• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিচারকের স্বাক্ষর জালিয়াতি, মুহুরী গ্রেফতার

Monday, 26 May 2025, 7:23 pm
বিচারকের স্বাক্ষর জালিয়াতি, মুহুরী গ্রেফতার

Oplus_131072

26
SHARES
83
VIEWS
Share on FacebookShare on Twitter
আদালতের বিজ্ঞ বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারীর (মুহুরী) বিরুদ্ধে।এমন ঘটনায় আজ সোমবার (২৬ মে) দুপুরে সিয়াম আহমেদ নামে এক আইনজীবীর সহকারী (মুহুরী) কে আটক করা হয়েছে।

মুহুরী সিয়াম নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার দায়ের করাএকটি হত্যা চেষ্টার মামলায় মো. রুবেল ভূইয়া নামে একজনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।

পরবর্তীতে রুবেল ভূইয়া আইনজীবীর সহকারী সিয়াম আহমেদের কাছে গেলে তিনি নিজেই বিচারকের স্বাক্ষর জাল করে একটি আদেশনামা ও পরোয়ানা ফেরত (জামিননামার) কাগজ তৈরি করে রুবেল ভূঁইয়াকে দেন।এদিকে ওই মামলায় রবিবার রাতে রুবেলকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করলে তার স্বজনরা মুহুরী সিয়াম আহমেদের দেয়া ওই আদালতের ভুয়া আদেশনামা ও পরোয়ানা (জামিননামার) ফেরতের কাগজ দেখান।এমন ওয়ারেন্ট ফেরত অর্থাৎ জামিননামার কাগজের বিষয়টি রূপগঞ্জ থানার ওসির সন্দেহ হলে তিনি সেটি অনুসন্ধানের জন্য নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে পাঠান।

কোর্ট পুলিশের পরিদর্শক অনুসন্ধান এবং যাচাই  করে আদালতের আদেশ ও পরোয়ানা ফেরতের কাগজটি ভুয়া বলে জানালে বিষয়টি প্রকাশ পায়।

বিচারকের স্বাক্ষর নকল করে এমন জামিননামার কাগজের বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান জানান, কয়েক মাস আগে থেকেই আমাদের কাছে আইনজীবীদের কয়েকজন অভিযোগ করছিলেন আদালত থেকে বিভিন্ন বিজ্ঞ বিচারকগণের স্বাক্ষর জাল করে বিভিন্ন আদেশনামা এবং পরোয়ানা ফেরত তৈরি করে প্রতারণা করছে একটি চক্র। রমন খবরের পর রবিবার রাতে রূপগঞ্জ থানায় পরোয়ানা ফেরত গেলে সেটা আমাদের কাছে পাঠানো হয় এবং আমাদের কাছে এটি সন্দেহ হয় এবং জালিয়াতি ধরা পরে।কাইউম খান আরও বলেন, অনুসন্ধান করে জানতে পারি অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ বিচারকের সি স্বাক্ষর নকল করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রাথমিকভাবে স্বীকার করে।

এ বিষয়ে সহকারী সিয়াম আহমেদ সম্পর্কে অ্যাডভোকেট ধীরেন সরকার জানান, সিয়াম আহমেদ আমার সহকারী ছিলো। তবে তার এই জালিয়াতির বিষয় আমার জানা ছিল না। তাকে আমি আর সহকারী হিসেবে নিবো না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিচারকের স্বাক্ষর নকল করার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান জানান, আমরা ওই সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। আইনানুযায়ী তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারকের স্বাক্ষর জালিয়াতির  বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন জানান, মুহুরী সিয়াম আহমেদ নামে এক সহকারীর বিরুদ্ধে আমরা স্বাক্ষর জালিয়াতির কথা শুনেছি। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে সিয়াম যে আইনজীবীর সহকারী ছিল তাকে ডেকে এনে সতর্ক করেছি।

Previous Post

ডিবি পুলিশ পরিচয়ে গরু ভর্তি ট্রাক ডা কাতি, গ্রেপ্তার ১

Next Post

সংশোধন হয়নি ডাকাত সর্দার হাসান আলী, অতঃপর....

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !
Lead 6

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত
Lead 1

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ, বন্দর থেকে কিশোর উদ্ধার
Lead 4

ডেটিং অ্যাপের ফাঁদে অপহরণ, বন্দর থেকে কিশোর উদ্ধার

Next Post
সংশোধন হয়নি ডাকাত সর্দার হাসান আলী, অতঃপর….

সংশোধন হয়নি ডাকাত সর্দার হাসান আলী, অতঃপর....

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য