• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভীর সেই ‘গডফাদার’ মন্তব্য টক অব দ্য টাউন

Sunday, 9 January 2022, 8:57 am
আইভীর সেই ‘গডফাদার’ মন্তব্য টক অব দ্য টাউন
28
SHARES
90
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণাকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গতকাল শনিবার বন্দরের দেওলী চৌড়াপাড়া এলাকায় সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বিএনপির কিংবা জনগণের প্রার্থী নন । তিনি গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এই বক্তব্যে নগরজুড়ে ব্যাপকভাবে চলছে আলোচনা সমালোচনা। আইভীর এ বক্তব্য গতকাল শনিবার ছিল টক অব দ্য টাউন।

রোবরার (৯ জানুয়ারী) সকালে নগরীর বিভিন্ন এলাকায় প্রাতঃভ্রমণকালে প্রায় সকলের মুখে উচ্চারিত হয়েছে সদ্য সাবেক মেয়র ও মেয়র প্রার্থী চিকিৎসক সেলিনা হায়াৎ আইভীর সেই কড়া মন্তব্য “গডফাদার !’ একই সাথে সকাল সাতটা থেকে নগরীর শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনের চায়ের আড্ডায়ও সকলের মুখে একই কথা : “ওই চেয়ারম্যানগুলি যারা ওসমান পরিবারের অভিডিয়েন্ট  হিসেবে পরিচিত তাার ভোটের মাঠে না নামলে এতো দিন ছিলো ধোয়াশা। ওসমান পরিবারের আশকারায় নৌকা ডুবিয়ে নানা বিতর্ক জন্ম দিয়ে এবার নাসিক নির্বাচনে মাঠে নামায় খোলাসা হয়ে গেলো আসলে তৈমূর আলম খন্দকারকে কারা শেল্টার দিচ্ছে।”

ভোটের মঠে বিএনপির এই নেতাকে খোদ বিএনপি দল থেকে বিতারিত করে দিলেও তাকে এখন শেল্টার দিচ্ছে কে / কারা ? এমন সাধারণ প্রশ্ন নগরীর সকলের মুখে । দুই আর দুই এ চার হয় তা সকলেই জানেন । সেটাই প্রমাণ করেছেন ওসমান পরিবারের প্রার্থী হাতি প্রতীকের তৈমূর ও তার সাথে থাকা বিতর্কিত চেয়ারম্যানরা । ওসমান পরিবারের কথা ছাড়া রাজকারপুত্রসহ বন্দর উপজেলার কয়েকজন চেয়ারম্যানদের সকলে যেখানে প্রশ্রাবও (প্রকৃতির ডাক) করেন না, সেখানে তৈমূর আলমের পক্ষে ওই চেয়ারম্যানেরা মাঠে নামলো কার ইশারায় ? এটি কি গাধাও বিশ্বাস করবে যে তারা স্ব স্ব ইচ্ছায় মাঠে নেমেছেন ! এমন সকল তথ্য পেয়েই আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা একের পর এক সিগনাল দিয়ে যাচ্ছেন ওসমান পরিবারের প্রতি । যা তাদের এখনো বুঝতে বাকী আছে । শেখ হাসিনার কথা ছাড়া  কেন্দ্রীয় নেতারা এক পা ফেলার সাহস করতে পারে ? সেখানে কত ভাবেই তো ওসমান পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করছেন । 

আর চক্রান্তকারীসহ হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নানাভাবে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে তোষামোদ করে নানা মন্তব্য করে বেড়াচ্ছেন । এমন তোষামোদ খুব ভালো ভাবেই বুঝেন আওয়ামী লীগ ও তার দলের সকল নেতারা

 

আইভীর এ বক্তব্য সম্পর্কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতিক্রিয়া কী—এ সম্পর্কে জানতে চাইলে অনেকেই নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। তবে যারা মন্তব্য করেছেন তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কিন্তু আইভীর এ বক্তব্যের পর পরিস্থিতি ব্যাপক সাড়া পেলেছে ।

একটি কলেজের শিক্ষক জানান, শামীম ওসমান একজন সংসদ সদস্য। এ কারণে প্রকাশ্যে তিনি নির্বাচনে নামতে পারছেন না—এমন মন্তব্য একাধিকবার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নিজেই বলেছেন। হঠাৎ করে কেন নিজ দলের সংসদ সদস্যকে আবার গডফাদার বললেন ওই চেয়ারম্যানদের কারণে।

নির্বাচনি প্রচারণাকালে সেলিনা হায়াৎ আইভী। ছবি: তাপস সাহা

নির্বাচনি প্রচারণাকালে সেলিনা হায়াৎ আইভী।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত্ আইভীর মন্তব্য সম্পর্কে এ কে এম শামীম ওসমান এমপির মন্তব্য চাওয়া হলে তিনি কোনো মন্তব্য না করে গণমাধ্যমকে বলেন, আগামী সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব।

শামীম ওসমানের একাধিক অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবমহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পদধারী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষেই নৌকা মার্কায় ভোট চেয়ে চলেছি।

তৈমূর আলম খন্দকার নিজেই বারবার দাবি করছেন আমি কারো পায়ে ভর করে নির্বাচনে দাঁড়াইনি। জনতার চাপে আমি প্রার্থী হয়েছি। তবে সেলিনা হায়াৎ আইভীর একাধিক অনুসারী বলেন, মেয়র প্রার্থী আইভী আজ সাধারণ মানুষের মনের কথা স্পষ্ট করেছেন। এতে তার ভোট বাড়বে । এমন আলোচনা সমালোচনা চলছে সমানতালে । নগরবাসীর মুখে মুখে নানা  মন্তব্যের পাশাপাশি ভার্চ্যুয়াল মাধ্যমেও (সামাজির যোগাযোগ) বিভিন্ন পন্থায় চলছে ব্যাপক তর্ক বিতর্ক ।

Previous Post

ট্রলারডুবি : নিখোঁজদের সন্ধানে চেয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Next Post

ফতুল্লার ট্রলারডুবি : ৫ দিন পর মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার

Related Posts

দিনদুপুরে সোনারগাঁয়ে নগদ অফিসে সশস্ত্র ডাকাতি
Lead 5

দিনদুপুরে সোনারগাঁয়ে নগদ অফিসে সশস্ত্র ডাকাতি

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
Lead 1

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

“সঙ্গে থাকলে সব বৈধ”—ফতুল্লায় দ্বৈত নীতির অভিযোগ
Lead 1

“সঙ্গে থাকলে সব বৈধ”—ফতুল্লায় দ্বৈত নীতির অভিযোগ

Lead 1

ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, সাধারণ মানুষ যাবে কোথায় ?

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

Next Post
ফতুল্লার ট্রলারডুবি : ৫ দিন পর মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার

ফতুল্লার ট্রলারডুবি : ৫ দিন পর মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে পিকআপ উল্টে নিহত ২ 02 May, 2026
  • দিনদুপুরে সোনারগাঁয়ে নগদ অফিসে সশস্ত্র ডাকাতি 02 May, 2026
  • রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু 02 May, 2026
  • “সঙ্গে থাকলে সব বৈধ”—ফতুল্লায় দ্বৈত নীতির অভিযোগ 02 May, 2026
  • ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, সাধারণ মানুষ যাবে কোথায় ? 02 May, 2026
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য