• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে ডাকাতি : ডেমরায় অভিযান, গুলিবিদ্ধ যুবক !

Sunday, 17 September 2023, 2:58 am
আড়াইহাজারে ডাকাতি : ডেমরায় অভিযান, গুলিবিদ্ধ যুবক !
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়বের দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে সজীবসহ অন্যরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পুলিশ তখন আত্মরক্ষার্থে একটি গুলি করলে সেটি বাড়ির মালিকের ছেলে মিনহাজিন আবেদীনের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রাজধানীর ডেমরায় পুলিশের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মিনহাজিন আবেদীন (২৭)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব শনিবার দুপুরে বলেন, গতকাল রাত ১০টায় আড়াইহাজার এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ডাকাতির ঘটনায় জড়িত সজীব নামের এক ব্যক্তি ঢাকার ডেমরার বামৈল এলাকায় অবস্থান করছেন। পরে রাত ৪টার দিকে ডেমরা থানা-পুলিশকে জানিয়ে সজীবকে গ্রেপ্তার করতে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি ইমদাদুল ইসলাম দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে সজীবসহ অন্যরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পুলিশ তখন আত্মরক্ষার্থে একটি গুলি করলে সেটি বাড়ির মালিকের ছেলে মিনহাজিন আবেদীনের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মিনহাজিন আবেদীনের ‘স্বভাব-চরিত্র ভালো নয়’—এমন দাবি করে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তিনি মাদক সেবন করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিনহাজিন বলেন, ১০ দিন আগে সজীব নামের ওই ব্যক্তি তাঁদের বাসা ভাড়া নেন। গভীর রাতে বাসায় পুলিশ আসার পর তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ গুলি করে। সেটি তাঁর ঊরুতে লাগে।

মিনহাজিনের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, তাঁর স্বামী মাদক সেবনসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁর শ্বশুর আমেরিকায় থাকেন।

গুলিবিদ্ধের এ ঘটনায় ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, গতকাল দিবাগত রাতে ডেমরা এলাকায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা-পুলিশ আসামি গ্রেপ্তারের সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা সংবাদ মাধ্যম কে বলেন, আড়াইহাজার থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গতকাল রাত ১০টার দিকে মাহবুব নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ছাড়া একই এলাকায় আহসান নামের এক ব্যক্তির দামি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ দুটি ঘটনা তদন্ত করতে গিয়ে সজীব নামের এক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তখন তাঁকে ধরতে ডেমরার বামৈল এলাকায় অভিযানে গেলে পুলিশ সদস্যদের ওপর রড, দা–বঁটি দিয়ে হামলা করেন হাসিবুল, নাইম ও মিনহাজিন।

আত্মরক্ষার জন্য পুলিশ রাবার বুলেট ছুড়লে মিনহাজিন গুলিবিদ্ধ হন। হাসিবুল ও নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।

Previous Post

ফতুল্লায় পিস্তলসহ আ’লীগ নেতার কান্ডে অস্ত্র উদ্ধারের জোড় দাবী

Next Post

আবার পুরোনো রূপে নারায়ণগঞ্জ

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
আবার পুরোনো রূপে নারায়ণগঞ্জ

আবার পুরোনো রূপে নারায়ণগঞ্জ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য