• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ধনীরা এখন আটা খায়, গরীবরা খায় ভাত’- : খাদ্যমন্ত্রী

Thursday, 13 June 2024, 2:53 pm
3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

“যখন দেশে খাদ্যের অভাব ছিল, তখন অনেকেই ভাতের মাড় খেতেন। অনেকেই আবার রুটি খেতেন। আটা কিনলে মনে করা হতো তিনি মনে হয় সবচেয়ে গরিব মানুষ। আর এখন গরিবরা তিনবেলা ভাত খায় এবং ধনীরা আটা খায়, সেটা ওজন বাড়ার ভয়েই হোক কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য।”

এভাবেই খাদ্যশস্যের পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি চালু করাকালীন সময়ে বৃহস্পতিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো প্রাঙ্গণে এই ফ্যাক্টরি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমন মন্তব্য করেন।

এসময় মন্ত্রী জানান, সারা বছরে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিতরণ করা হয়, তার এক তৃতীয়াংশ নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি হতে জোগান দেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি চালু হওয়ার ফলে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় বিতরণকৃত চালের পুষ্টি বৃদ্ধি পাবে। কার্নেল ফ্যাক্টরিতে প্রতি ঘণ্টায় ৪০০ শত কেজি চাল প্রস্তুত করা সম্ভব হবে। কার্নেলে মানবদেহের অপরিহার্য ছয়টি মাইক্রো নিউট্রিয়েন্ট ভিটামিন এ, ভিটামিন বি১, ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড, আয়রন (ফেরিক পাইরো ফসফেট) এবং জিংক ইত্যাদি বিতরণকৃত চালে ফর্টিফাইড করা হবে। ফলে সরকারি সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচিতে ভালো মানের ও পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহ নিশ্চিত হবে।

সরকারি এই ফ্যাক্টরি উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক রং ও ঘ্রাণের চাল গ্রাহকের কাছে পৌঁছাতে ঈদের পর মিল মালিকদের সাথে আলোচনায় বসে এটা বাস্তবায়ন নিশ্চিত করবো। আগে চালে পুষ্টি মেশাতে হতো না, প্রাকৃতিকভাবেই পুষ্টি থাকতো। চাল চকচকে করতে বর্তমানে চার-পাঁচ বার ছাঁটাই করে পুষ্টি ফেলে দেওয়া হচ্ছে। চালে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। সেই চালে আবার পুষ্টি মিশিয়ে বিতরণ করা হচ্ছে। এটা অপচয়। অপচয় বন্ধ করতে সরকার কাজ করছে।’

সারা দেশে খাদ্য গুদামগুলো ডিজিটালাইজড করা হচ্ছে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘এর ফলে খুব সহজেই কোন গুদামে কতটুকু স্টক আছে, কোথায় পণ্য ঢুকছে এবং বের হচ্ছে তা জানা সম্ভব হবে। এছাড়াও সারা দেশে ২০০ খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য গুদামগুলো নির্মাণ হলে সংরক্ষণ সক্ষমতা আরও বাড়বে।’

এসময় উপস্থিত খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেন, ‘অত্যাধুনিকভাবে খাদ্যপণ্য বিশেষ করে চাল ও গম সংরক্ষণ করার কার্যক্রম শুরু করেছে সরকার। বর্তমানে সরকার প্রতি বছর প্রায় ৪ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়ে থাকে। পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও আমাদের সুবিধাভোগীর সংখ্যা বেশি।’ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার বাইরের মানুষের জন্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিক্রয় কার্যক্রমকে বেগবান করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এবং অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ আমির খসরু।

ফ্যাক্টরি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নারয়ণগঞ্জে অবস্থানকালে নারায়ণগঞ্জের গম চোর চক্রের কয়েকজন গডফাদার উপস্থিত থাকার কথা থাকলেও কেউ কেউ দূবে অবস্থান করতে দেখে অনেক কর্মকর্তা নাম প্রকাশ  না করার অনুরোধে বলেন, “নারায়ণগঞ্জের গম সিন্ডিকেটের কয়েকজন গডফাদার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে  গেছেন । তাদের বিষয়েও মন্ত্রী যথেষ্ট খবর রাখছেন। এই চক্রটি একদিকে মিল মালিকদের নানাভাবে জিম্মি করে এবং গমের বস্তার মধ্যে বালি দিয়ে ওজন বাড়িয়ে প্রতারনা করে কোটি কোটি টাকা লুটপাটের খবর খাদ্য অধিদপ্তরের অনেকের মাঝেই গুঞ্জন রয়েছে । অনেক অসাধু কর্মকর্তা কর্মচারীরা এই গম চোর সিন্ডিকেটের সাথে জড়িত তার হিসেব নিকেষও চলছে অত্যান্ত সুচারুরূপে।”

Previous Post

সোনারগাঁয়ে কাজ করেন না এসিল্যান্ড ! ভোগান্তি চরমে

Next Post

মক্কায় সেই শিশু হজযাত্রীর মৃত্যু

Related Posts

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

Next Post
মক্কায় সেই শিশু হজযাত্রীর মৃত্যু

মক্কায় সেই শিশু হজযাত্রীর মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য