হাসপাতাল প্রতিবেদক :
রূপগঞ্জে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় একটি ব্যাটারি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনমোহন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা জানায়, রাতে তারাবো রোডের একটি ব্যাটারি তৈরির কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মনমোহন। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনমোহনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী আশরাফ আলী বলেন, তারা তারাবো এলাকার ডি কে ব্যাটারি কোম্পানিতে একসাথে কাজ করতেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনমোহন অচেতন হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনমোহনের বাড়ি নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকা।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে








Discussion about this post