• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জঙ্গি আস্তানা দেওয়ান বাড়ি ! গ্রেফতারকৃতরা রিমান্ডে

Monday, 4 September 2023, 10:37 pm
জঙ্গি আস্তানা দেওয়ান বাড়ি ! গ্রেফতারকৃতরা রিমান্ডে
28
SHARES
91
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে অজোপাড়াগাঁ হিসেবে পরিচিত কাঞ্চন এলাকার কেরাবো দেওয়ান বাড়ী জামে মসজিদে রাতের নামাজের পর  গোপন বৈঠকে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১৩ জামায়াত নেতার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান আসামীদের ২ (দুই) দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে এই মামলায় গ্রেফতার দুই আইনজীবীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মমিনুল হক (৭০), রূপগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হক (৫৩), রূপগঞ্জ উপজেলা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক (৫৩), রূপগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি খায়রুল ইসলাম (৪২), ভোলাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সদস্য দেলোয়ার হোসেন (৫৩), দাউদপুর ইউনিয়ন কমিটির সদস্য মো. রকিবুজ্জামান (৫১), জামায়াতে ইসলামীর সদস্য জাকির হোসেন (৪২), মো. শহীদুল্লাহ (৩২), হাজী মো. শহীদুল্লাহ (৬৫), মজিবুর রহমান (৫৭), আব্দুস সাত্তার (৬৫), নূরে আলম (৫১) ও শহীদুল্লাহ (৪৮)।

রূপগঞ্জ থানা কমিটির আমির অ্যাডভোকেট ইসরাফিল হোসেন (৪১) এবং অ্যাডভোকেট ওসমান খানের (২৮) রিমান্ড ও জামিন নামঞ্জুর করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, গোপন বৈঠকে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১৫ জনের মধ্যে ১৩ জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর দুইজন আইনজীবীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জের কাঞ্চনের দেওয়ান-বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে পুলিশ জানায়, রূপগঞ্জের কাঞ্চন এলাকার দেওয়ান বাড়ি জামে মসজিদের সামনের একটি খালি জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে সেখানে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়। ওই সময় পুলিশ চারটি মোটর সাইকেল ও ২০টি অবিস্ফোরিত ককটেল, ইসলামী বই জব্দ করা হয়।

ঘটনার পর নারায়ণগঞ্জ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছাইলাউ মারমা বলেন, রূপগঞ্জের কাঞ্চনের দেওয়ানবাড়ি জামে মসজিদে গোপন বৈঠকে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে, এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে জামায়াতের জেলা কমিটির আমিরসহ ১৫ জনকে আটক করা হয়।

কাঞ্চন দেওয়ান বাড়ী জামে মসজিদের একাধিক মুসুল্লী নাম প্রকাশ না করার অনুরোধে: আরো জানায়, রূপগঞ্জের কাঞ্চন এলাকার কেরাবো দেওয়ান বাড়ি জামে মসজিদের ঈমাম হালিম মোল্লা নানাভাবে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের চালিয়ে আসছিলো বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামল ২০০৩ সাল থেকেই । এরপর আর এই হালিম মোল্লাকে দমিয়ে রাখা যায় নাই।

বিগত সময় থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপটের প্রতিনিয়ত: প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের জাতীয় বীর উল্লেখ করে প্রতি জুম্মা নামাজের সময় উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দিয়ে পুরো এলাকাবাসীদের নানাভাবে হুমকিও প্রদান করেন ।

বিএনপি অধ্যুষিত কেরাবো এলাকায় ঈমাম হালিম মোল্লার এমন কর্মকাণ্ডের কেউ টু শব্দ করতে সাহস করতো না। অত্যান্ত ধূর্ত এই ঈমাম হালিম মোল্লাকে আটক করা হলেও নিজেকে মসজিদের ঈমাম পরিচয় দিয়ে এবারো গ্রেফতার এড়াতে সক্ষম হন।

নির্ভরশীল সূত্র আরো জানায়, এই কেরাবো দেওয়ান বাড়ি জামে মসজিদের ঈমাম হালিম মোল্লার জঙ্গিদের মূল হোতা হলেও এবার কি করে গ্রেফতার এড়ারো তা অনেকেই বিস্ময় প্রকাশ করেন । ঈমাম হালিম মোল্লার নের্তৃত্বে জোট সরকারের শাসনামলে কুখ্যাত সাজাপ্রাপ্ত অপরাধী আতাউর রহমান সানী এই দেওয়ান বাড়ি এলাকায় জংগীদের ট্রেনিং করা হতো বলেও জানায় নির্ভরশীল এই সূত্রটি ।

Previous Post

রূপগঞ্জ ট্রাজেডি : ৫৪ মৃত্যু, হাসেমসহ ৪ মালিক অব্যাহতি

Next Post

রূপগঞ্জে টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জে টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য