• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পরিবেশবাদীদের তোপে উপদেষ্টা ! একদিনের মধ্যে দূষণে শীর্ষ ঢাকা

Wednesday, 4 December 2024, 2:24 pm
পরিবেশবাদীদের তোপে উপদেষ্টা ! একদিনের মধ্যে দূষণে শীর্ষ ঢাকা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

“শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সদস্যদের তোপের মুখে পড়েছেন অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

এ সময় তারা শীতলক্ষ্যা ও নদী পাড়ের গাছ রক্ষার দাবি জানালে তাদের দাবির সাথে একত্মতা প্রকাশ করেন উপদেষ্টা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, পরিবেশ ধ্বংসসহ শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা দূষণ হয়েছে, এখন পরিবেশবাদীরা যা করবেন, তাতে সহযোগিতা করা হবে। শীতলক্ষ্যার পাড়ে যে দূষণ হচ্ছে, এটা আমারও কনসার্ন । মাছ হচ্ছে না, গন্ধ বের হচ্ছে। বুড়িগঙ্গা থেকে মানুষ নাকে কাপড় দিয়ে বের হয়, এটা তো হতে পারে না। পরিবেশের জন্য সাংঘাতিক দুষ্কর ব্যাপার। এখানে বর্জ্যে পানি নষ্ট হচ্ছে, সে পানিতে মাছও হচ্ছে না, গাছও হচ্ছে না। সব পানি বিষাক্ত হয়ে গেছে। সম্মিলিতভাবে দূষণমুক্ত কাজ করা হবে। নদীর এমন এমন জায়গায় চারতলা পাঁচতলা ভবন করা হয়েছে, এটা করতে গেলে আপনারা আবার পেছনে পড়বেন। আমরা আমাদের ন্যায্য কাজটা করতে গেলেও বাধা আসছে । সেই বাধাগুলো পাবলিকের থেকেও আছে, তখন আপনারা তুলে ধরলে আমাদের সমস্যা হয়।”

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেনের এমন মন্তব্যের একদিনের মধ্যেই সারাবিশ্বে সব চািইতে দূষিত শহর হিসেবে ঘোষনা করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা কে। আর এই রাজধানী বেষ্ঠিত শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা দূষনের শীর্ষ অবস্থানে রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকার বায়ুদূষণ বাড়ছেই। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার স্কোর ছিল ১৮৬। আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রায় একই সময়ে ঢাকার বায়ুর মান ২৫৯। এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে রয়েছে।

বিশ্বে বায়ুদূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মিসরের রাজধানী কায়রো ও ইরাকের বাগদাদ। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৪১ ও ১৮৯।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে এই সংস্থাটি।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৬ শতাংশ বেশি।

আজ অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এগুলো হলো ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৩২৬), ঢাকার মার্কিন দূতাবাস ২৮৬ ও গুলশান-২–এর রব ভবন।

সর্ব সাধারণের জন্য সুরক্ষায় করণীয় :

বায়ুদূষণের আজ যে অবস্থা, এই দূষিত বায়ু থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে স্বাস্থ্য ক্ষতি থেকে রক্ষা করার জন্য ।

Previous Post

আতংকের নগরী নারায়ণগঞ্জে ছবি দেখেও শনাক্ত হচ্ছে না ডা*কাত !

Next Post

৫ দিন নিখোঁজ থাকার পর যুবলীগ নেতা লা*শ উদ্ধার

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
৫ দিন নিখোঁজ থাকার পর যুবলীগ নেতা লা*শ উদ্ধার

৫ দিন নিখোঁজ থাকার পর যুবলীগ নেতা লা*শ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য