• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আজ সেই পাইকপাড়া ট্রাজেডি ‘হিট ষ্ট্রং ২৭’ দিবস

Wednesday, 27 August 2025, 2:38 pm
আজ সেই পাইকপাড়া ট্রাজেডি ‘হিট ষ্ট্রং ২৭’ দিবস

Oplus_131072

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ সেই পাইকপাড়ার অপারেশন ‘হিট স্ট্রং টোয়েন্টি সেভেন’।

নয় বছর পূর্বে অর্থাৎ ২০১৬ সালের আজকের এই দিন ২৭ আগষ্ট ভোর থেকে নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যপক তৎপরতা ছিলো লক্ষনীয়।  প্রথমে কেউ কিছু অনুধাবন করতে না পারলেও বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা আসতে শুরু করে নারায়ণগঞ্জে।  শহরের পাইকপাড়া বড় কবরস্থানের পাশেই তিন তলা ভবনে শুরু করে অভিযান।

শ্বাসরুদ্ধকর সেই অভিযানে দেশের শীর্ষ জংগী তামীমসহ কয়েক জংগির সাথে গুলি বোমা বিস্ফোরণের পর থেমে যায় হাজারো গুলি বোমা বর্ষণের শব্দ।

ওই অভিযান শেষে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) ফারুক হোসেন জানান, সন্ত্র্রাস দমন আইনের এ মামলায় ‘নব‌্য জেএমবি’র শীর্ষ নেতা তামিম আহমেদ চৌধুরীসহ নিহত তিনজনের কথা রাখা হয়েছে আসামির তালিকায়। তবে বাকি দুজনের নাম সেখানে লেখা হয় নাই। অজ্ঞাতপরিচয় ‘আরও অনেককে’ এজাহারে আসামি করা হয়েছে।

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে ২৭ আগষ্ট শনিবার সকালে পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেওয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা। একই সাথে র‌্যাবসহ অন‌্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘হিট স্ট্রং টোয়েন্টি সেভেন’ নামে এক ঘণ্টার ওই অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক জঙ্গিনেতা তামিমসহ তিনজন নিহতের খবর নিশ্চিত করেন।

অভিযানের পর ওই আস্তানা থেকে একে-২২ রাইফেল, পিস্তল, গুলি, চাপাতি ও ছোরাসহ কয়েকটি হাতুড়ি উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়।

কানাডা থেকে ২০১৩ সালে দেশে আসার পর থেকে নিখোঁজ তামিম বাংলাদেশেই ছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছিলেন। তার নির্দেশনায়ই গত ১ জুলাই জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিলো বলে গোয়েন্দাদের দাবি। তামিম কে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা কেরা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ঘরছাড়া তরুণ-যুবকদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ১০ জনের যে প্রথম তালিকা দিয়েছিল, তাতে সিলেটের তামিমের নাম এসেছিল। মধ‌্যপ্রাচ‌্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিভিন্ন প্রকাশনার উপর ভিত্তি করে তাকে সংগঠনটির বাংলাদেশ শাখার সমন্বয়ক বলা হচ্ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

ওই অভিযানে নিহত অন্যজন ঢাকার ধানমণ্ডির তাওসীফ হোসেন বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন মনিরুল ইসলাম। তবে শনিবার রাত পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তারা।

ধানমণ্ডির ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. মো. আজমলের ছেলে তাওসীফ গত মার্চে ঘর ছাড়েন। গুলশানের ক্যাফেতে হামলা চালিয়ে নিহত নিবরাজ ইসলাম, শোলাকিয়ায় হামলার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত আবীর রহমান এবং কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত শেহজাদ রউফ অর্কও একই সময়ে বাড়ি ছেড়েছিলেন বলে তাদের পরিবারের ভাষ্য।

গত ১ জুলাই গুলশানের ক্যাফেতে হামলার আগে ঢাকার এই চার তরুণই ঝিনাইদহের একটি মেসে ছিলেন বলে জুলাইয়ের শেষদিকে জানিয়েছিলেন জঙ্গি-তদন্তে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মঈনুল হক অভিযানের পর ২০১৬ সালের ২৮ আগষ্ট  রোববার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তামিমরা গত ২ জুলাই ওই বাড়ির তৃতীয় তলার ফ্ল‌্যাট ভাড়া নিয়েছিলেন বলে ভবন মালিক নুরুউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন। তথ‌্য গোপনের অভিযোগে নুরুউদ্দিনকে তারা গ্রেপ্তারও করা হয়।

পাইকপাড়ার এই “বাসা ভাড়া নেওয়ার সময় তারা বলেছিল, তারা আগে একমি  ল‌্যাবরেটরিজে কাজ করত। এখন ওষুধের ব‌্যবসা করছে, এই পরিচয় দিয়ে তারা দুজন বাড়ি ভাড়া নেয়। সেখানে যে তিনজন থাকত, তা বাড়ির মালিক জানতেন।”

অপর এক প্রশ্নের জবাবে ওই সময় পুলিশ সুপার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ‘নিরাপদ মনে করে’ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে আস্তানা গড়ে তোলেন জঙ্গি নেতা তামিম। বিদেশিদের ওপর হামলারও ‘পরিকল্পনা ছিল’ তাদের।

পুলিশ ওই এলাকার বিভিন্ন বাড়িতে ‘ব্লক রেইড’ চালাচ্ছে এবং নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছিলেন মঈনুল হক জানান।

Previous Post

দু'টি হত্যা মামলায় চার্জশিট আদালতে উত্থাপন হচ্ছে আজ, আসামী ৪৮

Next Post

শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য