• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘অস্ত্র হাতে নিয়েছে আপা যেন রাগ না করেন’ শামীম–কাদেরের ফোনালাপ

Monday, 19 January 2026, 10:35 pm
‘অস্ত্র হাতে নিয়েছে আপা যেন রাগ না করেন’ শামীম–কাদেরের ফোনালাপ

Oplus_131072

5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

জুলাই গণঅভ্যুত্থান দমনে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও আওয়ামী লীগের তৎকালীন শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ দাখিল করা প্রসিকিউশনের নথি ও ফোনালাপের বিবরণে উঠে এসেছে আন্দোলন দমনে সরাসরি অস্ত্র ব্যবহারের দাবি এবং দলীয় নেতৃত্বকে তা অবহিত রাখার তথ্য।

সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে শামীম ওসমান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মধ্যকার একটি ফোনালাপের অংশ উপস্থাপন করা হয়।

সেখানে শামীম ওসমানকে বলতে শোনা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দিতে না পারায় তিনি নিজেই অস্ত্র হাতে নিতে বাধ্য হন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

ফোনালাপ অনুযায়ী, নারায়ণগঞ্জের সদর এলাকায় অস্ত্র ব্যবহারের পর তিনি সিদ্ধিরগঞ্জ হয়ে চিটাগাং রোড এলাকায় যান এবং ওই এলাকা ‘খালি করার’ কথাও উল্লেখ করেন।

একই সঙ্গে অস্ত্র হাতে তার ছবি প্রকাশ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ক্ষুব্ধ না হন—এমন বার্তা ওবায়দুল কাদেরের মাধ্যমে পৌঁছানোর অনুরোধ করেন তিনি।

প্রসিকিউটর তামিম শুনানিতে জানান, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় একটি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট—এই তিন দিনে অন্তত ১০ জন নিহত হন, যাদের মধ্যে শিশু রিয়া গোপও রয়েছে।

গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের হামলায় আহত হন অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ।

এই মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনাল অভিযোগ ও প্রাথমিক প্রমাণ পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়েছেন এবং আগামী ২৬ জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও জানানো হয়, আন্দোলনের সময় শামীম ওসমান নিয়মিতভাবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।

এসব কল রেকর্ড, সিডিআর এবং ফোনালাপের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব তথ্যপ্রমাণ প্রমাণ করে যে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতা ছিল পরিকল্পিত এবং দলীয় শীর্ষ নেতৃত্বের অবগতির মধ্যেই তা সংঘটিত হয়েছে। বিচারপ্রক্রিয়ার মাধ্যমে এই অভিযোগের সত্যতা নিরূপণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই মামলাকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের একটি গুরুত্বপূর্ণ বিচারিক অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

Previous Post

র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি : বেল্লাল গ্রেপ্তার

Next Post

আওয়ামী লীগ নেতাদের সাথে আজাদের গোপন বৈঠক !

Related Posts

রাজনীতির পালাবদলে নীরব নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী
Lead 5

রাজনীতির পালাবদলে নীরব নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী

ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Lead 6

ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘুষ খেল পুলিশ, জেলে গেল মা–মেয়ে ! পেকুয়ায় চাঞ্চল্য
Lead 5

ঘুষ খেল পুলিশ, জেলে গেল মা–মেয়ে ! পেকুয়ায় চাঞ্চল্য

ফতুল্লায় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হাবিব গ্রেফতার
Lead 5

ফতুল্লায় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হাবিব গ্রেফতার

ত্বকী হত্যার ১৩ বছর : বিচারহীনতার দীর্ঘ ছায়া
Lead 1

ত্বকী হত্যার ১৩ বছর : বিচারহীনতার দীর্ঘ ছায়া

আইভীর জামিন স্থগিত, আপিলে শুনানি ৯ মার্চ
Lead 1

আইভীর জামিন স্থগিত, আপিলে শুনানি ৯ মার্চ

Next Post
আওয়ামী লীগ নেতাদের সাথে আজাদের গোপন বৈঠক !

আওয়ামী লীগ নেতাদের সাথে আজাদের গোপন বৈঠক !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রাজনীতির পালাবদলে নীরব নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী 07 Mar, 2026
  • ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 06 Mar, 2026
  • ঘুষ খেল পুলিশ, জেলে গেল মা–মেয়ে ! পেকুয়ায় চাঞ্চল্য 06 Mar, 2026
  • ফতুল্লায় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হাবিব গ্রেফতার 06 Mar, 2026
  • ত্বকী হত্যার ১৩ বছর : বিচারহীনতার দীর্ঘ ছায়া 06 Mar, 2026
  • সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেফতার 06 Mar, 2026
  • আইভীর জামিন স্থগিত, আপিলে শুনানি ৯ মার্চ 05 Mar, 2026
  • চেম্বারের ইফতারে মিলন মেলা, অনুপস্থিত বিতর্কিত হাতেম 05 Mar, 2026
  • জাতীয় পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি 05 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে শ্রমিক সেলিম মন্ডল হত্যা মামলা: আইভীর জামিন নামঞ্জুর 05 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য