• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাদকের ডন এখন জাতীয় পার্টির বড় নেতা ! নগরীতে তীব্র ক্ষোভ

Tuesday, 16 August 2022, 6:53 pm
মাদকের ডন এখন জাতীয় পার্টির বড় নেতা ! নগরীতে তীব্র ক্ষোভ
29
SHARES
92
VIEWS
Share on FacebookShare on Twitter

পুলিশ পিটিয়ে দেশে ছেড়ে দেয়া সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী এখন নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতা।

কখনো আওয়ামীলীগ নেতার পিছনে আবার কখনো জেলা বিএনপির এক নেতার শেল্টারে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নিয়ে ক্রসফায়ারের ভয়ে দেশ ছেড়ে কলকাতায় পাড়ি জমায় কুখ্যাত এই অপরাধী। তার অবস্থান এখন জাতীয় পার্টির নেতা ।

পরিস্থিতি মাদক ব্যবসায়ীদের অনূকুলে আসার পর দেশে ফিরে এসে প্রভাবশালী একজন সংসদ সদস্যের আত্মীয়ের মাধ্যমে থানার পুলিশকে মধ্যরাতে ম্যানেজ করে দেশে ফিরে এসে গত আড়াই বছর একেবারেই বিনা বাধায় মাদকের পাইকারী ও খুচরা কারবার প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে মাদকের ডন হিসেবে পুরো নগরীতে পরিচিত সালাউদ্দিন বিটুর সাম্রাজ্য। এই সালাউদ্দিন বিটুর কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান কয়েকজন নারী ও পুরুষ কাউন্সিলরও ধর্ণা দেন বলে ব্যাপক প্রচার রয়েছে।

জাতীয় পার্টির রাজনীতিতে যখন গতি আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । নতুন করে গঠন করা জেলা ও মহানগরের কমিটি সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শহরের এই কুখ্রাত দোর্দন্ড মাদক বিক্রেতা সেই সালাউদ্দিন বিটু কে দেয়া হয়েছে রাজনৈতিক পদ।  সে শহরের দক্ষিণাঞ্চলের মাদকের রীতিমত ডন হিসেবেই পরিচিত। এই সালাউদ্দিন বিটুকে রাখা হয়েছে মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদে।

এরই মধ্যে তিনি সেই পদ পেয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। জুড়ে দিচ্ছেন এমপি সেলিম ওসমান থেকে শুরু করে জাতীয় নেতাদের ছবিও। এসব দেখে বিষ্মিত এলাকার লোকজন। কেআভে ফেটে পরছে পুরো নিতাইগঞ্জের সাধারণ মানুষ । যারা কোন না কোন ভাবেই জিম্মি কয়েকজন স্থানীয় কাউন্সলর / নারী কাউন্সিলর ও মাদকে ব্যবসাযীদের কাছে ।

জানা গেছে, মাদকের বড় বড় চালান সহ একাধিকবার গ্রেফতার হয়েও আইনের ফাঁক দিয়ে বার বার বেরিয়ে এসেছে বিটু। গড়ে তুলেছে মাদকের বিশাল সাম্রাজ্য। নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন দলের বড় মিয়া / ছোট মিয়ার ঘনিষ্ট আত্মীয়সহ দুই কাউন্সিলর। তাই পুুলিশ প্রশাসনকে ড্যামকেয়ার করে চলেন এই মাদক ব্যবসায়ী বিটু।

সবশেষ গত ১৬ জানুয়ারী সিটি করপোরেশনের নির্বাচনের ভোটের দুইদিন আগে ১৪ জানুয়ারী বিটুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় ১০ দিন পর ২৪ জানুয়ারী সে জামিনে মুক্তি পায়।

গত ৩ ডিসেম্বর সদর মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ১৮ নং ওয়ার্ডের ওই সময়ের কাউন্সিলর মো. কবির হোসেনও পুলিশ সুপারের কাছ থেকে সালাউদ্দিন বিটুর থেকে ১৮নং ওয়ার্ডবাসী মাদক থেকে নিস্তার চাচ্ছে উল্লেখ করে বলেন, আমাদের এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা। আমার ১৮ নং ওয়ার্ডের সীমানা যেখানে শেষ সেখানে গোগনগর ইউনিয়নের শুরু আবার আমার যেখান থেকে শুরু সেখানে গোগনগর ইউনিয়নের সীমানা শেষ।আর এই এলাকাই হচ্ছে মাদকের সয়লাব। আর এই দুই এলাকায় তার মাদকের সয়লাব সে হচ্ছে সালাউদ্দিন বিটু। অনেক সময় গ্রেফতার হয়েছে। এখন আছে বিভিন্ন প্রার্থীর সাথে আতাত করছে।

এর আগে গত বছরের ৪ মার্চ রাত ১০টায় তামাকপট্টি এলাকা থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম বিটুকে আটকের নাটক মঞ্চায়ন করে। এরপর সদর থানা পুলিশ এই নাটাকের অংশ হিসেবে বিটু কে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর পর ওই দিনই আদালত জামিন দেয় এই তারকাখ্যাত অপরাধীকে ।

সে ওই এলাকার আবিদ আলী চৌধুরী ওরফে হাবলু চৌধুরীর ছেলে। অভিযানের সময়ে বিটুর সঙ্গে কিছু পাওয়া যায়নি জানানো হয়। ৫ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ আদালতে শুনানীতে বিটুর জামিন মঞ্জুর হয়।

এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে একজন এমপি প্রার্থীর মঞ্চে দেখা যায় বিটুকে। আর তখনই সে বেপরোয়া হয়ে উঠে।

২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে ৫০০ পিস ইয়াবাসহ শহরের নিতাইগঞ্জ তামাকপট্টি এলাকার শুক্কুর মিয়ার রিকশার গ্যারেজ থেকে ডিবির হাতে গ্রেপ্তার হয় বিটু। একই বছরের ১৯ আগস্ট বিটুকে সাড়ে ৩০০ পিস ইয়াবাসহ তামাকপট্টি থেকে গ্রেপ্তার করে ডিবি। বিটু এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কদমতলী থানায় সাড়ে ৫০০ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়।

সালাউদ্দিন বিটুর সেকেন্ড ইন কমান্ড বুইট্টা সুজন, শাহীন ও আরিফকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে সদর মডেল থানা পুলিশ। এরপর গা-ঢাকা দেয় মাদক বিক্রেতা সালাউদ্দিন বিটু। পরবর্তীতে তিনি আবারো এলাকাতে ফিরে আসে বিটু ও তার পুরো বাহিনী।

দীর্ঘদিন যাবৎ পুলিশের কোন মাদক বিরোধী অভিযান না থাকায় মাদকের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করে । আর এই বিনা বাধায় মাদক ব্যবসার কারণে এরই মধ্যে কোটিপটিও বনে যায় বিটু । মাদকের এই কোটি টাকার প্রভাবেই জাতীয় পার্টিতে অবস্থান করে নিয়েছেন বলে জোড় গুঞ্জন রয়েছে বিটু বাহিনীর সকলের মুখে ।

Previous Post

সেই মৌসুমীর কান্ড : মধ্যরাতে অবৈধভাবে গ্যাস সংযোগের চেষ্টা

Next Post

ধর্ষণের পর হত্যা : ৩ জনের যাবজ্জীবন

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
ধর্ষণের পর হত্যা : ৩ জনের যাবজ্জীবন

ধর্ষণের পর হত্যা : ৩ জনের যাবজ্জীবন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য