• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আ’লীগের সভায় ফটোসেশন করলেন আসামিরা

আ’লীগের সভায় ফটোসেশন করলেন আসামিরা

Monday, 21 February 2022, 8:04 am
আ’লীগের সভায় ফটোসেশন করলেন আসামিরা
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি হাটের ইজারা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলার পর পুলিশ যখন আসামি ধরতে অভিযান চালাচ্ছে তখন তিন আসামিকে দেখা গেছে আওয়ামী লীগের এক সভায়। সেখানে তারা রীতিমতো ফটোসেশনও করেছেন।

এছাড়া সভায় মামলা নিয়ে আলোচনার পাশাপাশি কেন পুলিশ তাদের এজাহারভুক্ত করেছে তার কৈফিয়তও ওসির কাছে মুঠোফোনে জানতে চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূইয়া। তিনি ওই উপজেলা চেয়ারম্যান।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের অভিজাত রয়েল রিসোর্টে থানা আওয়ামী লীগের সভা শেষে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। সেখানে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুম বাবু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ আরো কয়েকজনকে দেখা গেছে। আর এ তিনজনের পাশেই ছিলেন সামছুল ইসলাম ভূইয়া। এছাড়া সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সারসহ আরো কয়েকজন শীর্ষ নেতাকে দেখা গেছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে কাইকারটেক হাটের দরপত্র নিয়ে যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থকদের সঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির সমর্থকদের সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় রনি গ্রুপের সিরাজুল ইসলাম সজল বাদী হয়ে যে মামলা করেছেন সেখানে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় নেতাদের সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান বাবুলের একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে আওয়ামী লীগকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ থেকে তাকে প্রাথমিক অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

সেইসঙ্গে বাবুলের ব্যাপারে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগও সভার আহ্বান করে। যেখানে উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মামলার আসামি রফিকুল ইসলাম নান্নু, আরিফ মাসুম বাবু ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া জাগো নিউজকে বলেন, মামলা হওয়ার পর তাদের আসামি হওয়ার বিষয়টি জানতে পেরেছি। জানার সঙ্গে সঙ্গে সোনারগাঁ থানার ওসিকে বলেছি আমরা ক্ষমতায়, এরা (রফিকুল ইসলাম নান্নু ও আরিফ মাসুম বাবু) সোনারগাঁ থানা আওয়ামী লীগের সদস্য। আপনি তো তাদের চিনেন। এরা তো ঘটনাস্থলে ছিল না। তাদেরকে কেন আসামি করেছেন। তখন পুলিশ আমাদের বলেছে মামলা তো আর আমি করি নাই। বাদী করেছে।

সভায় উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এরা (রফিকুল ইসলাম নান্নু ও আরিফ মাসুম বাবু) আসামি হয়েছে ঠিক কিন্তু তারা এই ঘটনার সঙ্গে জড়িত না। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে এই মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে। তবে আমরা কাউকে হয়রানি করবো না। প্রকৃত যারা দোষী তাদেরকেই গ্রেফতার করা হবে। কারণ মামলায় অনেককে আসামি করা হয়েছে যারা জড়িত না। তদন্ত করে মূল আসামিদের গ্রেফতার করা হবে।

রয়েল রিসোর্টে রফিকুল ইসলাম নান্নু ও আরিফ মাসুদ বাবুর উপস্থিতির বিষয়ে তিনি বলেন, তাৎক্ষণিক বিষয়টি আমরা জানতে পারিনি। জানতে পারলে ব্যবস্থা নিতাম।

Previous Post

টিকা গ্রহণে কিছুটা পিছিয়ে নারায়ণগঞ্জ : সেব্রিনা ফ্লোরা

Next Post

ফতুল্লায় বিস্ফোরণে ১০ দগ্ধদের মধ্যে ২ জনের মৃত্যু

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
ফতুল্লায় ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ১০

ফতুল্লায় বিস্ফোরণে ১০ দগ্ধদের মধ্যে ২ জনের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য