• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘গাজীর মন্তব্য সত্যি হলো !’ টাকার ভিডিও ঘিরে ব্যাপক গুঞ্জন

Wednesday, 27 December 2023, 10:12 pm
‘গাজীর মন্তব্য সত্যি হলো !’ টাকার ভিডিও ঘিরে ব্যাপক গুঞ্জন
17
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুরে মুড়াপাড়া ইউপির গঙ্গানগর এলাকায় প্রচারণার সময় সাংবাদিকদের রকারের বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছিলেন, ‘আমার প্রতিপক্ষরা ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকতায় তাদের অর্থে নির্বাচনে নেমেছে। ভূমিদস্যুরা ওই প্রার্থীদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছেন। তারা একজন পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে দখল করতে চায়।’

গোলাম দস্তগীর গাজীর এমন মন্তব্যের একদিনের মধ্যে রূপগঞ্জের  স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার নির্বাচনী গণসংযোগে এই প্রার্থীর ঘনিষ্ঠ এক অনুসারীকে প্রকাশ্যে টাকা বিলি করতে দেখা গেছে। যা ব্যাপকভাবে সমালোচনার ঝড় উঠেছে ।

টাকা বিলি করা ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মাস্টার। তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গোলাম দস্তগীরের এই বক্তব্যের একদিন পরই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার নির্বাচনী গণসংযোগে টাকা ছড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। তাঁর পেছনে কর্মী-সমর্থকরা শাহজাহানের নির্বাচনী প্রতীক ‘কেটলি’র পক্ষে স্লোগান দিচ্ছেন। এ সময় নুরুল ইসলামকে টাকা বিলি করতেও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘কেটলি’ প্রতীকের প্রচারণায় যান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। ওই সময় প্রচারণার ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করেন শাহজাহান ভূঁইয়ার অনুসারী ছাত্রলীগের নেতা নাসিম মোল্লা। ওই ভিডিওতে নুরুল ইসলামকে প্রকাশ্যে টাকা বিলি করতে দেখা যায়।

এই বিষয়ে জানতে দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

এই বিষয়ে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ভূমিদস্যুরা যে আমার প্রতিপক্ষ প্রার্থীদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রকাশ্যে টাকা বিলির ভিডিও তারই প্রমাণ। এই টাকা বিলি করার মধ্য দিয়ে ওই ভূমিদস্যুরা সুকৌশলে নির্বাচন ও নির্বাচন নিয়ে সরকার ও প্রশাসনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। প্রধানমন্ত্রী রূপগঞ্জবাসীর কল্যাণে আবারও কাজ করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস, রূপগঞ্জবাসী আগেও এই ভূমিদস্যুদের বিরুদ্ধে যেমন ছিলেন, এবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। একইসাথে প্রশাসনকে বলবো, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তৎপর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।’

তবে ‘কেটলি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘যে টাকা বিলি করছে, সে আমার কতটুকু কাছের লোক, সে আমার নির্বাচন করে কিনা সেইটা দেখার ব্যাপার আছে। ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কিনা সেটাও একটি বিষয়। কারণ টাকা বিলিয়ে নির্বাচন আমি করি না।’

এমন টাকা প্রকাশ্যে বিলির ভিডিও চিত্র দেখে রূপগঞ্জের অনেকেই বলেন, “এখন তো দেখা যাচ্ছে গাজীর মন্তব্য ই সত্যি হলো । বিগত সংসদ নির্বাচনে রূপগঞ্জের জমি দখল করতে আন্ডা রফিক কে দিয়ে বসুন্ধরা গ্রুপের ভূমিদস্যু বাপ বেটা গোলাম দস্তগীর গাজী কে আওয়ামী লীগের নমিনেশন না পেতে এমন কোন অপচেষ্টা নাই যা তারা করে নাই । গাজীকে হটাতে পারলে একাই রূপগঞ্জের সকল ভূমি যে ভাবে পারে তাদের ইচ্ছে মতো দখল করে রাম রাজত্ব চালাতে পারবে এমন চিন্তা থেকেই আন্ডা রফিক কে দিয়ে নানা দৌড়ঝাপ করিয়েছে । এবার আন্ডা রফিকের সাথে বিরোধীতার সুযোগ নিয়ে একদিকে নারায়ণগঞ্জে একটি চিহ্নিত একটি চক্র তৈমূর আলম কে দিয়ে নির্বাচনের মাঠে নামিয়েছেন । অপর দিকে বসুন্ধরা গ্রুপ ও নারায়ণগঞ্জের ওই চক্র শাহজাহান চেয়ারম্যান কে তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করিয়ে অবৈধ ভূমি,দস্যূতার অর্থ দিয়ে  নির্বাচনী সহায়তা করেই যাচ্ছে। তৈমূর আলম খন্দকারকে ওই চিহ্নিত চক্র হাত্তির (বিশাল বিশাল) মতো প্রলোভন দেখিয়ে প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়ে নির্বাচনী মাঠে ছেড়ে দিয়েছে । নেপত্যে সকল কলকাঠি নাড়ছেন ভূমিদস্যূ আনভীর সোবহান ও তার বাবা শাহ আলম। মোটা মাথার এই তৈমূর ই আগামীতে কোন এক সময় নিজেই বলবেন কোথায়- কখন – কি করে – কত টাকা দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করিয়েছে কে এবং কারা।“

Previous Post

বিতর্কিত ২৩ প্রিজাইডিং কর্মকর্তা এমপির রাজনীতিতে যুক্ত !

Next Post

রূপগঞ্জে এপিএস এমদাদের ভয়ংকর অপরাধজগৎ

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
রূপগঞ্জে এপিএস এমদাদের ভয়ংকর অপরাধজগৎ

রূপগঞ্জে এপিএস এমদাদের ভয়ংকর অপরাধজগৎ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য