• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁয়ে ডাকাতিকালে সিএনজিতে জনতার আগুন, আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় জনতার হাতে ন্যায়বিচার ?

Thursday, 15 January 2026, 10:49 am
সোনারগাঁয়ে ডাকাতিকালে সিএনজিতে জনতার আগুন, আটক ২

Oplus_131072

4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক—দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই মহাসড়কের সোনারগাঁ অংশে দীর্ঘদিন ধরেই যাত্রীবাহী বাস ও পথচারীদের টার্গেট করে প্রকাশ্য ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

দিনের পর দিন অভিযোগ, আতঙ্ক ও ভোগান্তির মধ্য দিয়ে চললেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় শেষ পর্যন্ত আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো স্থানীয় জনতা।

বুধবার (১৪ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে সোনারগাঁ উপজেলার মৃধাকান্দী এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা।

নিয়মিত ডাকাতিতে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে স্থানীয় জনতা।

ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ডাকাতদের ব্যবহৃত সেই অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ এসে দুই ডাকাত সদস্যকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩ নম্বরের ওই অটোরিকশাটি ব্যবহার করে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র দীর্ঘদিন ধরে মহাসড়কে পথচারী ও যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে আসছিল।

একাধিকবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

প্রশ্ন উঠছে—এতদিন ডাকাতরা কীভাবে প্রকাশ্যে একই এলাকায় একই কৌশলে অপরাধ চালিয়ে গেল? নিয়মিত টহল, চেকপোস্ট কিংবা গোয়েন্দা নজরদারি থাকলে এমন পরিস্থিতি কি সম্ভব হতো ?

আটক ডাকাতদের একজন রবিন (কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে) এবং অপরজন ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে)।

পুলিশের দাবি, আরও সদস্যকে ধরতে অভিযান চলছে। তবে স্থানীয়দের সন্দেহ—অভিযান কি শুধু “ঘটনার পর”ই সীমাবদ্ধ থাকবে ?

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, পুলিশ দুই ডাকাত সদস্যকে আটক করেছে।

কিন্তু এই বক্তব্যে জনমনে স্বস্তির চেয়ে প্রশ্নই বেশি—যখন জনতাই ডাকাত ধরিয়ে দেয়, তখন পুলিশের ভূমিকা কোথায় ছিল ?

আইন বিশেষজ্ঞরা বলছেন, জনতার হাতে আইন তুলে নেওয়া কখনোই কাম্য নয়। কিন্তু একই সঙ্গে তারা এটাও স্বীকার করছেন—যখন রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন এমন পরিস্থিতির জন্ম নেয়। এটি কেবল অপরাধ দমনের ব্যর্থতা নয়, বরং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার নগ্ন প্রতিফলন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়কে যদি দিনের পর দিন ডাকাতি চলতে থাকে এবং তা নিয়ন্ত্রণে প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে না পারে, তবে তা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য অশনিসংকেত।

এই ঘটনায় সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো—জনতার ক্ষোভ যদি ভবিষ্যতে আরও সহিংস রূপ নেয়, তার দায় কে নেবে? এখনই যদি সোনারগাঁসহ মহাসড়কের ঝুঁকিপূর্ণ

এলাকাগুলোতে স্থায়ী চেকপোস্ট, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার না করা হয়, তবে এমন “চাঞ্চল্যকর ঘটনা”ই হয়ে উঠবে নিয়মিত খবর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখন সময় এসেছে আত্মসমালোচনার—নচেৎ জনতার হাতে আইন তুলে নেওয়ার এই প্রবণতা সমাজকে আরও অস্থিতিশীল করে তুলবে।

Previous Post

রাজপথে ভোট, পেছনে চাপাতি

Next Post

নারী বাদ দিয়ে ভোট : নারায়ণগঞ্জে পুরুষতন্ত্রের দাপট

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
নারী বাদ দিয়ে ভোট : নারায়ণগঞ্জে পুরুষতন্ত্রের দাপট

নারী বাদ দিয়ে ভোট : নারায়ণগঞ্জে পুরুষতন্ত্রের দাপট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য