• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় স্কুলগামী শিশুর মৃত্যু

Thursday, 15 January 2026, 5:46 pm
দ্রুতগতির ট্রাকের ধাক্কায় স্কুলগামী শিশুর মৃত্যু

Oplus_131072

2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা তিনগাঁও গ্রামের বাসিন্দা হাসেমের মেয়ে। সে স্থানীয় ‘এবার গ্রিন কিন্ডারগার্ডেন’-এর শিক্ষার্থী ছিল।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও মা–এর সঙ্গে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয় শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি এলাকার সড়কের পাশে মা ও মেয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে ওঠে।

সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে ফাতেমার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তার হৃদয়বিদারক কান্নায় পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

স্থানীয়রা অভিযোগ করেন, কালীবাড়ি এলাকার ওই সড়কে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চলছে। কার্যকর গতিনিয়ন্ত্রণ, ট্রাফিক নজরদারি ও নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত ওই সড়কে স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত ট্রাফিক তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকচালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

একটি অবহেলা ও বেপরোয়া যানচালনার বলি হয়ে ঝরে গেল আরেকটি নিষ্পাপ প্রাণ—যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও একবার কঠোরভাবে সামনে এনে দিয়েছে।

Previous Post

ফতুল্লায় এনসিপি এমপি প্রার্থীর ওপর হামলা চেষ্টা, গ্রেফতার মারুফ

Next Post

আইনের আওতায় শামীম ওসমানের দুই সন্তান, দুদকের মামলা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আইনের আওতায় শামীম ওসমানের দুই সন্তান, দুদকের মামলা

আইনের আওতায় শামীম ওসমানের দুই সন্তান, দুদকের মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য