• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ক্যান্সারে হেরে গেলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

Saturday, 23 July 2022, 8:27 am
ক্যান্সারে হেরে গেলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (৭৬) আর নেই। মরণব্যাধি ক্যান্সারের কাছে তিনি হার মেনেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় রাত আড়াইটা) মাউন্ট সিনাই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর খবরটি জানিয়েছেন নিউইয়র্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান এবং নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান।

ডা. মাসুদুল হাসান জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য গত বছরের অক্টোবরে নিউইয়র্কে আসেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন। মাউন্ট
সিনাই হাসপাতালে তাঁর প্রথম দফা সফল অস্ত্রোপচার হয়। এরপর তিনি বাসায় ফিরে যান। সপ্তাহখানেক পর আবার অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে আইসিউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

তিনি জানান, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সারকোমা ক্যান্সারে ভুগছিলেন। সারকোমা হচ্ছে  পাকস্থলীর  টিউমার। এটি খুব দ্রত বড় হয় এবং দ্রুত অপারেশন করা না হলে রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে। মাউন্ট সেনাই
হাসপাতালে অপারেশন কওে ডেপুটি স্পিকারের পাকস্থলী থেকে সোয়া তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়।

এর আগে ভারতে আড়াই কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছিল। হাসপাতালে তাঁর কেমোথেরাপি চলছিল। তিনদিন আগে হঠাৎ তাঁর কিডনি অচল হয়ে যায়। চিকিৎসকেরা ডায়ালাইসিসের চেষ্টা করেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তা আর করা হয়নি। ২২ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।

ডেপুটি স্পিকারের বড় মেয়ে রিতা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। মরদেহ বাংলাদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে নিউইয়র্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কখন, কোথায় জানাজা হবে তা পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা। ১৯৬১ সালে তিনি গাইবান্ধা কলেজে ভর্তি হন। তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

পেশায় আইনজীবী ফজলে রাব্বী মিয়া রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। ব্যক্তিজীবনে তিনি একজন আইনজীবী। ১৯৬৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিল সনদ লাভ করেন। এরপর ১৯৮৮ সালে তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য হন।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

১৯৫৮ সালে রাজনীতিতে আসেন ফজলে রাব্বী মিয়া। তখন তিনি অষ্টম শ্রেণীতে পড়তেন। ১৯৫৮ সালে আইয়ুব খান পাকিস্তানে মার্শাল ল’ চালু করেছিলেন। সে সময় ফজলে রাব্বীর চাচা উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। চাচার মাধ্যমে তিনি মার্শাল ল’ বিরোধী আন্দোলনে জড়িয়ে পরেন। এভাবেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ১৯৬২-৬৩ সালে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বী মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি কাজ করেছেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হন।

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফজলে রাব্বী মিয়ার স্ত্রীর নাম আনোয়ারা রাব্বী, যিনি ২০২০ সালের ২৬ মে সকাল ১১টা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Previous Post

ফতুল্লায় দুই বোন অপহরণ, কিশোরী গ্রেফতার

Next Post

প্রেমিকের বাড়িতে নারী পিটিয়ে হত্যা : আটক ২

Related Posts

নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত
Lead 1

নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান
Lead 1

প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

Next Post
প্রেমিকের বাড়িতে নারী পিটিয়ে হত্যা : আটক ২

প্রেমিকের বাড়িতে নারী পিটিয়ে হত্যা : আটক ২

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট 04 Mar, 2026
  • প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান 04 Mar, 2026
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য