• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় সন্ত্রাসের নগ্ন তাণ্ডব : এবার চাঁদাবাজির বলি বাবুর্চি

সন্ত্রাসের ছায়ায় ফতুল্লা: চাঁদা না দেওয়ায় সড়কে কুপিয়ে বাবুর্চি হত্যা

Monday, 12 January 2026, 11:39 pm
ফতুল্লায় সন্ত্রাসের নগ্ন তাণ্ডব : এবার চাঁদাবাজির বলি বাবুর্চি

Oplus_131072

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের ফতুল্লা যেন দিনে দিনে এক আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে।

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনের শাসন প্রশ্নবিদ্ধ—এমন বাস্তবতারই আরেকটি নির্মম উদাহরণ সামনে এলো সোমবার রাতে।

চাঁদা না দেওয়ার জেরে এক বাবুর্চিকে প্রকাশ্যে সড়কের ওপর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম রায়হান মোল্লা (৫০)।

তিনি প্রয়াত মেছের আলীর ছেলে। পেশায় বাবুর্চি রায়হান নগরীর জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে কাজ করতেন।

তিন ছেলেকে নিয়ে তল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। তার স্ত্রী আগেই মারা গেছেন।

নিহতের পরিবার জানায়, কয়েকদিন আগে চাষাঢ়া রেলস্টেশনে অস্থায়ী খাবারের দোকান দিতে চেয়েছিলেন রায়হান মোল্লা।

কিন্তু দোকান বসাতে গেলে রাজ্জাক নামে এক স্থানীয় ব্যক্তি চাঁদা দাবি করে বাধা দেয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে রাজ্জাক তাকে ছুরিকাঘাতও করে বলে অভিযোগ পরিবারের।

নিহতের মেজো ছেলে মো. সাব্বির অভিযোগ করে বলেন, “রাজ্জাক একজন মাদক ব্যবসায়ী।

তার অনেক লোকজন আছে, সবাই মাদকসেবী। এই কারণে আমরা ভয় পাইছি। বাবাকেও বলছিলাম, ওর সাথে আর ঝামেলা করতে না।”

সাব্বিরের অভিযোগ, সেই বিরোধের জের ধরেই সোমবার রাতে রাজ্জাক ও তার সহযোগীরা রায়হান মোল্লাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় রায়হান মোল্লার ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা করছি।

নিহতের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম বলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে স্থানীয়দের অভিযোগ, ফতুল্লায় মাদক ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বহুদিনের। প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চললেও কার্যকর প্রতিরোধ দেখা যায় না। ফলে সাধারণ মানুষের মনে ভয়, নিরাপত্তাহীনতা আর ক্ষোভ জমছে প্রতিনিয়ত।

একজন দরিদ্র বাবুর্চির জীবন এভাবে সড়কে ঝরে যাওয়ার ঘটনা আবারও প্রশ্ন তুলছে—ফতুল্লায় আইনশৃঙ্খলা কি কেবল নথিতেই সীমাবদ্ধ ? নাকি সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত হয়ে উঠছে এই এলাকা, যেখানে অপরাধ যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা ?

Previous Post

নারায়ণগঞ্জের গৃহবধূর আশ্রয় মানিকগঞ্জে, শেষ হলো নির্যাতনে

Next Post

কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়
Lead 1

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়

Next Post
কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু

কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য