• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

Wednesday, 5 February 2025, 12:07 am
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের নারায়ণগঞ্জে সরকারি ইউনানী ওষুধসহ বিভিন্ন বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদক সূত্র জানায়, মঙ্গলবার অভিযানের সময় হাসপাতালের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বরাদ্দ, দরপত্র, কোটেশন, কার্যাদেশ, ওষুধ গ্রহণের চালান, ওষুধ স্টক রেজিস্টার এবং বিতরণ রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হয়। বাজেট বরাদ্দ ও ব্যয়ের রেকর্ডপত্র, ক্রয় সংক্রান্ত রেজিস্টার এবং রোগীদের কাছে ওষুধ বিতরণের শর্ট স্লিপও যাচাই করা হয়।

এনফোর্সমেন্ট অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দুদকের এই অভিযানে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সহায়তা করে।

এনফোর্সমেন্ট টিম অভিযান শেষে একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে। প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক কর্মকর্তারা জানায়।

হাসপাতালের সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরেই ওষুধ সরবরাহে ঘাটতি এবং পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, ইউনানী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী নিয়মিত পাওয়া যায় না।

ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ ও দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। যিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ইউনানী বিভাগের মেডিকেল অফিসার। ২০ বছর যাবৎ তিনি এই হাসপাতালে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে ইউনানী খাতে বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টির প্রাথমিক তদন্তে নেমেছে দুদক।

দুদকের এমন অভিযান প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ‘দুদকের টিম হাসপাতালে এসেছিল দু’টি কাজে। একটি তাদের দাপ্তরিক কাজ এবং অপরটি একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তদন্তের জন্য। এ বিষয়ে হাসপাতাল থেকে তারা যেসব তথ্য চেয়েছেন তা তাদের কাছে সরবরাহ করা হয়েছে।’

দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক নিয়ামুল আহসান কাজী এ বিষয়ে বলেন, ‘কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গোপনে এ বিষয়ে তদন্ত করছে দুদক। হাসপাতালের ইউনানী খাতে কিছু কেনাকাটা ও অন্যান্য কিছু বিষয়ে অভিযোগ রয়েছে। সে বিষয়ে ইউনানী খাতে বরাদ্দ ও কেনাকাটার ভাউচার আমরা চেয়েছি। এগুলো দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তবে এমন অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নাই।

Previous Post

ডাকাত ধরলো জনতা : পুলিশ পাঠালো ৫১ ধারায় !

Next Post

সিদ্ধিরগঞ্জে ছোঁয়ার ছুরিতে কাটলো স্বামী মনিরুজ্জামানের গোপনাঙ্গ

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
সিদ্ধিরগঞ্জে ছোঁয়ার ছুরিতে কাটলো স্বামী মনিরুজ্জামানের গোপনাঙ্গ

সিদ্ধিরগঞ্জে ছোঁয়ার ছুরিতে কাটলো স্বামী মনিরুজ্জামানের গোপনাঙ্গ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য