• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সরকার ত্বকীর খুনিদের বিচার না করে তার দায় নিজের ঘাড়ে নিয়েছে

সরকার ত্বকীর খুনিদের বিচার না করে তার দায় নিজের ঘাড়ে নিয়েছে

Saturday, 12 March 2022, 12:06 am
সরকার ত্বকীর খুনিদের বিচার না করে তার দায় নিজের ঘাড়ে নিয়েছে
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

আনু মুহাম্মদ বলেছেন, সরকার ত্বকী হত্যার বিচার না করে খুনিদের দায় নিজের ঘাড়ে নিয়েছে। তদন্তে খুনিদের চিহ্নিত করা হলেও বিচার করা হচ্ছে না। সরকার তাদের (খুনি) পৃষ্ঠপোষকতা ও রক্ষা করায় ৯ বছরেও ত্বকী হত্যার বিচার হয়নি।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৯ বছর উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এ সমাবেশের আয়োজন করে।

সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মানবাধিকারকর্মী খুশী কবির, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন, খেলাঘর আসরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সমমনা সভাপতি দুলাল সাহা, ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব হালিম আজাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক অঞ্জন দাস প্রমুখ।

আনু মুহাম্মদ বলেন, ‘খুনি যদি নারায়ণগঞ্জের হয় এবং বিচার যদি যথাযথ নিয়মে হয়, তাহলে সরকারের আর কোনো দায় থাকে না। কিন্তু সরকার যদি খুনিদের রক্ষার চেষ্টা করে, সংসদে খুনিদের পক্ষে বক্তব্য দেয়, তাহলে খুনের দায় সরকারের ওপর বর্তায় এবং সেই দায় সরকার বহন করছে। সরকার যত দিন খুনিদের রক্ষা করবে, তত দিন সরকার খুনি হিসেবে অভিহিত হবে।’

আনু মুহাম্মদ বলেন, ‘দেশে নারী ও শিশুর কোনো নিরাপত্তা নেই। ত্বকীর মতো মেধাবী কিশোরেরাও দুর্বৃত্তদের জন্য হুমকি। ত্বকীকে ভয়ংকর পরিকল্পনার অংশ হিসেবে খুনিরা হত্যা করেছিল। ত্বকীর বাবার সঙ্গে যাঁরা মানুষের জন্য লড়াই করেন এবং নারায়ণগঞ্জবাসীকে ভীতসন্ত্রস্ত ও চুপ করাতে ত্বকীকে হত্যা করা হয়। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ প্রতিবাদ জারি রাখায় খুনিদের সেই পরিকল্পনা ও ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। হামলা, হুমকি ও মামলার পরও নারায়ণগঞ্জবাসীর লড়াই সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করে। ত্বকীর খুনিদেরও একদিন বিচার হবে।’

ত্বকী হত্যা ও বিচারহীনতার নবম বার্ষিকী স্মরণে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল করা হয়। আজ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকা থেকে তোলা

ত্বকী হত্যা ও বিচারহীনতার নবম বার্ষিকী স্মরণে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল করা হয়। আজ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকা থেকে তোলা

আনু মুহাম্মদ আরও বলেন, ‘জনগণকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়ে পুরো বাংলাদেশকে নিরাপত্তাহীন বানিয়ে সরকার কেন এই ক্ষুদ্র গোষ্ঠীকে পুষতে চায়? তাদের রক্ষা করতে চায় কেন? সরকারের যারা দেশ চালাচ্ছে, তারা জনগণের ওপর নির্ভর করে না। জনগণের মত, স্বার্থ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। দেশি-বিদেশি খুনি, লুটেরা ও দখলদারদের সমর্থনে তারা ক্ষমতায় টিকে থাকে। সে জন্য খুনি, দখলদার ও লুটেরাদের রক্ষা করা তাদের দায়িত্ব এবং নিজেদের রক্ষা করতে তারা খুনি ও দখলদারদের রক্ষা করে। তারা মনে করে, তাদের ওপর ভর করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে।’

খুশী কবির বলেন, ‘ত্বকী হত্যার বিচার না হওয়া—শুধু নারায়ণগঞ্জবাসীর নয়, সারা দেশের জন্য কলঙ্ক। আমরা জানি না, কত দিন আমাদের এভাবে বিচারের জন্য দাঁড়াতে হবে। ত্বকী শুধু তার পরিবারের নয়, বাংলাদেশের সন্তান। ত্বকী জীবিত থাকলে বাংলাদেশের জন্য উজ্জ্বল উদাহরণ হতো।’ ত্বকী হত্যাকে বিচারহীনতার উজ্জ্বল উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ‘এমন এক সময় আসবে, যখন মানুষ বিচারহীনতার সংস্কৃতি গ্রহণ করবে না। চুপ করে বসে থাকবে না। ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। আমরা ত্বকীর মতো আর কোনো ছেলেকে হারাতে চাই না। ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই সরব থাকব।’

ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার এক বছরেই র‌্যাব তদন্ত করে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও খুনিদের শনাক্ত করে অভিযোগপত্র প্রস্তুত করেছে উল্লেখ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছিল। ওই অভিযোগপত্রে বলা হয়, আজমেরী ওসমানের টর্চার সেলে ত্বকীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তিনি বলেন, ত্বকীকে অপহরণের পর টর্চার সেলে নেওয়ার আগপর্যন্ত বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ত্বকী কোথায় ছিল? ত্বকীর সঙ্গে কী করা হয়েছিল? সে সময় কারা কারা উপস্থিত ছিল? কার কী ভূমিকা সেটি অভিযোগপত্রে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ত্বকীর বাবা বলেন, ‘আমরা বিভিন্নভাবে জেনেছি, ত্বকীকে অপহরণের পর সায়াম প্লাজার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে মিশনপাড়া মোড়ে লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে নিয়ে যাওয়া হয়। এ সময়ের মধ্যে সঙ্গে কারা ছিল সেটা গুরুত্বপূর্ণ। র‍্যাবের অভিযোগপত্রে বলা হয়, তিন দিন ধরে আমাদের বাড়ির সামনে রেকি করেছিল। এই রেকিতে কারা কারা ছিল, সেটি উল্লেখ থাকতে হবে। এটি বাদ দিয়ে অভিযোগপত্র পূর্ণাঙ্গ হবে না। এ সময়ে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান জড়িত ছিল। পাঁচ ঘণ্টায় তার (অয়ন ওসমান) কী ভূমিকা ছিল, সেটি অভিযোগপত্রে স্পষ্ট করতে হবে। সে কোথায় ছিল, কে কে ছিল, কাদের কী কী ভূমিকা ছিল।’

ত্বকী হত্যা ও বিচারহীনতার নবম বার্ষিকী স্মরণে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। আজ বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে

ত্বকী হত্যা ও বিচারহীনতার নবম বার্ষিকী স্মরণে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। আজ বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
রফিউর রাব্বি বলেন, ‘আজমেরী ওসমানের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। তাঁকে তো আমি দেখিনিও। তিনি কার নির্দেশে ত্বকীকে হত্যা করেছেন, কাকে কাকে নিয়ে হত্যা করেছেন, সেটি অভিযোগপত্রে থাকা গুরুত্বপূর্ণ। শামীম ওসমানদের অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের দমানোর জন্য তারা হত্যা-নির্যাতন করে শীতলক্ষ্যায় লাশ ফেলে দেওয়া হয়।’

সমাবেশে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের চাষাঢ়া থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

Previous Post

ত্বকী হত্যা : প্রশ্নের মুখে নারায়ণগঞ্জ বিচার বিভাগ !

Next Post

১৫ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস : শিক্ষামন্ত্রী

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
১৫ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস : শিক্ষামন্ত্রী

১৫ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস : শিক্ষামন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য