ের সময় এমন কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। আপিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।

Previous Post

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হৃদয়বিদারক দৃশ্য, উদ্ধার তিন অবুঝ শিশু

Next Post

স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকপুত্র নিবিড়ের মৃত্যু

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকপুত্র নিবিড়ের মৃত্যু

স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকপুত্র নিবিড়ের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য