• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মসজিদের ভেতরে রোজাদারকে মারধর : সিদ্ধিরগঞ্জে তোলপাড়

Wednesday, 25 February 2026, 11:32 pm
মসজিদের ভেতরে রোজাদারকে মারধর : সিদ্ধিরগঞ্জে তোলপাড়

Oplus_131072

2
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের ভেতরে এক রোজাদার ব্যক্তিকে বেধড়ক মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা মফিজ হোসেন মজুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৪ ফেব্রুয়ারি) আসর নামাজের পর সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের মক্কীনগর এলাকায় একটি মসজিদের ভেতরে। ভুক্তভোগী মো. মামুন (৩০) বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মক্কীনগর এলাকার একটি অংশে ড্রেনেজ সমস্যার কারণে প্রতি বর্ষা মৌসুমে রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় এলাকাবাসী নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিলে তাতে বাধা দেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মফিজ হোসেন মজু।

অভিযোগ রয়েছে, ড্রেন পরিষ্কারের বিষয়ে পূর্বে তাকে অবহিত না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

এ নিয়ে বুধবার আসরের নামাজের সময় মসজিদের ভেতরে ভুক্তভোগী মামুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

প্রতিবাদ করলে মামুনকে চড়-থাপ্পড় মারার পর আরও মারধর করে রক্তাক্ত জখম করা হয়।

এ ঘটনায় উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, মফিজ হোসেন মজু নিজেকে দক্ষিণ হিরাঝিল সমাজকল্যাণ সমিতির সভাপতি এবং বায়তুল ফালাহ জামে মসজিদের মোতয়াল্লী হিসেবে পরিচয় দেন।

এছাড়া এলাকায় বাড়ি ভাড়া প্রতি মাসে ময়লা ফেলার নামে ১০০ টাকা এবং বিভিন্নভাবে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন তিনি।

তবে মারধরের ঘটনার বিষয়ে অভিযুক্ত মফিজ হোসেন মজু বলেন, “আমার ভুল হয়েছে।”

চাঁদা আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। ভূমিদস্যুতার অভিযোগও অস্বীকার করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “থানার এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত বিচার দাবি করেছেন এলাকাবাসী।

Previous Post

জুনিয়র বৃত্তি পরীক্ষায় আড়াই হাজারের ইউনাইটেড স্কুলে ঈর্ষণীয় সাফল্য

Next Post

নারায়ণগঞ্জ থেকে গভর্নর—ঋণ বিতর্কে দেশজুড়ে প্রশ্ন

Related Posts

নারায়ণগঞ্জ থেকে গভর্নর—ঋণ বিতর্কে দেশজুড়ে প্রশ্ন
Lead 1

নারায়ণগঞ্জ থেকে গভর্নর—ঋণ বিতর্কে দেশজুড়ে প্রশ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় আড়াই হাজারের ইউনাইটেড স্কুলে ঈর্ষণীয় সাফল্য
Lead 6

জুনিয়র বৃত্তি পরীক্ষায় আড়াই হাজারের ইউনাইটেড স্কুলে ঈর্ষণীয় সাফল্য

ফতুল্লায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু : নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Lead 4

ফতুল্লায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু : নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রূপগঞ্জে শিল্পে ডাকাতি : চাঁদা না দিলে ভাঙচুর-লুটের নগ্ন মহড়া
Lead 1

রূপগঞ্জে শিল্পে ডাকাতি : চাঁদা না দিলে ভাঙচুর-লুটের নগ্ন মহড়া

ফতুল্লায় ‘ভুল চিকিৎসা’ : দিনমজুরের মৃত্যু, তদন্তে পুলিশ
Lead 4

ফতুল্লায় ‘ভুল চিকিৎসা’ : দিনমজুরের মৃত্যু, তদন্তে পুলিশ

থাপ্পর থেকে হত্যাকাণ্ড !
Lead 6

থাপ্পর থেকে হত্যাকাণ্ড !

Next Post
নারায়ণগঞ্জ থেকে গভর্নর—ঋণ বিতর্কে দেশজুড়ে প্রশ্ন

নারায়ণগঞ্জ থেকে গভর্নর—ঋণ বিতর্কে দেশজুড়ে প্রশ্ন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারায়ণগঞ্জ থেকে গভর্নর—ঋণ বিতর্কে দেশজুড়ে প্রশ্ন 26 Feb, 2026
  • মসজিদের ভেতরে রোজাদারকে মারধর : সিদ্ধিরগঞ্জে তোলপাড় 25 Feb, 2026
  • জুনিয়র বৃত্তি পরীক্ষায় আড়াই হাজারের ইউনাইটেড স্কুলে ঈর্ষণীয় সাফল্য 25 Feb, 2026
  • তুচ্ছ ঘটনায় রক্তাক্ত বন্দর 25 Feb, 2026
  • ফতুল্লায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু : নিরাপত্তা নিয়ে প্রশ্ন 25 Feb, 2026
  • রূপগঞ্জে শিল্পে ডাকাতি : চাঁদা না দিলে ভাঙচুর-লুটের নগ্ন মহড়া 25 Feb, 2026
  • ফতুল্লায় ‘ভুল চিকিৎসা’ : দিনমজুরের মৃত্যু, তদন্তে পুলিশ 25 Feb, 2026
  • থাপ্পর থেকে হত্যাকাণ্ড ! 25 Feb, 2026
  • তেলের ট্রাক ডাকাতি চেষ্টা ব্যর্থ, ২ ডাকাত গ্রেফতার 25 Feb, 2026
  • রূপগঞ্জে মন্দিরে হামলা : আতঙ্ক, অভিযোগ ও তদন্তের অগ্রগতি 24 Feb, 2026
No Result
View All Result
February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
« Jan    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য