• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আওয়ামী লীগের ভোটার আনার ছক বনাম সংঘাতের ভয়

Friday, 5 January 2024, 10:48 pm
আওয়ামী লীগের ভোটার আনার ছক বনাম সংঘাতের ভয়
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

সাতই জানুয়ারির নির্বাচনে যেমন বিএনপি নেই, তেমনি নেই আরো কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক দল। বিরোধী বিএনপিসহ অন্য দলগুলো এই নির্বাচনকে ‘একতরফা’ বলে অভিযোগ তুলেছে।

ফলে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামিয়ে নির্বাচন জমজমাট করার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর বাইরে জাতীয় পার্টি ছাড়াও নির্বাচনে আছে বেশ কিছু ছোট দল।

কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচন কতটা জমে উঠলো সেটা একটা বড় প্রশ্ন। ভোটারদের অংশগ্রহণ কেমন হবে সেটাও দেখার বিষয়।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। নির্বাচনী আসন হিসেবে এর নাম নারায়ণগঞ্জ-১। সেখানেই ভক্তবলী নামের এক গ্রামে বেশ বড় একটি একটি নির্বাচনি সভা দেখা গেলো।

সভাটি কেটলি মার্কায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার। মি. ভুইয়া আওয়ামী লীগের স্থানীয় নেতা। তার প্রচারণাগুলোতে বেশ লোকসাগম হচ্ছে।

ভক্তবলী থেকে এগিয়ে ইছাখালী ব্রিজের গোড়ায় গিয়ে দেখা গেলো কয়েক হাজার নারী-পুরুষের খণ্ড খণ্ড মিছিল। কোন কোন মিছিলে আছে ব্যান্ড পার্টির বাদ্য-বাজনা। পুরো এলাকা মুখর নৌকার শ্লোগানে।

নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী যখন পাড়া-মহল্লা মাতিয়ে রেখেছেন তখন বসে নেই এই আসনের আরেক আলোচিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।

 
আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন এলাকায় দলটির কর্মীরা নির্বাচনী মিছিলে অংশ নিচ্ছেন
আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন এলাকায় দলটির কর্মীরা নির্বাচনী মিছিলে অংশ নিচ্ছেন

একইভাবে পাড়া-মহল্লায় জোর প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী। প্রতিদিনই হাজির হচ্ছেন বড় বড় মিছিল নিয়ে। কিংস পার্টি হিসেবে পরিচিত আলোচিত দল তৃণমূল বিএনপি’র শীর্ষ নেতা হওয়ায় তৈমুর আলমকে নিয়েও ভোটারদের আগ্রহ আছে। তৈমুর আলম প্রতিদিনই নারায়ণগঞ্জ শহর থেকে এসে গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

সবমিলিয়ে নারায়ণগঞ্জ -১ আসনের সবখানেই ভোটের আমেজ স্পষ্ট।

আব্দুল খালেক নামে একজন ভোটার বললেন, এই আসনে অন্তত চারজন প্রার্থী শক্তিশালী। তারা সবাই মাঠে থাকায় ‘হাড্ডাহাড্ডি লড়াই’ হবে।

ভোটার আনতে বড় বাধা ‘সহিংসতার ভয়’

বিএনপি বিহীন এবারের নির্বাচনকে জমজমাট এবং নির্বাচনে ভোটার টানার জন্য আওয়ামী লীগের যে কৌশল তার বড় অংশ জুড়েই আছে স্বতন্ত্র এবং অন্য ছোটদলগুলোর প্রার্থীদের মাঠে নামানো।

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও তৈমুর আলম খন্দকারের ব্যক্তিগত পরিচিতির কারণে ভালো অবস্থায় আছে তৃণমূল বিএনপি। আছে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম।

শক্তিশালী এই চার প্রার্থী ভোটারদের নিবাচনে উৎসাহী করে তুলতে পারলেও শেষ পর্যন্ত ভোটারদের কেন্দ্রে আনা যাবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে নৌকার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর। যার মূল কারণ তাদের ভাষায় নৌকার প্রার্থীর পক্ষ থেকে ভয়-ভীতি দেখানো।

আওয়ামী লীগের স্থানীয় নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়া বিবিসি বাংলাকে বলেন, নির্বাচনে ভোটারদের আগ্রহ আছে, উৎসবও আছে। তবে তারা শেষ পর্যন্ত ভোট দিতে আসবে কি-না তা নিয়ে সন্দিহান তিনি।

“নৌকার প্রার্থীর লোকজন, তারা কিছু আতংক ছড়াচ্ছে। বলছে কেটলি মার্কায় ভোট দিলে বিদ্যুৎ-গ্যাস-পানির লাইন কেটে দেয়া হবে। এবং বিভিন্ন ভাতা আছে সেগুলো বন্ধ করে দেয়া হবে।”

তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারও অভিযোগ করছেন যে, নৌকার প্রার্থীর সমর্থকরা নৌকার বাইরে অন্য মার্কায় ভোট না দিতে ভয়-ভীতি দেখাচ্ছেন ভোটারদের। এতে হয়তো ভোটাররা ভোট দিতেই যাবেন না।

তিনি বলছিলেন, “এখানে নৌকার প্রার্থীর যে দাপট, তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যেন আমরা এজেন্ট না পাই। হুমকি দেয়া হচ্ছে যে ৭ই জানুয়ারির পর দেখে নেয়া হবে। এমন হলে তো ভোটাররা ভয়ের মধ্যে থাকবে।”

তবে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, কোনরকম ভয়-ভীতি দেখানোর সঙ্গে তারা নেই। ভোট হবে উৎসবমুখর পরিবেশে।

“এখানে কোন আতংকের পরিস্থিতি নাই। যেহেতু বিএনপি মাঠে নেই, আতংকও নেই। আমি কাউকে ভয় দেখাতে বলি না। এটা কোনকালেই এখানে হয়না। এখানে নির্বাচন কমিশন খুব শক্তহাতে এগুলো দেখছে।”

নারায়ণগঞ্জ ১ আসনে এই তিন প্রার্থী ছাড়াও আরো আছেন চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের একেএম শহীদুল ইসলাম, ট্রাক প্রতীকে মো. জয়নাল আবেদীন চৌধুরী, ঈগল প্রতীকে গাজী গোলাম মুর্তুজা, আলমিরা প্রতীকে মো. হাবিবুর রহমান এবং জাকের পার্টির মো. জোবায়ের আলম ভুইয়া।

সব মিলিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ থাকলেও এটা স্পষ্ট যে, নারায়ণগঞ্জ ১ আসনে ভোটের লড়াই জমে উঠেছে। কিন্তু সবখানে পরিস্থিতি এমন নয়।

Previous Post

বসুন্ধরার আরেক কান্ড : পুলিশের জমি বিক্রি করে দিয়েছে আন্ডা রফিক

Next Post

‘গাজী হটাও’ মিশনে শাহজাহান ভূইয়া ! আইনকে বৃদ্ধাঙ্গুলী

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

Next Post
‘গাজী হটাও’ মিশনে শাহজাহান ভূইয়া ! আইনকে বৃদ্ধাঙ্গুলী

‘গাজী হটাও’ মিশনে শাহজাহান ভূইয়া ! আইনকে বৃদ্ধাঙ্গুলী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য