• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বন্দরের চেয়ারম্যানের ভাগ্নেসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষিতার জবানবন্দী

৫ দিন আটকে রেখে গৃহবধুকে গণধর্ষণ

Thursday, 1 July 2021, 1:18 am
বন্দরের চেয়ারম্যানের ভাগ্নেসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষিতার জবানবন্দী
3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজাকার পুত্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত মাকসুদের লম্পট ভাগ্নে শরিফুল ইসলাম ওরফে গুড্ডু ও তার ২ সহযোগীর বিরুদ্ধে আদালতে জবানবন্দী দিয়েছেন ধর্ষণের শিকার গৃহবধু।

বুধবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে ধর্ষণের শিকার গৃহবধু ঘটনার বিবরণীতে আদালতকে জানান।

একই আদালতে আসামীপক্ষ জামিন শুনানীর আবেদন করলেও আদালত সে আবেদন মঞ্জুর করেননি।

মামলার বাদিপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধু মামলা দায়েরের পরে মেডিকেল টেস্ট করলেও জুডিশিয়াল আদালতে ধর্ষিতার ২২ ধারায় জবানবন্দী নেয়া হয়নি। মামলা দায়েরের পরে ধর্ষিতার ২২ ধারায় জবানবন্দী নেওয়া উচিৎ ছিল কিন্তু পুলিশ সেটা করেনি। যে কারণে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান মহোদয় ঘটনার বিবরণী ধর্ষিতার কাছ থেকে জানতে চেয়েছিলেন। আদালতকে ধর্ষিতা নিজেই ঘটনার বিবরণী তুলে ধরেছেন। একই আদালতে আসামীপক্ষ জামিন আবেদন চাইলেও আদালত জামিন মঞ্জুর না করে পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।

ধর্ষিতার স্বামী মুঠোফোনে গণমাধ্যম কে  জানান, মামলা দায়েরের পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করা হলেও ২২ ধারায় জবানবন্দী প্রদানের বিষয়টি আমাদের জানা ছিল না। বন্দর থানা পুলিশও আমাদের কিছু বলেনি। যে কারণে আমরা হাসপাতাল থেকেই বাসায় চলে আসি। পরে বুধবার (৩০ জুন) ধার্য তারিখে আদালতে গেলে আদালত আমার স্ত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। পরে আমার স্ত্রী তাকে কিভাবে অপহরণ করা হয়েছে এবং অপহরণের পর ৫ দিন আটকে রেখে মাকসুদ চেয়ারম্যানের ভাগ্নে লম্পট শরীফুল ইসলাম গুড্ডু ও দুই সহযোগী সোহরাব ওরফে পাগলা শুভ এবং ফিরোজ মিয়া পালাক্রমে গণধর্ষণ করেছে সেটার বিবরণ আদালতকে তুলে ধরেছেন। ওই মামলার ১নং এজাহারভুক্ত আসামি ও লম্পট শরীফুল ইসলাম গুড্ডুকে (৪০) পুলিশ গ্রেফতার করলেও অদ্যাবধি বাকী দুই আসামি সোহরাব ওরফে পাগলা শুভ এবং ফিরোজ মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা লোকমুখে নানা ধরনের গুঞ্জন শুনেছি। চেয়ারম্যান মাকসুদের লোকজন তালিকা করেছে আমাদেরকে ধরে মারধর করবে এমন কথা শোনা যাচ্ছে।

এর আগে, গত ১৪ জুন রাতে বন্দর থানা পুলিশ কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার ১নং এজাহারভুক্ত আসামী লম্পট শরীফুল ইসলাম গুড্ডুকে (৪০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম গুড্ডু বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার আলতাফ ওরফে আলতু মিয়ার ছেলে। তার মামা রাজাকার পুত্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত মাকসুদ চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা।

এ ঘটনায় গণধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে গ্রেফতারকৃত ধর্ষক গুড্ডুসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলো, বন্দরের কুড়িপাড়া নয়ামাটি এলাকার রুহুল আমিনের ভাড়াটিয়া ও মৃত তোতা মিয়ার ছেলে সোহরাব ওরফে পাগলা শুভ (৩৭) এবং একই এলাকার ছালাম মাস্টারের ছেলে ফিরোজ মিয়া (৩৬)।

ধর্ষণের শিকার গৃহবধূ জানান, তিনি গত ২৫ মে সন্ধ্যা পৌঁনে ৭ টার দিকে বন্দরের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের গেইটের সামনে যাওয়ার পর একটি সাদা রংয়ের মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই গুড্ডুসহ ৩জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে যায়। এরপর অজ্ঞাতস্থানে নিয়ে দোতলা বাড়ির একটি কক্ষে ৫ দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে অজ্ঞাতনামা এক কাজের বুয়ার মাধ্যমে তিনি ছাড়া পেয়ে গত ৩০ মে বাড়ি ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানান।

Previous Post

পুলিশ - সাংবাদিক ম্যানেজের নামে সাদ্দামের চাঁদাবাজি !

Next Post

পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা

Related Posts

সংকটের আগুনে ঘি—৭২ হাজার লিটার জেট ফুয়েল লোপাট, টুটুলের ছায়া
Lead 1

সংকটের আগুনে ঘি—৭২ হাজার লিটার জেট ফুয়েল লোপাট, টুটুলের ছায়া

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
Lead 4

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী
Lead 6

বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী

খুনি আসামিকে নিয়ে এমপির মঞ্চ ! নারায়ণগঞ্জে তোলপাড়
Lead 4

খুনি আসামিকে নিয়ে এমপির মঞ্চ ! নারায়ণগঞ্জে তোলপাড়

শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল
Lead 1

শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল

চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২
Lead 4

চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২

Next Post
পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা

পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • সংকটের আগুনে ঘি—৭২ হাজার লিটার জেট ফুয়েল লোপাট, টুটুলের ছায়া no comments   14 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • সংকটের আগুনে ঘি—৭২ হাজার লিটার জেট ফুয়েল লোপাট, টুটুলের ছায়া 14 Mar, 2026
  • রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত 14 Mar, 2026
  • বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী 14 Mar, 2026
  • খুনি আসামিকে নিয়ে এমপির মঞ্চ ! নারায়ণগঞ্জে তোলপাড় 14 Mar, 2026
  • শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল 13 Mar, 2026
  • চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২ 13 Mar, 2026
  • ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন 13 Mar, 2026
  • ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন 12 Mar, 2026
  • দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী ! 12 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক 12 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য