• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এবার কাঞ্চনের কলি বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি

এবার কাঞ্চনের কলি বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি

Saturday, 26 February 2022, 9:46 pm
এবার কাঞ্চনের কলি বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার ২৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয় পৌরসভা মেয়র রফিকুল ইসলামের ভাই দূর্ধর্ষ অপরাধের হোতা অসংখ্য মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলামকে । নারায়ণগঞ্জের এক সময়ের শান্তির জনপথ কাঞ্চন এলাকায় দীর্ঘদিন নানা দূর্ধর্ষ অপরাধের আখড়া হিসেবে  ব্যবহার করে আসছিলো রূপগঞ্জের কাঞ্চন এলাকার রিফিউজি এবং আশরাফ জুট মিলের হারুন কেরানীর পুত্র ও বর্তমান পৌরসভা মেয়র রফিকুল ইসলামের ভাই নজরুল,  সাইফুল, মোঘল ও শফিকুল  ইসলাম। নানাভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অপরাদীদের রামরাজত্বে পরিণত করে একেবারেই নিঃস্ব থেকে হাজারো কোটি টাকার মালিক বনে গিয়ে পুরো এলাকার অপরাধের সাম্রাজ্য নিজেদের নিয়ন্ত্রণে রাখতে একদিকে মেয়র রফিকুল ইসলামের পরিবার অপরদিকে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সেক্রেটারী গোলাম রসুল কলি বাহিনীর দৌড়াত্মে অতিষ্ট হয়ে উঠেছে কাঞ্চনবাসী ।

দূর্ধর্ষ অপরাধের হোতা অসংখ্য মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম গ্রেফতারের খবর গণমাধ্যমে প্রকাশের পর অভিনব কায়দায় পুরানো দ্বন্ধকে পুঁজি করে নারায়ণগঞ্জ আদালতে মানববন্ধনের আয়োজন করে মেয়র রফিকুল ইসলামের সমর্থকরা।

সম্প্রতি নির্যাতনের শিকার এক যুবলীগ নেতা দাড়িয়েছিলেন নিজের রক্তাক্ত জামা নিয়ে। কারো হাতে ছিল সন্তানের আবার কারো হাতে ছিল স্বামী স্বজনদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের ছবি। যা দেখে গা শিউরে উঠছিল প্রত্যক্ষদর্শীদের। পঙ্গুত্ব বরণ করা আওয়ামীলীগের একজন কর্মীও দাড়িয়েছিলেন মানববন্ধনে।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় মানববন্ধন করেছেন রূপগঞ্জের কাঞ্চন পৌর আওয়ামীলীগের সেক্রেটারী গোলাম রসুল কলি বাহিনীর নির্যাতনের শিকার ৭৩টি পরিবারের সদস্যরা। শুধু সাধারণ মানুষই নয় সন্ত্রাসী ও চাঁদাবাজির প্রতিবাদ করতে ক্ষমতাসীন আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরাও চরম নির্যাতনের শিকার হয়েছেন। গোলাম রসুল কলি বাহিনীর বিচারের দাবিতে মিছিল সহকারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে মিছিলকারীদের পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় পুলিশ সদস্যরা। পরে নির্যাতিতদের কয়েকজন পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সভাপতি আয়ুবুর রহমান খোকা বলেন, আমার বড় চাচা মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মোল্লার ছেলে রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এবং পায়রা টাওয়ারের স্বপ্নদ্রষ্টা শফিকুল রহমান মোল্লাকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও তার সহযোগিরা কুপিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এলেও সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে কেউ সামনে যায়নি। একপর্যায়ে হামলাকারীরা শফিকুলকে মৃত ভেবে চলে গেলে স্থাণীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা আদালতে মামলা দায়ের করতে গেলেও সেই মামলা নেওয়া হয়নি।

কলি বাহিনীর অন্যতম সন্ত্রাসী যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল। কাঞ্চনে কলি বাহিনী এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে হামলা চালায়। এ পর্যন্ত কলি বাহিনী আওয়ামীলীগ নেতাকর্মী ৭৩ জনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা অবৈধ অস্ত্র নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্যাতনের শিকার সাধারণ মানুষ মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়না। কলি বাহিনী স্থানীয় থানা আওয়ামীলীগ নেতাকর্মীদেরও কারো কথার মূল্যায়ন করেনা। মন্ত্রী মহোদয়েরও কথা শোনেনা। স্থানীয় কিছু ভূমিদস্যু গ্রুপ ও বিএনপির ক্যাডারদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

কাঞ্চন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, গোলাম রসুল কলি আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় ও হাতে পায়ে কুপিয়ে জখম করে। আমি আওয়ামীলীগের রাজনীতি করেও কেন হামলার শিকার হলাম এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

পঙ্গুত্ববরণকারী আওয়ামীলীগ কর্মী বলেন, তিনি আওয়ামীলীগের রাজনীতির পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। গোলাম রসুল কলি বাহিনীর হামলায় তিনি পঙ্গুত্ববরণ করেছেন। তিনি মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। নির্যাতনের শিকার হাজেরা বেগম বলেন, গোলাম রসুল কলি তার পুত্রকে নির্যাতন করার পাশাপাশি ৭-৮টি মিথ্যা মামলায়ও ফাঁসিয়েছে। আসমা নামে অপর এক নারী বলেন, কলি বাহিনীর হামলার শিকার হয়ে তার স্বামী পঙ্গুত্ব বরণ করেছে।

এদিকে স্মারকলিপিতে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সেক্রেটারী গোলাম রসুল কলিকে চোরাই ও অবৈধ গ্যাস লাইনের মূল হোতা, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগ তুলে ধরেন নির্যাতনের শিকার ব্যক্তিরা।

স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, আমি এ বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানাবো। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Previous Post

ফতুল্লায় আত্মহত্যার হিড়িক !

Next Post

গ্যাস চুরির রাম রাজত্ব চলছেই, নির্লজ্জরা ম্যানেজ উৎকোচে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
গ্যাস চুরির রাম রাজত্ব চলছেই, নির্লজ্জরা ম্যানেজ উৎকোচে

গ্যাস চুরির রাম রাজত্ব চলছেই, নির্লজ্জরা ম্যানেজ উৎকোচে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য