ঢামেক প্রতিনিধি :
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার বাসিন্দা ছিলেন।
তিনি স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার-এ কারাবন্দী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার আশঙ্কায় পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিল বলে জানা যায়।








Discussion about this post