• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনালী ব্যাংকের শতকোটি টাকা আত্মসাৎ : আসামী পাঁচ

Wednesday, 31 August 2022, 10:10 pm
সোনালী ব্যাংকের শতকোটি টাকা আত্মসাৎ : আসামী পাঁচ
19
SHARES
60
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রিমিয়ার নিটওয়্যার লিমিটেড, প্রিমিয়ার ওয়াশিং প্লান্টের মালিক ও সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপকসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে নিয়মের তোয়াক্কা না করে এলসির বিপরীতে ঋণের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিতও হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলা দুটি করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের যাত্রা শুরু হওয়ার পর এটিই প্রথম মামলা। প্রথম মামলায় ৭৮ কোটি ৫৬ লাখ টাকা ও দ্বিতীয় মামলায় ২১ কোটি ৯৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মেসার্স প্রিমিয়ার নিটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের তাওয়ার, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক মিসেস শামীমা ইয়াসমিন ও সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার (নারায়ণগঞ্জ) বরখাস্ত হওয়া ব্যবস্থাপক আব্দুস সামাদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করেছেন। তারা লিমিট ও মেয়াদ অতিক্রম ও আমদানি করা কাঁচামালের মজুত নিশ্চিত না করেই পিএসসি ঋণ বিতরণ করেন। অফিস নোট অনুমোদন ছাড়াই ঋণ বিতরণ করেন এবং বিল আদায়ের লক্ষ্যে বিদেশি ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগও করেননি।

এতে আরও বলা হয়, যেখানে শাখা ব্যবস্থাপকের ক্ষমতা বহির্ভূতভাবে বিটিবি ঋণপত্র খুলে গ্রাহকের ফোর্স লোন দায় থাকা সত্ত্বেও নতুন নতুন বিটিবি এলসি খুলে ও পুনরায় ফোর্স লোন সৃষ্টি করেন। দুদক অনুসন্ধান করে জানতে পারে প্রতিষ্ঠানটি মালামাল তৈরি করে রপ্তানি করার কথা থাকলেও রপ্তানি করেনি।

মালামাল তৈরি না করার ফলে বেনিফিশিয়ারি ব্যাংক বিটিবি এলসির মূল্য ফোর্স লোন সৃষ্টি করে। এর মাধ্যমে তা পরিশোধ করে নিজেরা অবৈধভাবে লাভবান হওয়ার মাধ্যমে ৭৮ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৫২১ টাকা আত্মসাৎ করেছেন।

অন্য মামলায় মেসার্স প্রিমিয়ার ওয়াশিং প্লান্টের মালিক আবু নাসের আজাদ ও সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার (নারায়ণগঞ্জ) বরখাস্ত ব্যবস্থাপক মো. আব্দুস সামাদকে আসামি করা হয়েছে।

এ মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য ঋণ মঞ্জুরি সংশ্লিষ্ট ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে এলসি ইস্যুর আগেই কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ না করে ও শাখা ব্যবস্থাপকের মাধ্যমে টাকা আদায় না করে রপ্তানির ডকুমেন্টস ছাড় করে।

জামানত ও কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ঋণপত্র শূন্য মার্জিনে শাখা ব্যবস্থাপকের ক্ষমতা বহির্ভূতভাবে আসামিরা ২১ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৬৫৭ টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধান প্রমাণিত হয়েছে।

Previous Post

আড়াইহাজারে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Next Post

সিদ্ধিরগঞ্জে ৫ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
সিদ্ধিরগঞ্জে ৫ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে ৫ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য