• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“মন্ত্রী-এমপির রেলের জমি হরিলুট” প্রধানমন্ত্রীর প্রতি আহবান

নারায়ণগঞ্জে রেলের জায়গা ‘হরিলুট’ বরদাশত করা হবে না

Monday, 14 February 2022, 10:08 pm
“মন্ত্রী-এমপির রেলের জমি হরিলুট” প্রধানমন্ত্রীর প্রতি আহবান
16
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

‘নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গা নিয়ে হরিলুট বরদাশত করা হবে না’ বলে মন্তব্য করেছেন ভূমি রক্ষা আন্দোলন পরিষদ নারায়ণগঞ্জের আহ্বায়ক রফিউর রাব্বি।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ভূমি রক্ষা আন্দোলন পরিষদ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নামে একটি হরিলুটের সংগঠন তৈরি করা হয়েছে অভিযোগ করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, রেলওয়ের জায়গা মানে রেলওয়ে কর্মকর্তাদের জায়গা নয়। রেলওয়ের নারায়ণগঞ্জের জায়গা হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের জায়গা। সুতরাং রেলওয়ের কর্মকর্তারা এগুলো হরিলুট করে খাবে, তা হতে পারে না। মার্কেট করে রাম-সাম, যদু-মধু আর গডফাদাররা ভূমি আত্মসাৎ করবে, তা হতে পারে না। আমরা তা প্রতিরোধ করব।’

নারায়ণগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ভূমি জনস্বার্থে ব্যবহার না করে কল্যাণ ট্রাস্টের নামে বিপণি বিতান নির্মাণের চক্রান্ত করা হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।

২০১২ সালে ১ নম্বর রেলগেট এলাকার রাস্তার পূর্ব পাশের রেলওয়ের জমি দখল করে বাণিজ্যিক মার্কেট করার জন্য রেলওয়ে কল্যাণ ট্রাস্টকে বরাদ্দ দেওয়া হয়েছিল। আন্দোলনের মুখে তা বন্ধ করা হয়। এখন আবারও ওই জায়গা কল্যাণ ট্রাস্টের বিপণিবিতান নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, কল্যাণ ট্রাস্টের নামে বিপণি বিতান নির্মাণ করা হবে। এ জন্য ১৬ ফেব্রুয়ারি সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ থেকে চিঠি এসেছে।

বিশেষ এক বাস্তবতা ও প্রয়োজনে ১০ বছর আগে ২০১২ সালে ভূমি রক্ষা আন্দোলন পরিষদ গঠিত হয়েছিল উল্লেখ করে মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, সেই সময় রেলওয়ের জমি দখল করে বিপণিবিতান বানিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে বিক্রি করে ফেলেছিল ভূমিদস্যুরা।

নারায়ণগঞ্জের সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিরা মিলে সিন্ডিকেট করে ৫-৭ কোটি টাকা তুলেও ফেলেছিলেন। সেই সময় প্রতিরোধের মুখে তা বন্ধ করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। বিভিন্ন সময় রেলওয়ে ও রাজউক জনকল্যাণের জন্য এসব জায়গা অধিগ্রহণ করেছে। কিন্তু প্রয়োজনের বাইরে থাকা জায়গাগুলো রেল মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তারা বিভিন্ন সময় ভূমিদস্যুদের সঙ্গে আঁতাত করে বিক্রি করেছেন। ১০ বছর পর আবারও তাঁরা হরিলুটের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু তা করতে দেওয়া হবে না। এসব বন্ধ করতে হবে।

রফিউর রাব্বি আরও বলেন, নারায়ণগঞ্জে জায়গার অভাবে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল করা যাচ্ছে না। অধিগ্রহণ আইনে বলা আছে, অধিগ্রহণ যে কারণে করা হচ্ছে সেই প্রয়েজনে যদি ভূমি ব্যবহৃত না হয়, তাহলে যার কাছ থেকে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে, তাকে ফেরত দিতে হবে অথবা সিটি করপোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদকে হস্তান্তর করতে হবে। কিন্তু স্বাধীনতার পর থেকে এই জায়গাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান হরিলুটের মতো বিক্রি করে আসছে।

রফিউর রাব্বি বলেন, ‘১ নম্বর রেলগেটের ১৫০-২০০ কোটি টাকার জায়গাগুলো চিহ্নিত ভূমিদস্যুরাই দখলে নিতে চাচ্ছে। শুনেছি, ইতিমধ্যে এসব জায়গার একটা ভাগ-বাঁটোয়ারাও তারা করে ফেলেছে। নারায়ণগঞ্জের জায়গা নিয়ে হরিলুট কখনোই আমরা বরদাস্ত করব না। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, আপনার মন্ত্রীরা, এমপিরা কীভাবে হরিলুট করছে, তার খোঁজখবর নেন, তথ্য তালাশ করেন। অন্যথায় আমরা আমাদের জমি আগেও রক্ষা করেছি, সেই পথে আবারও হাঁটতে বাধ্য হব।’

সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, বাসদ জেলা কমিটির আহ্বায়ক নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।

Previous Post

আজমেরী ওসমানের আরো ৩ ক্যাডার গ্রেফতার

Next Post

ক্যশিয়ার নূরুর কারণে পুলিশ ব্যর্থ, র‌্যাবের সাফল্য

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ক্যশিয়ার নূরুর কারণে পুলিশ ব্যর্থ, র‌্যাবের সাফল্য

ক্যশিয়ার নূরুর কারণে পুলিশ ব্যর্থ, র‌্যাবের সাফল্য

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য