• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

আড়াইহাজার গণগ্রন্থাগার এখনও পুলিশ ব্যারাক, ক্ষোভে সংস্কৃতিকর্মীরা

Saturday, 28 February 2026, 8:25 pm
লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Oplus_131072

5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুনর্গঠনের পর নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করলেও, উপজেলা গণগ্রন্থাগারটি এখনো সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত হয়নি।

বরং সেটি বর্তমানে পুলিশ সদস্যদের অস্থায়ী ব্যারাক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা নিয়ে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে আড়াইহাজার থানা ভবন সম্পূর্ণ অচল হয়ে পড়ে। হামলাকারীরা অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ অবস্থায় প্রথমে গোপালদী তদন্ত কেন্দ্রে এবং পরে ২২ আগস্ট উপজেলা গণগ্রন্থাগারে থানার অস্থায়ী কার্যক্রম শুরু করা হয়।

পরবর্তীতে সংস্কার কাজ শেষে চলতি বছরের ১১ জানুয়ারি থানা কার্যক্রম নিজস্ব ভবনে ফিরিয়ে নেওয়া হয়। তবে পুলিশ সদস্যদের আবাসন সংকটের কারণে প্রায় ৩০ জন সদস্য এখনও গণগ্রন্থাগার ভবনে অবস্থান করছেন। ফলে লাইব্রেরির নির্ধারিত কক্ষগুলোতে বইয়ের পরিবর্তে রাখা হচ্ছে ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, যা পাঠাগারের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২১ সালে আড়াইহাজার উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আধুনিক সুবিধাসম্পন্ন এই গণগ্রন্থাগার নির্মাণ করা হয়। কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটিতে পাঠাগার, অফিস কক্ষ, স্টোররুম, আলাদা ওয়াশরুম এবং সাংস্কৃতিক আয়োজনের জন্য হলরুম রয়েছে। কিন্তু উদ্বোধনের আগেই এটি পুলিশি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে।

এ বিষয়ে শিক্ষাবিদ আবুল কাশেম মোল্লা বলেন, “গ্রন্থাগার হচ্ছে মানসিক বিকাশের কেন্দ্র। এখানে পাঠক ছাড়া অন্য কোনো ব্যবহার গ্রহণযোগ্য নয়।”

গবেষক ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুলের মতে, “একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই। তাই দ্রুত এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা জরুরি।”

কবি ও চিত্রকর মনিরুজ্জামান মানিক বলেন, “উপজেলার কেন্দ্রস্থলে একটি আধুনিক লাইব্রেরি গড়ে ওঠায় আমরা আশাবাদী ছিলাম। কিন্তু সেটি এখনো ব্যবহার করতে না পারায় হতাশা বাড়ছে।”

একই সুরে সাহিত্যিক অরণ্য সৌরভ বলেন, “এই পাঠাগারটি শিল্প-সাহিত্য চর্চার কেন্দ্র হয়ে উঠতে পারত। দ্রুত এটি পাঠকদের জন্য খুলে দেওয়া প্রয়োজন।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানা ভবনের অবশিষ্ট সংস্কার কাজ শেষ হলেই পুলিশ সদস্যদের বিকল্প আবাসনের ব্যবস্থা করা হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, “সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে পুলিশ সদস্যদের নিজস্ব স্থানে স্থানান্তর করা হবে।”

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, “পুলিশ সদস্যদের থাকার বিকল্প ব্যবস্থা হলেই গণগ্রন্থাগারটি উন্মুক্ত করে দেওয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আশ্বাস দিয়ে বলেন, “গণগ্রন্থাগারটি দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত সমস্যার সমাধান হবে এবং আড়াইহাজারের একমাত্র আধুনিক গণগ্রন্থাগারটি তার মূল উদ্দেশ্যে ফিরে আসবে—জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র

Previous Post

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post

'বিচার ব্যবস্থার অপব্যবহার ?' আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ, বন্দর থেকে কিশোর উদ্ধার
Lead 4

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ, বন্দর থেকে কিশোর উদ্ধার

Next Post
‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

'বিচার ব্যবস্থার অপব্যবহার ?' আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য