• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রধানমন্ত্রীর দেয়া নৌকা পাশে সকলকেই চান আইভী

Saturday, 4 December 2021, 8:21 pm
প্রধানমন্ত্রীর দেয়া নৌকা পাশে সকলকেই চান আইভী
21
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর স্বার্থে নৌকাকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র চিকিৎসক সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।

গতকাল দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ শনিবার বিকেলে শহরের ২নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের জনতাই আমার শক্তির উৎস। তারা সবসময় আমার পাশে ছিলেন বলেই আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিতে একটুও দ্বিধাবোধ করি নাই। জনতা, সাধারণ মানুষ আমার পাশে ছিল, দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে গেছেন বলেই আজকে আমি এখানে। এ হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেই মাননীয় প্রধানমন্ত্রী নৌকা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে।’

নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যেই প্রচারণা শুরু করব। মনোনয়ন জমা দিয়ে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। এ আওয়ামী লীগ অফিসে সিনিয়র নেতাকর্মীরা থাকবেন।’

দলীয় মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, ‘একই দলের মধ্যে আমরা আরও কয়েকজন দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চেয়েছিলাম। কিন্তু অনেকে পাননি। তাদের প্রতি আমার আহ্বান যে, এত বড় একটি দলের মধ্যে অনেকেই চাইতে পারে। তাদের সেই যোগ্যতাসহ সব কিছুই আছে। কিন্তু একজনকেই দিতে হয় বলে একজনকে দেওয়া। আমি আহ্বান জানাবো যে, নারায়ণগঞ্জে নৌকার স্বার্থে, প্রধানমন্ত্রীর স্বার্থে আমরা এক সঙ্গে সবাই মিলে কাজ করব।’

‘এ আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নৌকাকে জয়যুক্ত করব। নেত্রীর পাশে দাঁড়ানো মানে, নৌকার পাশে দাঁড়ানো, নৌকার পাশে দাঁড়ানো মানে এখন আমাকে জয়যুক্ত করা। দলের সব নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে অতীতে যেভাবে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবারও আমার পাশে থাকবেন, আমাকে ভোট দিবেন, নৌকাকে জয়যুক্ত করবেন। কারণ নৌকা এখন উন্নয়নের মার্কা, জনতার মার্কা। জনতার মার্কাকে আপনারা জয়যুক্ত করবেন,’ বলেন তিনি।

আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী ছাড়াও ফরম জমা দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল ও সেক্রেটারি খোকন সাহা।

তবে গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র পদে আইভীর প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

Previous Post

পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে নৌকা পেলেন আইভী

Next Post

আবারো ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
আবারো ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪

আবারো ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য