• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৯৫ শতাংশই নোংরা অস্বাস্থ্যকর

রূপগঞ্জে ৬ শর বেশি হোটেল-রেস্টুরেন্ট

Wednesday, 31 July 2024, 3:57 pm
৯৫ শতাংশই নোংরা অস্বাস্থ্যকর
5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

আনোয়ার হোসেন মোল্লা। জমি রেজিস্ট্রির কাজে রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে যান। কাজ শেষে সেখানেই একটি হোটেলে দুপুরের খাবার সেরে নেন। এর পর থেকেই আনোয়ার হোসেন মোল্লা পেটের পীড়ায় ভুগছেন।

প্রায় এক সপ্তাহ পর সুস্থ হয়ে ওঠেন। শুধু আনোয়ার হোসেন মোল্লা নন। রূপগঞ্জের হোটেল-রেস্টুরেন্টে খাবার খেয়ে প্রতিদিন শত শত মানুষ নানা অসুখে ভুগছেন। কারণ এসব হোটেল-রেস্টুরেন্টের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর।

আর এসব প্রতিষ্ঠানে খুব কমই অভিযান পরিচালনা করা হয়। কখনো উপজেলা ভ্রাম্যমাণ আদালত কিংবা স্বাস্থ্য পরিদর্শক অভিযান পরিচালনা করলেও এতে ফল শূন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জের দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ শর বেশি হোটেল-রেস্টুরেন্ট গড়ে উঠেছে। উপজেলার ভুলতা-গোলাকান্দাইল ও পূর্বাচল উপশহরে সবচেয়ে বেশি হোটেল ও রেস্টুরেন্ট।

এর মধ্যে হাতেগোনা কয়েকটির লাইসেন্স রয়েছে। আর বেশির ভাগ হোটেল-রেস্টুরেন্ট চলছে সংশ্লিষ্ট পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রূপগঞ্জের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। মানুষ উপায় না থাকায় মুখ বুজে করছেন আহার। বেশির ভাগ হোটেলে খাবার তৈরি হচ্ছে পুরনো তেল দিয়ে ও খোলামেলা স্থানে।

বিশেষ করে রুটি, পরোটা, সিঙাড়া, পেঁয়াজু, বেগুনি ভাজা হচ্ছে একাধিকবার ব্যবহার করা তেল দিয়ে। ভাত, মাছ ও মাংসসহ হরেক রকমের খাবারের আরো খারাপ অবস্থা। হোটেলগুলোতে অল্প বেতনে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। খাবার প্রস্তুত করার কক্ষগুলো বেহাল। থেমে নেই পচা-বাসি খাবার বিক্রি। দুপুরের মাছ চলে রাতেরবেলাতেও। আগের দিনের তরকারি কিংবা বিরিয়ানি খাওয়ানো হয় পরের দিন।

উপজেলার বেশির ভাগ খাবার হোটেল বা রেস্টুরেন্টগুলোর বাইরের দৃশ্য চকচকে থাকলেও খাবার তৈরির জায়গা দেখলে সচেতন মানুষ আঁতকে উঠবেন। ছোট হোটেলগুলোর চেয়ে অনিয়ম চলছে বেশি চায়নিজ রেস্টুরেন্টগুলোতে। চায়নিজ রেস্টুরেন্টগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ভেতরে রান্নাঘরের অবস্থা খুবই অস্বাস্থ্যকর।

উপজেলার রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস এলাকা, ভুলতা-গোলাকান্দাইল, তারাব বিশ্বরোড, বরাবো, নগরপাড়া বাজার, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, বাবুর্চি ও রান্নার কাজে সহযোগীদের গা থেকে ঘাম ঝরে পড়ছে খাবারে।

বাণিজ্য মেলাঘেঁষা এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এক হোটেলের সামনে কথা হয় ট্রাকচালক জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘হাইওয়ে এলাকার হোটেলগুলো খুবই বাজে। আমরা না পারতে এহানে খাই। টেকা চিবাইয়া খাওয়ন লাগে। হোটেল খোলামেলা। মাছি ভনভন করতাছে। ধুলাবালি আইয়া মিশতাছে।’

রূপগঞ্জের সদর এলাকার আলমগীর হোটেলের মালিক আলমগীর হোসেন বলেন, ‘ভাই আমরা পরিষ্কার থাকনের চেষ্টা করি। খাবার মজা অয়নের লেইগ্যা নানা কিছু করতে অয় ।

স্বাস্থ্য পরিদর্শক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, দুই পৌরসভার বাইরে শতাধিক হোটেল-রেস্টুরেন্ট রয়েছে। মোটামুটি সবার লাইসেন্স আছে। তবে যেগুলো নোংরা ও পরিবেশ খারাপ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস বলেন, ‘হোটেলের পচা-বাসি ও ভেজাল খাবার খেয়ে মানুষ গ্যাস্ট্রিক, আলসারসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘যেগুলোর লাইসেন্স নেই কিংবা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ সেগুলোতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। সূত্র : কালের কন্ঠ

Previous Post

ছাগলকান্ডে তোলপাড় : এবার চাকরী হারা মতিউর

Next Post

আড়াইহাজারে মাহবুব হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
আড়াইহাজারে মাহবুব হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের

আড়াইহাজারে মাহবুব হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য