• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে নারায়ণগঞ্জের ডিসি

Monday, 12 July 2021, 9:57 pm
আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে নারায়ণগঞ্জের ডিসি
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

বন্দরে আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মিত ৩১টি ঘর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তিনি বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে সার্বিক খোঁজ নেন।

সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষণখোলা পৌরসভার মাঠ এলাকায় অবস্থিত এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ঘর পরিদর্শন করেন। ঘরে কোন অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চান। যদি কোন অসুবিধা হয় তা দ্রুত ইউএনওকে জানানোর পরামর্শ দেন। একই সঙ্গে আশ্রয়ন প্রকল্পে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানেরও তাগিদ দেন তিনি।

পরিদর্শনকালে আশ্রয়নে থাকা শিশুদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বেশ কিছু সময় শিশুদের সাথে খুনসুটিতে মেতে উঠেন তিনি। পাশাপাশি বয়স্ক নারী পুরুষদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তির জন্য প্রভুর কাছে প্রার্থনাও চান তিনি।

পরিদর্শন শেষে মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বলেন, পুরো জেলায় আমাদের আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় বন্দরের লক্ষণখোলা এলাকায় ৩১টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। বাকিগুলো দ্রুতই তৈরী করা হবে। পরিদর্শন করে আমরা স্থাপনা কেন্দ্রিক কোন সমস্যা দেখতে পাইনি। তবে এর বাইরের কিছু কাজ বাকি থাকায় সেগুলো দ্রুত সমাধানের তাগিদ দেয়া হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ফলে ৩১টি ঘর তৈরীতে মোট ব্যয় হয়েছে ৫৩ লাখ ১ হাজার টাকা। গত রোজার ঈদের পর প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে উঠেছেন বাসিন্দারা। তবে ২ মাস না যেতেই বেশ নানা সমস্যার মুখোমুখী হয়েছেন তারা। ঘরের মেঝেতে ফিনিশিং হয়নি ঠিকমত, বারান্দার মেঝেতে সিমেন্টের মধ্যে দেখা দিয়েছে চিকন ফাটল, বাথরুমের পানি ঠিকমত সরছে না। তবে জেলা প্রশাসকের পরিদর্শনের পূর্বে ঠিকাদারের লোকজন এসে দ্রুত সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেন বলে জানা গেছে।

নতুন ঘর পাওয়া বাসিন্দারা জানান, ঘরে উঠার কিছুদিন পরেই ফ্লোরগুলোতে সূক্ষ চিকন ফাটল দেখা দেয়। যদিও তার পরিমাণ খুবই সামান্য, কিন্তু এত দ্রুত ফাটল দেখা দেওয়ায় কাজ ঠিকমত হয়নি বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। অনেক ঘরের চাল থেকে বৃষ্টির পানি গড়িয়ে পরতো। দেয়ালের সাথে ফ্লোরের জয়েন্টগুলোতে ফিনিশিং ছিল না। ২ দিন ধরে এসব সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের তোড়জোর চলছে।

বেশ কয়েকটি ঘরের ভেতর ও বারান্দায় দেখা যায় সিমেন্টের প্রলেপ দিয়ে চিকন ফাটল ঢেকে দিচ্ছেন নির্মাণ শ্রমিকেরা। সংস্কার করে দেয়া হচ্ছে দেয়াল ও মেঝের মাঝে অসমাপ্ত ফিনিশিং। কয়েকজন কর্মকর্তা ঘুরে ঘুরে কাজগুলো তদারকি করছেন। ঘরগুলোতে ঢুকে সমস্যা চিহ্নিত করে সমাধান করে দিচ্ছেন দ্রুতই। আর এসব কাজ ঠিকাদারের বদলে উপজেলা থেকেই করে দেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসনের একটি সূত্র।

ঘর হস্তান্তরের অল্প সময়ের মাঝেই আবার সংস্কারের বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার গণমাধ্যমকে বলেন, এগুলো ফাটল নয়। আপনারা যদি ইঞ্জিনিয়ার এসে দেখতে চান তাও করতে পারেন। এগুলো হচ্ছে দেয়াল ও ফ্লোরের মাঝে ফিনিশিং দিতে হয় প্লাস্টার দিয়ে। সেই ফিনিশিংটা তারা দেয়নি। এটা যদি সত্যিই এমন কিছু হতো তাহলে যেই মিস্ত্রী কাজটা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। এটা এমন কোন মেজর প্রবলেম না। ফাটল শব্দটা খুব বড় একটা বিষয়। যদি আপনাদের কোন রকম কনফিউশন থাকে তাহলে আপনারা ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেখতে পারেন।

Previous Post

রূপগঞ্জে ৩৬০ বিয়ার উদ্ধার, গ্রেফতার নাই

Next Post

বিড়ির ব্যবসা থেকে দুর্ধর্ষ প্রতাপশালী হাসেম ! অতঃপর হাতকড়া

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
বিড়ির ব্যবসা থেকে দুর্ধর্ষ প্রতাপশালী হাসেম ! অতঃপর হাতকড়া

বিড়ির ব্যবসা থেকে দুর্ধর্ষ প্রতাপশালী হাসেম ! অতঃপর হাতকড়া

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য