• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

লুট করতে মা-মেয়ে খুন : পুলিশকে জানিয়েছে জোবায়ের

লুট করতে মা-মেয়ে খুন : পুলিশকে জানিয়েছে জোবায়ের

Wednesday, 2 March 2022, 11:25 am
লুট করতে মা-মেয়ে খুন : পুলিশকে জানিয়েছে জোবায়ের
89
SHARES
286
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের ডাইলপট্টিতে বাড়ি থেকে টাকা ও সোনাদানা লুট করতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেছেন অভিযুক্ত যুবক আল জোবায়ের।

আটকের পর গতকাল মঙ্গলবার রাতে তাঁকে কাউন্টার টেররিজম ইউনিট, জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি পুলিশকে এ কথা বলেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু সাংবাদিকদেরকে বলেন, ‘জোবায়েরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তাঁর নিজের চলার জন্য টাকার দরকার। এই কারণে নিতাইগঞ্জের সবচেয়ে বাড়িটি তিনি টার্গেট করেন। ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে কলিং বেল বাজিয়েছিলেন তিনি। কিন্তু ওই ফ্ল্যাটের কেউ দরজা খোলেননি। তখন পাশের রাম প্রসাদ চক্রবর্তীর ফ্ল্যাটে কলিং বেল চাপেন তিনি। ওই ফ্ল্যাটের দরজা খুললে ভেতরে ঢুকে রুমা চক্রবর্তীর গলা চেপে ধরেন জোবায়ের। রুমার গলার মালা তিনি ছিনিয়ে নেন। এরপর ছুরি মেরে রুমাকে হত্যা করেন। রুমার মেয়ে অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাঁকেও ছুরি মেরে হত্যা করেন জোবায়ের।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘জোবায়ের বলেছেন যে পাশের রুমে রাম প্রসাদ চক্রবর্তীর ছেলের বউ  ফারহানা আক্তার শীলাকে বটি দিয়ে কোপ দিলে তিনি ধাক্কা দেন। এতে জোবায়ের ঘরের মেঝেতে থাকা রক্তে পা পিছলে পড়ে যান। তখন শীলা দৌড়ে বটি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। জোবায়েরও নিচে নেমে আসেন। শীলার হাতে বটি ও নিচে অনেক লোক দেখে তিনি আবার ওই ফ্ল্যাটের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন।’ পরে পুলিশ তাঁকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, এই ঘটনায় অভিযুক্ত জোবায়েরকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার বাদী হবেন নিহত রুমা চক্রবর্তীর স্বামী রাম প্রসাদ চক্রবর্তী। জোবায়েরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকাল বুধবার দুপুরে ৬ তলার ফ্ল্যাটে ঢুকে মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত জোবায়েরের ব্যাগ থেকে দুটি স্বর্ণের গলার মালা, কানের দুল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জোবায়ের ২০১৩ সালে এইচএসসি পাস করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। পরে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি।

Previous Post

সব ফ্ল্যাটে কলবেল চাপে হামলাকারী, ছয় তলায় দরজা খুলতেই মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে খুন

Next Post

নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা : জুবায়ের ৩ দিনের রিমান্ডে

Related Posts

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি
Lead 1

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?
Lead 1

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’
Lead 1

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’

সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ?
Lead 4

সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ?

নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত
Lead 1

নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান
Lead 1

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান

Next Post
নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা : জুবায়ের ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা : জুবায়ের ৩ দিনের রিমান্ডে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি no comments   05 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি 05 Mar, 2026
  • ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? 04 Mar, 2026
  • ⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’ 04 Mar, 2026
  • সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ? 04 Mar, 2026
  • নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট 04 Mar, 2026
  • প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান 04 Mar, 2026
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য